৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া মেরামত করিয়া লওয়া উচিত ছিল। কিন্তু মুসাফিরকে কয়েক ঘণ্টা পরেই এই কামরা ত্যাগপূর্বক অন্যত্র যাইতে হইবে বলিয়া সে তাহা করে না। এইরূপে যখন মানুষের মনে এই বিশ্বাস দৃঢ় হইবে যে, দুনিয়া অস্থায়ী, ইহা হইতে অন্যত্র চলিয়া যাওয়া অনিবার্য, তখন মুসাফিরখানার কামরার ন্যায় দুনিয়ার প্রতি অবশ্যই তাহার ঘৃণা জন্মিবে। কিন্তু নিজের বাসগৃহের কামরার ব্যাপারে কেহ এরূপ ব্যবহার করে না, যদিও মুসাফিরখানার কামরা এবং নিজের বাসগৃহের কামরা উভয়কেই এক দিন ত্যাগ করিয়া যাইতে হইবে বলিয়া সমান বিশ্বাস আছে। কিন্তু এতদসত্বেও আমরা দেখিতেছি, যে ব্যবহার মুসাফির- খানার কামরার সহিত করা হয়, বাসগৃহের কামরার সহিত তদ্রুপ করা হয় না। বাসগৃহের কামরার কড়িকাঠ বাহির হইয়া থাকিলে তৎক্ষণাৎ উহা নৃতন করিয়া লাগাইবার ফিকিরে লাগিয়া যায়। চুনের আস্তর মলিন হইয়া গেলে উহা চকচকে করিয়া লওয়ার ব্যবস্থা করে। সাজ-সরঞ্জামের ত্রুটি থাকিলে তাহা পুরণ করিয়া লইতে প্রবৃত্ত হইয়া যায়। এই প্রভেদ কেন? এই জন্য নহে যে, খোদা না করুন, দুনিয়া এবং বাড়ী-ঘরের অস্থায়িত্বের প্রতি আপনার বিশ্বাস নাই; বরং প্রভেদ এই জন্য যে, মুসাফিরখানার কামরায় প্রবেশের পূর্বেই আপনার এই বিশ্বাস পূর্ণভাবেই থাকে যে, প্রাতঃকালেই আপনাকে এখান হইতে অন্যত্র চলিয়া যাইতে হইবে। যতক্ষণ আপনি উক্ত কামরায় অবস্থান করেন, ততক্ষণ এই চলিয়া যাওয়ার কল্পনা অন্তরে হাজির থাকে। পক্ষান্তরে বাসগৃহের কামরায় প্রবেশ করার পূর্বে বা অবস্থানকালেও কোন সময় আপনার কল্পনাশক্তি আপনার মনে ইহা হইতে বিচ্ছেদের কল্পনা জাগাইয়া দেয় না; বরং কোন সময় ভুলেও এই চিন্তা উদয় হয় না, অথচ এবিষয়ে আপনার সুদৃঢ় বিশ্বাস রহিয়াছে। কিন্তু সেই বিশ্বাস মনে হাজির থাকে না। পক্ষান্তরে মুসাফিরখানার কামরায় অবস্থানকালে উহা হইতে বিচ্ছিন্ন হইয়া চলিয়া যাওয়ার বিশ্বাস হামেশা মনে হাজির থাকে । এই কারণেই মুসাফিরখানার কামরা নিঃসঙ্গ ও ভয়ানক মনে হইয়া থাকে। উহার সহিত অন্তরের নামমাত্র আকর্ষণও হয় না। পক্ষান্তরে বাসগৃহের সহিত পূর্ণ মাত্রায় অন্তরের সম্পর্ক স্থাপিত হয়। উহাতে প্রবেশ করিলে মনে শাস্তি আত্স, তথাকার প্রত্যেকটি বস্তু ভাল মনে হয়। এখানে আসিলে মনের সকল ভয়-ভীতি দূর হইয়া যায়। উহাকে সজ্জিত করার আকাঙক্ষা মনের মধ্যে তরঙ্গায়িত হয়। অথচ ভয়ের কারণ অর্থাৎ, অস্থায়িত্বের বিশ্বাস এবং বিচ্ছিন্ন হওয়ার প্রত্যয় উভরের মধ্যেই রহিয়াছে। প্রভেদ শুধু এই যে, মুসাফিরখানার বেলায় বিশ্বাসও আছে, তাহা মনে সর্কক্ষণ হাজিরও আছে। আর দুনিয়ার বাসগৃহের বেলায় বিশ্বাস আছে, কিন্তু তাহা সর্বক্ষণ মনে উপস্থিত থাকে না। আরও একটি প্রভেদ আছে যে, দুনিয়ার বিচ্ছেদ এবং অস্থায়িত্ের কল্পনা বর্তমানে বা নিকট ভবিষ্যতে হয় না; বরং দূর ভবিষ্যতে ধ্বংস হওয়ার কল্পনা মনে আসে। শিশুরা ধারণা করে, আমরা এখন শিশু মাত্র। যৌবনে পদার্পণ করিব, জীবনের স্বাদ উপভোগ করিব। তারপরে কোন দিন বৃদ্ধ হইব। তখন মৃত্যু আসিবে। এইরূপে' যুবকেরা কল্পনা করে, এখনও তো বৃদ্ধ হওয়ার বাকী আছে। এখনই কি? এখন তো আমার এবং ধ্বংস হওয়ার মধ্যস্থলে এক মঞ্জিল ব্যবধান আছে। এইরূপে বৃদ্ধরাও মনে করেন যে, এইমাত্র বার্ধক্য আসিল। মাত্র আরম্ত। ইহার মুদ্দত শেষ হইলে কোন এক সময় মৃত্যু ঘটিবে। মোটকথা, প্রত্যেক ব্যক্তি ধবংসকে নিজের জন্য দূরবর্তী ভবিষ্যতকালে মনে করিয়া থাকে। ড্খড.21170001109.0010
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।