আল-্কাযুল কোরআন ৭ পরিপ্রেক্ষিতেই মানুষ দ্বিধ। বিভক্ত হইয়া গিক্লাছে। একদল ইস্লামী আকায়েদগুলির মধ্যে সন্দেহ পোষণ করিতেছে । আর একদল আক্ায়েদ সম্বন্ধে কোন কথা বলে না। এই কারণে সে সমস্ত ফাসেক লোকই উত্তম বলিয়া মনে হয় যাহারা আকায়েদ সম্বন্ধে সন্দেহ পোষণ করে না; বরং ইস্লামী আকীদা সমূহের উপর"দৃঢ়ভাবে আস্থা! স্থাপন করিয়া রহিয়াছে । আল.হামছু-লিল্লাহ ! এখন পর্যন্ত এই শ্রেণীর লোকের সংখ্যাই অধিক যাহাদের আকীদা ঠিক আছে; কোন প্রকারের সন্দেহ পোষণ করে না। ইহার কারণ-_-এখন পর্যন্ত নব্যযুগের শিক্ষা হইতে অনেকেই মাহ্রূম অর্থাৎ বঞ্চিত রহিয়াছেন। আপুনিক শিক্ষিত সমাজের ভাষাতেই 'মাহ্রূম? শব্দটি বলিলাম, অন্যথায় আমরা আধুনিক শিক্ষা হইতে বিমুখ লোকদিগকে “মারহুম” অর্থাৎ “রহমত প্রাপ্তই? বলি। কেননা, “চুলোয় যাক সেই স্বর্ণালঙ্কার যাহাতে কান ছিড়ে”। ॥ আধুনিক শিক্ষা এবং উন্নতি ॥ এই শিক্ষা এবং উন্নতি দ্বারা আমর কি করিব যাহাতে ধর্মই বিনষ্ট হয় ? উহা! তো চুলায় নিক্ষেপ করার উপযোগী । যদি জীবিকা অর্জনের উদ্দেশ্টে কাহারও এই শিক্ষার প্রয়োজনই হয় _-অবশ্য এই প্রয়োজনীয়ত। সম্বন্ধে আমাদের প্রশ্ন আছে। কেননা পাথিব উন্নতি আধুনিক শিক্ষার উপর নির্ভরশীল নহে-ব্যবসায়, শিল্প প্রভৃতির সাহায্যে তদপেক্ষা অধিক উন্নতি করা যাইতে পারে। কিন্ত আধুনিক সমাজের নিকট নুতন যুগের শিক্ষার প্রয়োজনীয়তা এমনভাবে স্বীকৃত হইয়াছে যে, কেহ সে সম্বন্ধে কথ! বলিতে গেলে উহা! বোকামি বলিয়া মনে করে । সুতরাং আমর! তাহাদের খাতিরে আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা মানিয়া লইয়া ঝলিতেছি যে, আচ্ছা ভাল কথা, আমি স্বীকার করিলাম, তাহ। দরকারী । কিন্তু তোমরা! সেই আধুনিক শিক্ষাকে এইরূপে অর্জন করিতে পার যে, উহার পুর্বে ইস্লামী আকাযেদ ও বিধানসমূহের জ্ঞান লাভ কর। কিন্তু স্মরণ রাখিও, সেই দ্বীনী এলঅ অজন করার জন্য রাহে-নাজাত প্রভৃতি. ছুই চারিটি চটি কিতাবের সংক্ষিপ্ত পাঠ্য তালিকা যথেষ্ট নহে ; বরং উহার জন্য 'এমন সুষ্ঠ, পাঠ্য তালিকা নিধণরণ করিতে হইবে যাহাতে ইস্লাঞী আকায়েদ ও বিধান সম্বন্ধে পুর্ণ জ্ঞান লাভ করা যাইতে পারে এবং সঙ্গে সঙ্গে আকায়েদ ও বিধান সম্পফিত গুঢ়তত্ব এবং যুক্তিও শিক্ষা করিতে হইবে, যাহাতে পাঠক সোটামুটি ভাবে বুঝিতে পারে যে, আমাদের ধর্মীয় বিধানসমূহের গুঢ়তত্ও আছে এবং ইহাদের পশ্চাতে জোরালো যুক্তি প্রমাণও আছে! কেননা ইহাতে সর্ববিধ স্থবিধার প্রতিই দৃষ্টি রাখ! হইয়াছে । আমাদের সমাজ ব্যবস্থা এবং শাসনবিধ নিও পরিপূর্ণ এবং নিখুতি। মোটামুটি এতটুকু জ্ঞান লাভ কর! একান্ত আবশ্যক যাহাতে আধুনিক শিক্ষা হইতে কোন সন্দেহ উদ্ভুত হইতে না পারে। ফডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।