৮৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া লাগিল। অতঃপর যখনই ছেলেরা সেবা-শুশ্রুষায় ক্রুটি করিত, তখনই বৃদ্ধ বলিতঃ “আন্ তবে আমার ওযুর বদ্না।” ছেলেরা তখনই ভয় পাইয়া তাহার খোশামোদ আরম্ভ করিতঃ “তুমি নামায পড়িও না। এখন হইতে সেবা-শুশ্ুষায় আর ক্রুটি হইবে না।” ফলকথা, নামাযের ভয় দেখাইয়া বৃদ্ধ ছেলেদের নিকট হইতে খুব খেদমত আদায় করিয়া লইল। বর্নিত রূপ আহ্মক আজকাল মুসলমানদের মধ্যে খুবই কম। কদাচিৎ কেহ এরূপ থাকিলে তাহার সম্বন্ধে কোন কথাই নাই। কেননা, যে ব্যক্তি নামায-রোযাকে অশুভ লক্ষণ মনে করে, সে প্রকৃতপক্ষে মুসলমানই নহে। কিন্তু যে মুসলমান নামায-রোযাকে বরকতের বস্তু মনে করে, তাহাদের অবস্থাও তথৈবচ। প্রত্যেকে যে অবস্থায় আছে ইহাতেই তৃপ্ত রহিয়াছে। ইহা হইতে উন্নতি করার চিন্তাও নাই, চেষ্টাও নাই। এ সম্বন্ধে মহাত্মা ইমাম গায্যালী রঃ) খুব সুন্দর লিখিয়াছেন ঃ ১৬০ খু ।১ ১১ 10 125-03 হ ১২৩ ৮১৮ 87110-21 ১১৩॥ ০০ ২52১5 এ ৪৯২ এ _ 0 431 তি ১৪৩ ১৯৭৪ “আমি বাদশাহ্দিগকে দেখিতেছি, তাহারা ধর্সীয় ব্যাপারে অতি সামান্য বস্তুতেই তৃপ্ত হইয়া যায়। কিন্তু পার্থিব আড়ম্বরের ব্যাপারে অল্পতে সন্তুষ্ট হয় না।” পরবর্তী কবিতায় ধার্মিক লোকদিগকে উপদেশ দিতেছেন £ “তোমরাও বাদ্শাহ্দের দুনিয়া হইতে তেমনি বেপরোয়া হইয়া যাও, যেমন তাহারা দুনিয়া অবলম্বনপূর্বক ধর্ম হইতে বেপরোয়া হইয়া গিয়াছে।” তোমরা দুনিয়ার ব্যাপারে তাহাদিগকে হারাইতে পার না। অতএব, ধর্মের ব্যাপারে তাহাদিগকে হারাইয়া দাও। এই তো হইল ধর্ম বা আখেরাতের প্রতি অমনোযোগিতার কথা। এখন দুনিয়ার মোহে মত্ত হওয়ার কথা শুনুন। আমাদের অবস্থা এই যে, আখেরাতের তুলনায় দুনিয়ার প্রতি আমাদের মনোযোগ অত্যধিক। যদিও কাফেরদের ন্যায় তত লিপ্ততা নাই। তাহারা তো সর্বক্ষণ দুনিয়াতেই মগ্ন রহিয়াছে। আখেরাতের অস্তিত্বে বিশ্বাসই নাই। আমাদের মধ্যে তত লিপ্ততা না থাকিলেও এক শ্রেণীর লিপ্ততা আমাদের মধ্যেও আছে। অর্থাৎ, আখেরাতের চেয়ে দুনিয়ার কামনা আমাদের মধ্যে অধিক এবং দুনিয়ার জন্য আখেরাতের চেয়ে অধিক চেষ্টা করিয়া থাকি। আমি আফিমের দৃষ্টান্তে একটু আগে বলিয়াছি যে, সামান্য রোগও কঠিন আকার ধারণ করিয়া থাকে; বরং কোন কোন সময় সামান্য মনে করিয়া অবহেলা করা হয় বলিয়া মারাত্মক হইয়া পড়ে। বস্তুত ঘুষঘুষে জ্বর অতিশয় মারাত্মক তাহা স্সায়ুমণ্ডলীর সহিত মিশিয়া যায়। টের করা যায় না। স্মরণ রাখিবেন, [দুনিয়ার অনুরাগ কুফরীর মূল ইহাকে কখনও সাধারণ মনে করিবেন না। একথাও স্মরণ রাখুন, মূলকে কখনও সহজ বা সাধারণ মনে করা উচিত নহে। আমি নিজে বানাইয়া বলিতেছি না; বরং বহু বুযুর্গ লোকের বাণী হইতে আমার এই উক্তির পোষকতা পাইবেন। মাওলানা রূমী রেঃ) বলেন £ টি রি “ইবলীসের রোগ ১৯ 0। (আমি উত্তম) অর্থাৎ, অহঙ্কার খুবই মারাত্মক। এই রোগ প্রত্যেক ব্যক্তির মধ্যে বিদ্যমান রহিয়াছে।” 9 ইহাতে পরিষ্কার বুঝা যায় যে, ইবলীস্ আল্লাহ্ তা'আলার দরবার হইতে বিতাড়িত হওয়ার মূল কারণ ছিল অহঙ্কার। বস্তুত এই রোগ হইতে কোন মানুষই মুক্ত নহে। যদিও ইবলীসের পর্যায়ের ড্খড.21170001109.0010
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।