তা'মীমুত,তা'লীম ১১৫ হইতে রক্ষা পাওয়ার জন্ত নামাযে যাইয়া শরীক হয়। আর ফেকাহ্ শাস্তের অলেমগণ লিখিয়াছেন ধে, অযু ভিন্ন নামায পড়া কুফরী। অভএব,আমি বলি এরূপ সন্কটে পড়িয়া যদি কেহ নামায পড়িতে চায়, তবে সে যেন নামাযের নিয়ত না করে? বরং নিয়ত না করিয়। শুধু নামাধীদের অনুকরণ করিতে থাকে । এই উপায়ে সে কুফরী হইতে রক্ষা পাইবে যদিও এমতাবস্থায় সে নামাঘ না পড়ার পাপে পাপী হওয়ার সাথে সাথে ধোকা দেওয়ার পাপেও পাপী হইবে । কেননা, মানুষ তাহাকে নামাধী মনে করিবে অথচ সে বেনামাধী ; কিন্ত কুফরী হইতে তো রক্ষা পাইবে। দেখুন, শরীয়তে কেমন সুন্দর সুবিধা প্রদান করিতেছে । পাপীও তাহা হইতে বঞ্চিত হয় না। তবুও দুঃখের বিষয় মানুষ শরীয়তকে সংকীর্ণ বলিয়া অখ্যায়িত করিয়া থাকে। কিন্তু আল্লাহ্র ওয়াস্তে আপনারা সর্বদা এই স্ুবিধাটি ভোগ করিবেন না এবং এইরূপ অবস্থায় ইমামতিও করিবেন না । অন্যথায় সমস্ত নামাধীর নামাযের বোঝা আপনার ঘাড়ে চাঁপিবে। ফলকথা, দোঁষের কাজ করিতেও বুদ্ধি-কৌশলের প্রয়োজন । কৌন ব্যক্তি যদি ছর্নামের হাত হইতে রক্ষা পাওয়ার জন্য অযু ভিন্নই নামাধে শরীক হইয়া পড়ে, তবে কুফরী হইতে রক্ষা পাওয়ার জন্য সে ব্যক্তির নামাযের নিয়ত নাকর! কর্তব্য। আজকাল অনেক মানুষ এমন আছেন যাহাদিগকে নামাধী বলিয়! মনে হয়, কিন্তু বিনা ওযুতে টু মারিতেছে ; কিংধা বিনা ওযরে নামাযের কোন কোন রুকন ত্যাগ করে ( যেমন, খাড়া হইয়া নামায পড়া )। ছুঃখের বিষয়, এই শ্রেণীর লোক সমাজের বরেণ্য এবং নেতাঁও সাক্ছিয়া বসেন। ॥ লীডারদের নামায ॥ যেমন, জনৈক নেতা ধিনি প্রথমে তে বেনামাধীই ছিলেন, এখন কিছু দিন ধরিয়া তিনি নামাধী হইয়াছেন। কিন্তু তাহার অবস্থা এই যে, একবার তিনি গাড়ী হইতে ষ্টেশনে অবতরণ করিয়া সোজ! মোটরকারে যাই] উঠিলেন, নামাযের সময় হইয়াছিল, কাজেই তিনি োটর গাড়ীতে বসিয়াই নামায আরম্ত করিয়৷ দিলেন। এই নেত। সাহেবেরই আর এক দিনের ঘটনা | এক দিন নামাধের সময় হইল, পানি ছিল না । তাইয়াম্মুমের প্রয়োজন হইল। তিনিতাইয়াম্মুমের নিয়ম জানিতেননা এবং কাহারও নিকট এই কারণে জিজ্ঞীসাও করিলেন না, কেননা, লীভার ও সমাজের নায়ক হইয়! কাহারও নিকট জিজ্ঞাসা কর! দোষের কাজ বলিয়া! মনে করিলেন। লোকে বলিবে, চমৎকার লীভার তাইয়াম্মুমের নিয়মও জানেন না। অবশেষে নিজেই ভাইয়াম্মুম আরন্ত করিয়া দিলেন এবং প্রথম কাঁজ ভিনি এই করিলেন যে, মাটি লইয়৷ ঠিক তেমনিভাবে হাতে ঘষিতে আরম্ভ করিলেন যেমনিভাবে ওযুর মধ্যে পানি দ্বারা হাত ধৌত কর! হয়। অথচ তাইয়াম্মুমের সম্বন্ধে শরীয়তের হুকুম এই যে, ড্ডখ্খ.21170001109.0010
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।