৯০ মাওয়ায়েষে আশ্রাফয়া হুযুরের মহব্বতকে তুলনা করিয়া দেখার সুযোগ ঘটে নাই। তুলনা করিলেই বুঝিতে পারিবেন যে, বাস্তবিকপক্ষে স্বাভাবিক মহববতও হুযুরের জন্যই বেশী আছে। যেমন, উক্ত রঈসের ঘটনায় আমি এইমাত্র বর্ণনা করিয়াছি। দ্বিতীয়ত স্বাভাবিক মহব্বত কাম্যও নহে। অকাম্য বিষয়ে ত্রুটি থাকা ক্ষতিকর নহে। কাম্য মহব্বতে অর্থাৎ, বিবেচনাপ্রসৃত মহববতে ত্রুটি হইলে ক্ষতি অবশ্যই হইবে। আপনাদের মধ্যে আল্লাহ্র ফযলে সেই ক্রি নাই। তবে অস্থির কেন হইতেছেন ? যাহারা স্বাভাবিক মহব্বতকে যথেষ্ট মনে করে, উপরোক্ত বর্ণনায় তাহাদের ভুল বুঝা গিয়াছে। বেরেলী শহরে একবার আমি জুমুআর নামাযের পর ঃ 0925১০1623৫ আআ 981 95 ও (টি আয়াতের বিষয়বস্তু অবলম্বনে ওয়ায করিয়াছিলাম। তাহাতে ঈমানের পূর্ণতালাভ এবং কামেল লোকের সংসর্গ অবলম্বনের জন্য উৎসাহ প্রদান করিয়াছিলাম। কিন্তু পরবর্তী রাত্রে সেই স্থানেই ইহার বিপরীত বক্তৃতা হইয়াছে এবং বলা হইয়াছে ঃ “শ্রোতৃগণ! পরহ্যগারীর প্রয়োজন নাই। নামায-রোযারও আবশ্যক নাই। কেবল রাসূল (দঃ)-এর মহব্বতের প্রয়োজন। অতঃপর শরাবই পান কর বা অন্য কিছু কর, অবশ্যই তোমরা বেহেশ্তে প্রবেশ করিবে। আর এই ওয়াহাবীরা কখনও মুক্তি পাইবে না।” ইহারা আমাকে জ্বালাইবার জন্য এই বক্তৃতা করিয়াছিল। বোকারা আমাকে জ্বালাইবার জন্য রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশাবলীর বিরোধিতা. করিয়াছে এবং হুযুর (দঃ)-এর পবিত্র আত্মাকে কষ্ট দিয়াছে। আচ্ছা, তাহাদের কথায় আমার জ্বলিবার প্রয়োজন কি? জ্বলিলে তাহারাই দোযখের আগুনে জ্বলিবে। আমি যাহাকিছু বর্ণনা করিয়াছি, নিজে বানাইয়া বলি নাই; বরং কোরআন-হাদীস হইতে বর্ণনা করিয়াছি। ইহার বিরোধিতা করিলে আমার কি ক্ষতি হইল £ ক্ষতি হইলে তাহাদেরই হইল। এই অবস্থা অবশ্য দুঃখজনক । শুধু মহব্বতের ঝুলি আওড়াইল এবং আনুগত্যের সময় আসিলে নবী দেঃ)-এর নিরেশাবলীর প্রকাশ্য বিরোধিতা আরম্ত করিয়া দিল। মোটকথা, যে ব্যক্তি হুযুর দেঃ)-এর আদেশ-নিষেধ পালন করে, কাম্য ও বাঞ্ছনীয় মহববত তাহার আছে। কোন কোন লক্ষণে ব্রি থাকিলেও চিন্তিত বা অস্থির হওয়া উচিত নহে। কেহ কেহ আর একটি কথার কারণেও নিজেদের মধ্যে মহববতের ত্রুটি রহিয়াছে বলিয়া সন্দেহ করে। তাহা এই যে, তাহাদের মনে হুযুর (দঃ)-এর তেমন বেশী আকর্ষণ হয় না; বরং আল্লাহ্ তা'আলার প্রতি আকর্ষণ অধিক হয়। আবার কেহ কেহ ইহার বিপরীত অবস্থায় আল্লাহ্ তা'আলার প্রতি মহব্বতের ক্রুটি রহিয়াছে বলিয়া সন্দেহ করে। স্মরণ রাখুন, ইহা শুধু স্বাভাবিক মহব্বতের বিভিন্ন অবস্থার প্রভেদ মাত্র। আল্লাহ্ ও রাসূলের প্রতি বিবেচনাপ্রসৃত মহব্বত উভয়ের অন্তরেই আছে। অর্থাৎ, যাহার অন্তরে আল্লাহ্র প্রতি অধিক এবং হুযূরের প্রতি কম আকর্ষণ রহিয়াছে, আর যাহার অন্তরে হুযূরের প্রতি অধিক ও আল্লাহ্র প্রতি কম আকর্ষণ রহিয়াছে, এরূপ মহব্বত কম হওয়ার ধোকা হযরত রাবেয়া বছরীর মনেও হইয়াছিল। তিনি স্বাভাবিক এবং জ্ঞান-বুদ্ধিপ্রসূত মহব্বতের মধ্যে পার্থক্যের প্রতি লক্ষ্য করেন নাই। হযরত রাবেয়া বছরীর ঘটনা এইরূপ--একবার তিনি হুযুর (দঃ)-কে স্বপ্নে দেখিয়া লঙ্জাবশত দৃষ্টি নিশ্নমুখী করিয়া ফেলিলেন এবং আরয করিলেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার নিকট ড্ডখড.21110001109.0010
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।