Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

হাম্মুূল আখেরাহ্‌ ৭৯ মাতাকে শাশুড়ী বলে; যাহাকে জায়েয ও শুদ্ধরূপে বিবাহ করা হয়, সে-ই বিবাহিতা স্ত্রী হয়। এই ব্যক্তির স্ত্রী মুর্খ, অনেক সময় কুফরী কালাম উচ্চারণ করিয়া থাকে । বিবাহের সময় তাহার ঈমান নৃতন করিয়া লওয়া হয় নাই। অতএব, তাহার সহিত বিবাহ শুদ্ধ হয় নাই, কাজেই তাহার মাতাও শাশুড়ী নহে।” হতভাগা শুধু ধারণা-অনুমানের উপর বিবাহই নষ্ট করিয়া দিল। “সহবাসকৃতা স্ত্রীর মাতা হারাম হওয়ার” মাসআলাটিকে এই বলিয়া উড়াইয়া দিল যে, ইহা শুধু আবু হানীফার মত, আমি তাহা মানি না। এই ঘটনাগুলি প্রসঙ্গক্রমে বলিয়া ফেলিয়াছি। আমার মুল বক্তব্য ছিল- সস্তা মূল্যের হাতুড়ে চিকিৎসক লক্ষণের চিকিৎসা করে, কারণের চিকিৎসা করে না। ইহাদের দৃষ্টান্ত ঠিক সেইরূপ-_যেমন কোন গ্রামে এক ব্যক্তি অতি উচ্চ এক তাল গাছে চড়িয়া বসিল। এখন নীচের দিকে দৃষ্টি করিয়া নামিতে ভয় হইতে লাগিল। সম্ভবত সে শুধু উঠিতেই জানে, নামিতে জানে না। তরীকতের পথেও এমন কতক লোক আছেন- াহারা উন্নতি করিয়া যাইতেছেন বটে; কিন্তু নিন্নগামী হন না। যেমন, “মাজযুব' অর্থাৎ, আত্মহারা লোক; ইহারা কামেল নহেন; কামেল তাহারাই ধাহারা উধ্বগামীও হইতে পারেন, নিন্নগামীও হইতে পারেন। যাহাহউক, লোকটি গাছের উপর হইতে চীৎকার করিতে লাগিল ঃ “কোনরূপে আমাকে নামাও ।” সমস্ত মানুষ অস্থির হইয়া পড়িল, কিরূপে নামাইবে। অবশেষে “বুদ্ধির টেকি”কে ডাকিয়া আনিল। গ্রামের মধ্যে সে সর্বাপেক্ষা অধিক জ্ঞানী বলিয়া খ্যাত ছিল। প্রথমত সে একবার গাছের আগাগোড়া দেখিয়া লইল এবং কিছুক্ষণ চিন্তী করিয়া বলিল £ বস্‌, বুঝিতে পারিয়াছি। একটা লম্বা রশি আন এবং তাহার কাছে ছুঁড়িয়া দিয়া তাহার কোমরের সহিত বাধিতে বল। কথামত কাজ করা হইল। অতঃপর সে বলিলঃ রশি ধরিয়া তোমরা জোরে হেচ্কা টান দাও। যেমন কথা তেমন কাজ। বেচারার দেহ তো টানের চোটে নীচে চলিয়া আসিল, কিন্তু তাহার প্রাণপাখী উপরের দিকে উড়িয়া গেল। লোকে বুদ্ধির টেকিকে বলিল ঃ ব্যাপার কেমন হইল? সে বলিল ঃ “তাহার অদ্ষ্ট, আমি তো এই উপায়ে অনেক মানষুকে কূপ হইতে বাহির করিয়াছি।” সেই সস্তা মূল্যের হাতুড়ে চিকিৎসকদের অবস্থাও এইরূপ । কেবল বাহ্যিক চিকিৎসা করিয়া থাকে । কারণের প্রতি লক্ষ্য করে না। যেমন, সেই বোকা একটিমাত্র উপায় মনে রাখিয়া উহাকে কৃপেও ব্যবহার করিয়াছে-_গাছেও ব্যবহার করিয়াছে। এক হাতুড়ে বৈদ্য আমাকে হার্নিয়া রোগের ওঁষধ দিল, তাহা কানের ছিদ্রে প্রবেশ করাইয়া দিতে হয়। আমি হাতুড়ে বৈদ্যের চিকিৎসা কখনও গ্রহণ করি না, কিন্তু তখন ধারণা করিলাম, বাহ্য প্রয়োগের উষধে ক্ষতি কি? ২ এ ০৯০ ০৮০৪ ০০৯ “মৃত্যু যখন আসে, তখন চিকিৎসকও বুদ্ধিহীন হইয়া যায়।” আমি উক্ত ওঁষধ ব্যবহার করিলাম, ফলে আমার সমস্ত দেহে শৈত্য এত প্রবল হইয়া পড়িল যে, আমার শরীরের স্বাভাবিক উত্তাপও অনেক কমিয়া গেল। অবশেষে আমি ইহা ত্যাগ করিয়া হাকীমের আশ্রয় নিলাম। কয়েকদিন পর্যন্ত বিভিন্ন ঁধধ সেবনে আমার শরীরের স্বাভাবিক উত্তাপ নিজের অবস্থায় ফিরিয়া আসিল। কামেল গীরের পরিচয় $ দৈহিক চিকিৎসাক্ষেত্রে যেমন কতক হাতুড়ে চিকিৎসক রহিয়াছে, তদ্রুপ তরীকতের পথেও কোন কোন পীর অশিক্ষিত এবং হাতুড়ে হইয়া থাকেন। এই কারণে আমি পীরে কামেলের পরিচয় বলিয়া দিতেছি। তন্মধ্যে এক পরিচয় পীরের সহিত সংশ্রবের পূর্ববর্তী, আর এক পরিচয় পরবর্তী । সংশ্রবের পূর্বে যাচাই করিয়া দেখা উচিত, যুগের অন্যান্য ড্৮ড.21110001109.0010

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।