আদদুনিয়া ওয়াল্ আখেরাহ ৫ আমি হজ্জে যাইতেছিলাম, আমার এক মুরুববী আমাকে বলিলেন £ এখনও তুমি বালক। এত কিসের তাড়াহুড়া আমাদের বয়সে উপনীত হইলে হজ্জ করিয়া লইও। আর যদি এতই তাড়াহুড়া থাকে, তবে আগামী বৎসর আমিও যাইতেছি, আমার সঙ্গে যাইও । আমি তাহাকে উত্তর করিলাম, হযরত, আপনার বয়স এত হইয়াছে, যদি আপনি আমাকে পাট্ট্রা লিখিয়া দেন যে, আমিও এত আয়ু প্রাপ্ত হইব, তবে আমি অবশ্যই এখন যাওয়া বন্ধ করিয়া আপনার সঙ্গেই চলিতে পারি। প্রকৃত কথা এই যে, তিনি এত আয়ু প্রাপ্ত হইয়াছেন। আমার কাছে নিশ্চয়তা কি আছে যে, আমিও এত আয়ু প্রাপ্ত হইব, যে ভরসায় আমি তাহার পরামর্শ গ্রহণ করিব। আমার সামনেরই আর একটি ঘটনা। এক বৃদ্ধের সহিত এক যুবকের সাক্ষাৎ হইল। বৃদ্ধের স্বাভাবিক বয়স পূর্ণ হইয়াছিল। পরম্পর বিদায় গ্রহণের সময় হইলে বৃদ্ধ বলিল 3 “দেখুন, আমার স্বাভাবিক আয়ু পূর্ণ হইয়াছে। আপনার সহিত পুনরায় সাক্ষাতের সৌভাগ্য হয় কি না হয় কে জানে? আমি ভোরের প্রদীপের ন্যায় প্রতি মুহুর্তে মৃত্যুর অপেক্ষা করিতেছি।” যুবক লোকটি বলিল £ আপনার জীবন প্রদীপতো রাব্র পাড়ি দিয়া ভোরের নিকটবর্তী হইয়াছে, কিছু আয়ু তে। পাইয়াছেন। আমি তো সন্ধ্যাকালেরই প্রদীপ । এইমাত্র প্রজ্বলিত হইয়াছি। এমন কি, এখন পর্যন্ত ভালরূপে আলোকিত হইতেও পারি নাই। সামান্য বাতাসের ঝাপ্টা লাগিলে এখনই নিভিয়া যাইব। আপনি তো ভোরের প্রদীপ। সারা রাত্রি শান্তিতেই অতিবাহিত করিয়াছেন। এখন ভোরেই তো নিভিবার আশঙ্কা দেখা দিয়াছে। আর আমার তো নিরাপদে রাত্র কাটাইয়া যাওয়াই সন্দেহজনক । সুতরাং আমার অবস্থা আপনার চেয়ে অধিক নৈরাশাজনক এবং সাক্ষাতের নিরাশায় আমি আপনার চেয়ে অধিক অগ্রবর্তী । কাজেই এই সাক্ষাতের আক্ষেপ আপনার সঙ্গে কোন বিশেষত নাই, ইহাতে আমরা উভয়েই সমান। মাশাআল্লাহ্, কেমন সুন্দর উত্তর ! খুবই সত্য কথা বলিয়াছে _“আমি তো সান্ধ্য-প্রদীপ ।” বায়ুর সামান্য এক বঝাপ্টাই আমাকে বিলীন করিয়া দেওয়ার জন্য যথেষ্ট। ইহা নৃতন ধরনের বাকৃপদ্ধতি বটে। প্রশংসনীয় উত্তর। যাহার সারমর্ম এই যে, বৃদ্ধ এবং যুবক সকলে প্রদীপের ন্যায়ই বটে। কেহ সান্ধ্য-প্রদীপ আর কেহ ভোরের প্রদীপ । নিভিবার আশঙ্কা হইতে কেহই মুক্ত নহে। মোটকথা, মানুষ যে মনে করে, “এখনও তো বালক, অতঃপর যুবক হইব, তারপর বৃদ্ধ হইব, তারপর আরও বৃদ্ধ হইব।” বলুন তো হযরত! আপনার নিকট আল্লাহ্ তাঁআলা এমন কি সার্টিফিকেট দিয়াছেন যে. আপনি যুবক হইবেন, তৎপর বৃদ্ধ হইবেন। কিংবা আপনি এমন কি ওহী প্রাপ্ত হইয়াছেন যে, এমন চ্যালেঞ্জের সহিত দাবী করিতেছেন। আপনি কি খবর রাখেন ? হয়তো এই মুহূর্তই শেষ মুহূর্ত হইতে পারে। সম্ভবত এই নিঃশ্বাসই শেষ নিঃশ্বাস। হয়তো এখনই আপনার জন্য দুনিয়ার জল-বায়ুবন্ধ হইয়া যাইবে । আপনার পার্থিব জীবন হয়তো নির্দিষ্ট সময়ে পৌঁছিয়াছে। দুনিয়ার অস্থায়িত্বের বিশ্বীস মনে উপস্থিত না থাকা ৫ মোটকথা, দুনিয়ার অস্থাযিত্বের প্রতি আমাদের সকলেরই বিশ্বাস আছে। কিন্তু আমাদের কথাবার্তা ও কল্পনা হইতে বুঝা যায়, মূলে অস্থায়িত্ের বিশ্বাস থাকিলেও এখন মনে উপস্থিত নাই। থাকিলেও দূরবর্তী ভবিষ্যতে ধ্বংস হইবে বলিয়া বিশ্বাস আছে। অথচ কোরআন শরীফের পরিষ্কার ঘোষণানুযায়ী শরীঅতের উদ্দেশ্য--প্রতি মুহুর্তে দুনিয়া ধ্বংস হওয়া সম্ভব বলিয়া বিশ্বাস মনে উপস্থিত রাখিতে হইবে । যেমন-__হাদীস শরীফে ভনুরূপ বিশ্বাস লাভ করার উপায়ও বলিয়া দেওয়া হইয়াছে ৬১ 4৫ 12১50 ০ ৬৫ “পৃথিবীতে মুসাফিরের ন্যায় বাস কর।” অর্থাৎ, পার্থিব জীবনকে এক মুসাফিরের সফরকালের ডখখড.21110001109.0010
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।