Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৭৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া যাহাহউক, যাহা বিরল তাহা না থাকারই শামিল। অধিকাংশ ক্ষেত্রেই নিিষ্টরূপে স্মরণ থাকে না। কেহই একথা বলে না যে, স্মরণ থাকার জন্য সমস্ত বিশেষ ও নির্দিষ্ট বিষয়সহ স্মরণ থাকা আবশ্যক; বরং বিষয়টি মোটামুটিভাবে স্মরণ থাকাই যথেষ্ট মনে করা হয়। বাধ্যতামূলক বিশ্বাস ধর্তব্য নহেঃ সুতরাং এইরূপে ২4 -এর প্রতিশ্রুতির বিষয়টিও সকলেরই স্মরণ আছে, নাস্তিক যদিও মুখে আল্লাহ্র অস্তিত্ব অস্বীকার করে, কিন্তু অন্তরে সেও তাহা স্বীকার করে। যেমন, কোন কোন নাস্তিক পরে আল্লাহ্‌র অস্তিত্ব স্বীকার করিয়াছে। এক নাস্তিক বলিয়াছেঃ “আমি আমার অন্তর হইতে প্রত্যেক বস্তুর অস্তিত্ব লোপ করিবার অভ্যাস আরম্ভ করিলাম। কিছু দিনের অভ্যাসে আমি যাবতীয় বস্তুর অস্তিত্ব অন্তর হইতে লোপ করিতে সমর্থ হইলাম! ইহা শুধু অভ্যাসের কাজ, ইহাতে পারদর্শিতার কিছু নাই। কিছু দিন পরে আমার অনুভূতি জাগিল, সব কিছুকেই তো অন্তর হইতে লোপ করিতে সক্ষম হইয়াছি। এবার নিজের অস্তিত্ব লোপ ফ্রিতে পারি কিনা অভ্যাস করিয়া দেখা যাক। কিছু দিনের অভ্যাসে তাহাও করিতে সক্ষম হইলাম। আবার মনে জাগিল, এখন শুধু একটি বস্তু বাকী রহিয়াছে। সৃষ্টিকর্তা আল্লাহ্‌র অস্তিত্ব লোপ করা, দীর্ঘকালব্যাপিয়া সেই চেষ্টা করিতে লাগিলাম, কিন্তু তাহা করিতে পারিলাম না। অবশেষে প্রত্যেক সৃষ্টিই যে মহাশক্তিমান অ্টার সৃষ্ট, তাহা মানিয়া লইতে বাধ্য হইলাম । অতঃপর তাহার একত্ব অন্তর হইতে লোপ করিতে অভ্যাস ও চেষ্টা করিতে লাগিলাম, তাহাতেও কৃতকার্য হইলাম না। অবশেষে আল্লাহ্‌র একত্বও মানিয়া লইতে হইল। অতএব, দেখুন, ০০০ -এর প্রতিশ্রুতির বিষয়টি এমনভাবে স্মরণ আছে যে, মানুষ অন্তর হইতে নিজের অস্তিত্ব লোপ করিয়া দিতে পারে। কিন্তু সৃষ্টিকর্তা এবং তাহার একত্বের বিশ্বাসকে মন হইতে লোপ করিতে পারে না। ইহার অধিক স্মরণ আর কি হইতে পারে কিন্তু এই বিশ্বাস বাধ্যতামূলক কার্য, ঈমানের জন্য ইহা যথেষ্ট নহে। ইচ্ছাকৃত বিশ্বাসের নাম ঈমান।. অর্থাৎ, ইচ্ছা করিয়া অন্তরকে সে দিকে ঝুঁকাইয়া দিলেই তাহা ঈমান বলিয়া গণ্য হইবে। মকার কাফের এবং কিতাবী সম্প্রদায়ের মধ্যেও বাধ্যতামূলক জ্ঞানই বিদ্যমান ছিল। ইহাই ১41১৩ 1১৯৫ ও ৫ এবং নি ১১৯৫ ০৫ 4১ আয়াতদয়ে প্রকাশ করা হইয়াছে। ইহা ইচ্ছাকৃত বিশ্বাস ছিল না বলিয়াই তাহাদিগকে কাফের বলা হইয়াছে এবং এই কারণেই আমি বলিয়াছিলাম 8 ০১:452১ 19841 643 -এর মর্ম এই যে, ভবিষ্যদ্বাণী মুজেযা হওয়া এবং মু'জেযা নবুওয়তের আলামত হওয়ার কথা কাফেরেরা জানে না, কিংবা জানিলেও তদনুযায়ী আমল করে না। অথচ এল্ম ও আমলের মধ্যে অবিচ্ছিন্ন সম্পর্ক রহিয়াছে। যদিও তাহা কেবলমাত্র অবশ্য করণীয় বলিয়া বিশ্বাসের পর্যায়েই হউক। সুতরাং, এই পর্যায়ের বিশ্বাসকেও ইচ্ছাকৃত বিশ্বাস বলা যায় এবং ঈমানের জন্য এতটুকুই শর্ত। সারকথা এই যে, এই শেষোক্ত বাক্যের মধ্যে আল্লাহ্‌ তা'আলা কারণ বর্ণনা করিতেছেন যে, নবুওয়তের ভূরিভূরি প্রমাণ এবং মু'জেযা বিদ্যমান থাকা সত্বেও কাফেরেরা হুযুর দেঃ)-এর নবুওয়তের প্রতি কেন বিশ্বাস স্থাপন করে না? মু'জেযার স্বরূপ ও প্রয়োজনীয়তা 8 বন্ধুগণ! এখানে আরও একটি কথা বুঝিয়া লউন, মু'জেযার প্রয়োজনীয়তা কেবল সাধারণ লোকেব জন্য। জ্ঞানবান লোকের জন্য সমষ্টিগতভাবে হুযুর (দঃ)-এর যাবতীয় অবস্থা এবং মহান ব্যক্তিত্বই এক অনুপম মুঁজেযা। হযরত আবদুল্লাহ ইবনে সালাম (রাঃ) বলেন £ ১13৫ ৯৬ ০ তি ৯০০ কও আত আও ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।