Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

হাম্মুল আখেরাহ্‌ ৭৭ আসিবে। সোব্হানাল্লাহ্‌! এমন উত্তট অর্থ গ্রহণেও যদি ভবিষ্যদ্বাণী সত্য হয়, তবে প্রত্যেকের ভবিশ্যদ্বাণীই সত্য হইয়া যাইবে। কাহারও কোন কথাই মিথ্যা হইবে না। কাজেই বলি, কোরআনের ভবিষ্যদ্বাণী এরূপ নহে; বরং পরিষ্কার এবং স্পষ্ট হইয়া থাকে। আল্লাহ্‌ তাআলা এখানে রোমানদের বিজয়ী এবং পারসিকদের পরাজিত হওয়ার ভবিষ্যদ্বাণী এই জন্য করিয়াছেন যে, মক্কার কাফেরেরা পারসিকদের জয়ে এই শুভ লক্ষণ গ্রহণ করিয়াছিল যে, আমরাও এইরূপে মুসলমানদের উপর জয় লাভ করিব। আল্লাহ্‌ তা'আলা তাহাদের প্রমাণের অন্তর্গত বাক্যগুলির উপর কোন মন্তব্য করেন নাই যে, এক সম্প্রাদায় অন্য সম্প্রদায়ের উপর জয় লাভ করার দ্বারা তাহার সদৃশ সম্প্রদায়ের বিজয় অপর সদৃশ সম্প্রদায়ের উপর জয় লাভ করা অবধারিত নহে; বরং এরূপ বলিয়া দিয়াছেন যে, শীঘ্রই ইহার বিপরীত ঘটিবে। রোমানরা পারসিকদের উপর জয় লাভ করিবে । তখন তোমাদের ইহার বিপরীত লক্ষণ গ্রহণ করিতে হইবে। সোব্হানাল্লাহ্‌! কেমন বিচিত্র বর্ণনাভঙ্গি | ইহা তাহাদের জন্য দাতভাঙ্গা উত্তর। অতঃপর মুসলমানদিগকে আর একটি প্রকৃত ও যথার্থ আনন্দ সংবাদ শুনাইতেছেন। রোমানদের জয়লাভে তোমরা তো এই জন্য আনন্দিত হইবে যে, তাহাতে কাফেরদের শুভ লক্ষণ বিবেচনা প্রকাশ্যভাবে নিরর্থক প্রমাণিত হইয়া যাইবে এবং এতদসঙ্গে সেই মুহূর্তেই তোমরা যথার্থ আনন্দও লাভ করিবে ঃ ০৮5 ৬০ ১৯৪ এ ০০৪ ৬০১৭ ০৪ ৪ “সেদিন মক্কার কাফেরদের উপর জয় লাভ করিয়া যথার্থ আনন্দও লাভ করিবে ।” পক্ষান্তরে কাফেরেরা এখন শুধু কাল্পনিক আনন্দ ভোগ করিতেছে। আর ভবিষ্যতে তাহারা যথার্থ অপমানিত ও অপদস্থ হইবে। অতএব, আল্লাহ্‌ তাঁআলার এখানে এক সঙ্গে দুইটি ভবিষ্যদ্বাণী করিলেন। (১) পারসিকদের উপর রোমানদের জয়লাভের। (২) এবং কাফেরদের উপর মুসলমানদের জয়লাভের। ইহা কাফেরদের মন্তব্যেরই উত্তর ছিল। হাতুড়ে চিকিৎসকের চিকিৎসাপদ্ধতি $ কোরআন মজীদ যেহেতু রূহানী চিকিৎসা, সুতরাং আল্লাহ্‌ তা'আলা কেবল ভবিষ্যদ্বাণী করিয়াই ক্ষান্ত হন নাই; বরং ইহার পরে বলিতেছেন ঃ এই ভবিষ্যদ্বাণী সংঘটিত হওয়ার ফলে কাফেরদের ঈমান আনয়ন করা উচিত ছিল। কিন্তু তবুও তাহারা অবিশ্বাসীই থাকিয়া যাইবে । ইহার কারণ জানিয়া লওয়া উচিত। আল্লাহ্‌ তাঁআলা কেবল লক্ষণেরই চিকিৎসা করেন না; মুল রোগেরও চিকিৎসা করিয়া থাকেন। কিন্তু দুঃখের বিষয় আমরা এই রূহানী চিকিৎসার প্রতি গুরুতু প্রদান করি না। পক্ষান্তরে দৈহিক চিকিৎসার প্রতি তো আমরা এত গুরুত্ব প্রদান করি যে, স্বভাবের সামান্য একটু পরিবর্তন ঘটিলে চিকিৎসক খুঁজিতে আরম্ভ করি। কিন্তু রূহানী চিকিৎসা সম্বন্ধে এত অমনোযোগী যে, তৎপ্রতি লক্ষ্যই করি না। এ সম্বন্ধে মাওলানা রূমী বলিতেছেন £ (8155751:200511555585:.75158781454855583 ৯২৯ 31 ১১২৯-০৯-০1 ০১৯০০ ৯৪5 91 ১৪৪০০৮০৯০21 ০০৯০০ “ইউনানী চিকিৎসাবিজ্ঞান পড়িয়াছ। ঈমানদারগণের চিকিৎসা বিজ্ঞানও পড়। দৈহিক সুস্থতা চিকিৎসকের মুখাপেক্ষী, আর রূহানী সুস্থতা সেই প্রিয় হাবীবের (খোদার রাসুলের) মুখাপেক্ষী ।” ড৮ড.21170001109.0010

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।