Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

হাম্মূল আখেরাহ ৮১ ব্যবস্থাপত্রে সর্বদা দুই-এক পয়সা মুল্যের উষধ থাকিত। কোন কোন সময় বিনামূল্যের বনজ ওষধ বলিয়া দিতেন। দেওবন্দের চিকিৎসকগণ বলিতেনঃ ইহা চিকিৎসা নহে, মাওলানার কারামত। এমন সাধারণ ওঁষধে ফল হইয়া যায়। মাওলানা তাহা শুনিয়া হাসিতেন এবং বলিতেন ঃ “ইহারা তিবব শাস্ত্র সম্বন্ধে কিছু জানেই না।” অতএব, তত্বজ্ঞানী লোকের সন্ধান কর। তন্বজ্ঞানী লোক পাইলে তাহার আনুগত্য কর এবং তাহার সম্মুখে নিজের মতামতকে বিলুপ্ত করিয়া দাও । পূর্বে মুরীদদের আনুগত্যের এমন অবস্থা ছিল যে, যদি পীর ছাহেব কোন মুরীদকে বলিতেনঃ “তুমি অপর কাহারও নিকট হইতে তা'লীম হাসিল কর।” মুরীদ তৎক্ষণাৎ তাহাতে রাজী হইয়া যাইত এবং পীরের কথা মান্য করিলে তাহার উপকার হইবে মনে করিত। মনে করিত, আমি তাহার নিদেশে ধাহার কাছেই যাই না কেন- তীাহারই ফয়েয লাভ করিতে থাকিব। এক ব্যক্তি হযরত মাওলানা গঙ্গোহী রাহেমাহুল্লাহ্‌র নিকট বাইআতের আবেদন জানাইল। তিনি বলিলেন £ “তুমি মাওলানা কাসেম ছাহেবের নিকট বাইআত হও, তিনি বেশী কামেল!” সে মাওলানা কাসেম ছাহেবের দরবারে গেল। তিনি বলিলেন ঃ তুমি মাওলানা গঙ্গোহী ছাহেবের নিকট যাইয়া বাইআত হও, তিনি অধিক কামেল। সে পুনরায় হযরত গঙ্গোহীর দরবারে গেল, তিনি আবার মাওলানা কাসেম ছাহেবের দরবারে পাঠাইলেন, এইরূপে কয়েকবার বেচারাকে দৌড়াইলেন। অবশেষে একদিন গঙ্গোহ্‌ কিংবা নানুতায় উভয় মহাপুরুষের সম্মিলন হইল। উভয়ে মসজিদের দিকে যাইতেছিলেন, সেই লোকটি রাস্তা বন্ধ করিয়া দাড়াইল এবং বলিল ঃ “এখন তোমরা একত্রিত হইয়াছ, আমার সম্বন্ধে মীমাংসা করিয়া লও এবং যেকোন একজন আমাকে বাইআত কর। এবিষয়ের মীমাংসা না হওয়া পর্যন্ত আমি পথ ছাড়িব না।” তখন উভয়ের মধ্যে কোন একজন তাহাকে বাইআত করিয়া লইলেন। কিন্তু আজ-কালের অবস্থা এই যে, কাহাকেও অন্য কোন পীরের নিকট তা'লীম হাসিল করিতে পরামর্শ দিলে সে তাহা মানে না; বরং মনে করে যে, আমার সহিত টালবাহানা করা হইতেছে এবং ভুল পরামর্শ দিতেছে । আনুগত্যের এরূপ অবস্থা হইলে ফল কিরূপে লাভ করিবে? প্রসঙ্গক্রমে মধ্যস্থলে এই আলোচনা আসিয়া গিয়াছিল। আমি বলিতেছিলাম £ “তত্জ্ঞানী তিনিই, যিনি মূল কারণের চিকিৎসা করেন।” শুধু লক্ষণের চিকিৎসা করেন না। তত্রজ্ঞানীর ও কামেলের চিহ্ ইহাই বটে। সংসারানুরাগ ও পরকালের প্রতি উদাসীনতা £ আল্লাহ্‌র কালামের এত মহিমা__উহাতে রোগ নির্ণয়ও থাকে, রোগের কারণসমূহের উল্লেখও থাকে এবং কারণের চিকিৎসাব্যবস্থাও দেওয়া হয়! এখানে কোন রোগীকে নৈরাশ্যজনক উত্তর দেওয়া হয় না। আফসোস! এমন পূর্ণাঙ্গ চিকিৎসালয়! আর ইহার এত অমর্যাদা! আমরা ইহা পড়াশুনার প্রতি একটুও গুরুত্ব প্রদান করি না। ভূমিকা অনেক দীর্ঘ হইল বটে, কিন্তু ইহা দ্বারা আপনারা জানিতে পারিয়াছেন যে, এই রোগের কারণ বড় কঠিন ও গুরুত্ব প্রদানের যোগ্য । আল্লাহ্‌ তা'আলা এখানে কাফেরদের অস্বীকৃতি ও বিমুখতার কারণ বর্ণনা করিতেছেন যে, ইহারা নবুওয়তের এত প্রমাণ বিদামান থাকা এবং এত মুঁজেযা প্রকাশ পাওয়া সত্তেও ঈমান আনয়ন করে না। ইহার কারণ এই যে, ইহারা কেবল দুনিয়াকেই চিনে । অর্থাৎ, দুনিয়ার প্রতি তাহাদের বিশেষ পর্যায়ের মনোযোগ রহিয়াছে। আর তাহারা আখেরাতকে সম্পূর্ণরূপে ভুলিয়া ড্খড.21170001109.0010

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।