Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া “কোন একজন আল্লাহ্‌্ওয়ালা লোক দুনিয়াকে স্বপ্নে দেখিল- বৃদ্ধা অথচ কুমারী। তিনি জিজ্ঞাসা করিলেন £ ইহা কেমন কথা £ এত স্বামীর ঘর করিয়াও তুমি এখন পর্যন্ত কুমারী। সে বলিল ঃ যাহারা পুরুষ তাহারা আমাকে স্পর্শ করে নাই। আর যাহারা আশেক ছিল তাহারা নামরদ, তাহাদিগকে আমি স্পর্শ করি নাই। এই কারণেই এখন পর্যন্ত আমি কুমারী ।” বাস্তবিক, দুনিয়া তো এখন বৃদ্ধাই হইবে, যুবতী কিরূপে থাকিবে? হাজার হাজার বৎসর বয়স হইয়াছে, তথাপি আমরা তাহার জন্য প্রাণ দিতেছি এবং মনে করিতেছি, সে বড়ই সুন্দরী যুবতী। বন্ধুগণ! আপনারা তো দুনিয়াকে বোরকার উপর হইতে দেখিয়াই অনুরক্ত হইয়া পড়িয়াছেন। কিন্তু আল্লাহওয়ালাগণ বোরকা উঠাইয়া ইহাকে দেখিয়া লইয়াছেন। কাজেই তাহারা দুনিয়াকে ঘৃণা করেন। ইহাও ৪১১১1) 6১এ। ০৪ 33১853 (4 আয়াতের অন্যতম তফ্‌সীর। অর্থাৎ, দুনিয়া ও আখেরাতের স্বরূপ সম্বন্ধে গবেষণা কর। উভয়টিকে বোরকা খুলিয়া ভালরূপে দেখিয়া লও, তবেই তোমাদের মনে দুনিয়ার প্রতি ঘৃণা এবং আখেরাতের প্রতি আকাঙ্ক্ষা উৎপন্ন হইবে। দুনিয়া বাহিরে নানা প্রকার সুন্দর সাজে সঙ্জিত। কিন্তু ভিতর কলুষময়, সাপ এবং বিচ্ছুতে পরিপূর্ণ । পক্ষান্তরে আখেরাত বাহিরে অগ্রীতিকর পরিবেশ এবং নানাবিধ দুঃখ-কষ্ট পরিবেষ্টিত। কিন্তু ভিতরে অতিশয় সুন্দরী এবং মনমাতান মাহ্বুবা। তাহার একটি মাত্র দৃষ্টির সম্মুখে সপ্তখণ্ড বসুন্ধরা কিছুই নহে। আমাদের প্রতি দোষারোপ করা হয়, আমরা দুনিয়া সম্বন্ধে কিছু জানি না। আমি বলি, আল্লাহ্‌র কসম, তোমাদের চেয়ে আমরা দুনিয়াকে ঢের বেশী চিনি। আমাদের প্রতি যে করি। এমন কি আমরা ইহার তত্বকথা পর্যন্ত জানিয়া ফেলিয়াছি। তোমরা কিছুই জান না, কেবল বোরকার উপর হইতে উহার সাজ-সঙ্জা দেখিয়া প্রেমে মত্ত হইয়াছ। | আমি দুনিয়াকে অবহেলা করার তা'লীম দিতেছি না; বরং ইহাই বলি যে, দুনিয়ার প্রকৃত অবস্থার প্রতি মনোনিবেশ কর, পূর্ণ মনোযোগ দাও, যাহাতে ইহার প্রকৃত স্বরূপ অবগত হইতে পার। অপূর্ণ ও ভাসাভাসা মনোযোগ দিও না, যাহাতে কেবল বাহিরের সাজ-সজ্জায়ই মগ্ন থাক। আমি অদ্যকার ওয়াষের জন্য যে আয়াতটি মনোনীত করিয়াছি, তাহাতেও একথার প্রতি ইঙ্গিত রহিয়াছে। আল্লাহ্‌ তা'আলা ইহাকেই কাফেরদের কুফরীর কারণ বলিয়াছেন £ ১১] ১৪১০1 ১১1১১ ০১4 “কাফেরেরা কেবল দুনিয়ার বাহিরের অবস্থাই জানে”, এ কারণেই তাহারা ঈমান আনয়নে বিরত রহিয়াছে। অর্থাৎ, দুনিয়ার প্রকৃত স্বরূপ জানিতে পারিলে তাহাদের এরূপ অবস্থা হইত না। এখানেও দুনিয়ার বাহ্যিক রূপকে নিন্দনীয় বলা হইয়াছে। প্রকৃত স্বরূপকে নিন্দা করা হয় নাই। দুনিয়ার প্রকৃত স্বরূপ দুনিয়াদারগণ জানে না, কেবল ধার্মিক লোকেরাই জানে । আমি লক্ষ্দৌ শহরে এক মজলিসে যাহা বলিয়াছিলাম, ইহা তাহারই সদৃশ। আমি সেখানে বলিয়াছিলাম £ লোকে বলে, আলেমগণ উন্নতির পথে বাধা প্রদান করিয়া থাকে। ইহা সম্পূর্ণ ভুল। আমাদের প্রতি মিথ্যা দোষারোপ করা হইতেছে। আমরা উন্নতি করিতে কেমন করিয়া নিষেধ করিতে পাঁরি £ কোরআন শরীফে আল্লাহ্‌ তা'আলা আমাদিগকে উন্নতি করার জন্য তো আদেশই করিয়াছেন £ ৩] 18১৭3 “নেক কাজে তোমরা পরস্পরে প্রতিযোগিতা কর” এবং উন্নতির সার ইহাই। অতএব, আমাদের উপর উন্নতি করা তো ফরয। ইহাতে নিশ্চয়ই বুঝিতে পারিয়াছ যে, আলেমগণ তোমাদের চেয়ে অধিকতর উন্নতিকামী। কেননা, আজ পর্যন্ত তোমরা উন্নতিকে শরীঅতের দৃষ্টিতে ফরয বলিয়া স্বীকার কর নাই। কোরআনের সাহায্যে ইহার ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।