Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া সাম্রাজ্যের প্রথম বাদশাহ ছিলেন। তখন হইতে শেষ পর্যন্ত রাজত্ব একই বংশের হাতে রহিয়াছে। কোন বহিঃশক্রর আক্রমণে ইহার কোন পরিবর্তন ঘটে নাই। সুতরাং, ইহার ধনভাগ্তার অফুরন্ত । সহস্র সহস্র বৎসরের রাজত্বের ফলে ইহার ধনভাগ্ার যে অফুরন্ত হইবে তাহা বলাই বাহুল্য। ইহার সেনাবাহিনী ছিল খুব সুদৃঢ় ও সুশিক্ষিত। তাহাতে তৎকালীন শ্রেষ্ঠ ও বিখ্যাত বীর যোদ্ধাগণ বিদ্যমান ছিল। আবার রাজ্যের পরিধি সুপ্রশস্ত ছিল বলিয়া ইহার প্রজাসংখ্যা ছিল অগণিত। কাজেই সৈন্যসংখ্যাও অধিক হওয়া স্বাভাবিক। অতএব, এরূপ একটি বিরাট শক্তিশালী রাজ্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যে, তাহা একটি নব-প্রতিষ্ঠিত ক্ষুদ্র রাজ্যের নিকট পরাজয় বরণ করিবে, অতি বড় ভবিষ্যদ্বাণী বটে। আবার কোরআনের ভাষা সুস্পষ্ট, কোন গোলমেলে ভবিষ্যদ্বাণী নহে। যেমন আজ-কাল জ্যোতিষীরা ভবিষ্যদ্বাণী করিয়া থাকে। প্রথমত, তাহারা সচরাচর সংঘটিত হয়__এমন ঘটনা সন্বন্ধেই ভবিষ্যদ্বাণী করিয়া থাকে। যেমন বলেঃ “এই ব্যক্তি পথে কোথাও কিছু খাইয়াছে।” বলাবাহুল্য, ইহা হইতে কোন্‌ মানুষ মুক্ত আছে? সকলেই পথে কিছু না কিছু খাইয়াই থাকে । আর কিছু না হইলেও অন্তত পান খায়। অথবা বলে ঃ “এই ব্যক্তি জঙ্গলে কোন স্থানে প্রস্রাব করিয়াছে ।” সফরে এরপ প্রায়ই ঘটে । আবার তাহাদের ভবিষ্যদ্বাণী কখনও নিিষ্টরূপে না হইয়া গোলমেলে ও অস্পষ্ট হইয়া থাকে। কোন জ্যোতিষীকে যদি কেহ প্রশ্ন করে, “আমার স্ত্রী গর্ভবতী । বল তো ছেলে জন্মিবে না মেয়ে £” তখন সে মুখে কোন উত্তর না দিয়া একখণ্ড কাগজে লিখিয়া দেয়, “ছেলে না মেয়ে।” যদি ছেলে সন্তান হয়, তখন সে বলেঃ আমি বলি নাই যে, “ছেলে হইবে, মেয়ে নহে।” আর মেয়ে সন্তান জন্মিলে বলে, আমি তো প্রথমেই বলিয়াছিলাম ছেলে নহে_-মেয়ে জন্মিবে। আর গর্ভপাত হইয়া গেলে বলেঃ আমি তো ইহাই বলিয়াছিলাম যে, ছেলেও নহে মেয়েও নহে। লিখনে তো স্বর নাই। অতএব, সে ঘটনা ঘটিবার পরে লিখিত বাক্যের অনুকূলে স্বর প্রয়োগে উচ্চারণ করিয়া বলিয়া দেয়। স্বর এবং উচ্চারণ অর্থ বা ভাব প্রকাশে খুব সাহায্য করিয়া থাকে। 'এই কারণেই হানাফী মতে ছাহাবীর আমল তাহার রেওয়ায়তের বিপরীত হইলে সেই রেওয়ায়ত গ্রহণযোগ্য হয় না। কেননা, আমরা হুযুরের স্বর এবং লক্ষণাদি শুনিও নাই, দেখিও নাই। ছাহাবাগণ স্বচক্ষে তাহা দেখিয়াছেন। অতএব, সম্ভবত হাদীসের শব্দ হইতে আমরা যে অর্থ হৃদয়ঙ্গম করিয়াছি তাহা ঠিক নহে। ইহা অপ্রাসঙ্গিকরাপে বলিয়া ফেলিলাম। আমি বলিতেছিলাম, কোরআনের ভবিষ্যদ্বাণী জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণীর ন্যায় গোলমেলে এবং অস্পষ্ট নহে। এতন্তিনন কিয়ামত পর্যন্ত ইহার সীমা নির্দেশ করেন নাই। ৩৬, শব্দে ০ যোগ করিয়া বলিয়া দিয়াছেন__তাহা অদূর ভবিষ্যতে সংঘটিত হইবে। আবার ০:১৮ ০৮৯ ৫ “ন্যুনাধিক নয় বৎসরের মধ্যে” বলিয়া ইহার সময় পরিষ্কারভাবে বর্ণনা করিয়াছেন যে, নয় বৎসরের মধ্যেই রোমানগণ পারসিকদিগকে পরাজিত করিবে । ইহা পাগলের ভবিষ্যদ্বাণীর ন্যায় নহে। এক পাগল ভবিষ্যদ্বাণী করিয়াছিল ঃ “অমুক স্ত্রীলোকের সহিত আমার বিবাহ হইবে । ঘটনাক্রমে তাহার বিবাহ অন্যত্র হইয়া গেল।” সে পুনরায় দাবী করিল, “সে বিধবা হইবে এবং আমার সহিত বিবাহিতা হইবে ।” কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহাও হইল না। পাগলটি আক্ষেপ লইয়াই কবরে চলিয়া গেল। তখন তাহার অনুগামীরা এরূপ অর্থ করিল যে, উক্ত স্ত্রীলোকের সন্তানদের মধ্যে কেহ এই ভবিষ্যদ্ক্তার কোন সন্তানের বিবাহ অধীনে ড্৮ড.21110001109.0010

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।