Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ٢٣٤
📝 نص 📖 PDF

আদ্দুনিয়া ওয়াল আখেরাহ্‌ ৩ তোমার আচরণে মনে হয়, তুমি তাহাকে পিতা বলিয়াই মনে কর না। কেননা, এরূপ আচরণ অপরের সহিত করা হয়। এই হিসাবে এরূপ সতর্কবাণী নিতান্ত প্রয়োজনীয় এবং প্রশংসার যোগ্য মনে করা হয়। অতএব, দেখুন, তাহার পিতৃত্ব যদিও সুস্পষ্ট এবং বর্ণনার মুখাপেক্ষী নহে, তথাপি সতর্কবাণী হিসাবে ইহাকে প্রশংসনীয় মনে করা হয়। এইরূপে আলোচ্য পুনরুথান বিষয়টিও যে নিতান্ত স্পষ্ট, এই স্পষ্টতায় কোনই সন্দেহ নাই। তথাপি মানুষ ইহাকে ভুলিয়া থাকার কারণে বর্ণনা করার প্রয়োজন দেখা দিয়াছে। দুনিয়ার অস্থায়িত্ব ও আখেরাতের স্থায়িত্ব £ এখন আমি উদিষ্ট বিষয় বর্ণনা করিতেছি। এই বিষয়টি দুই অংশের সমন্বয়ে যুক্ত। দুনিয়ার অস্থায়িত্ব এবং আখেরাতের স্থাযিত্ব। প্রথম অংশটি যদিও দৃষ্ট হওয়াবশত এতই স্পষ্ট এবং পরিষ্কার যে, বর্ণনার মুখাপেক্ষী নহে। কিন্তু দ্বিতীয় অংশটি তৎতুলনায় কঠিন এবং সুক্ষ্ম। কাজেই বর্ণনার মুখাপেক্ষী। “ত্তুলনায়” শব্দটি এই জন্য বলিলাম যে, ইহাও অধিক কঠিন নহে। কেননা, গভীর দৃষ্টিতে চিন্তা করিলে দেখা যাইবে যে, দ্বিতীয় বিষয়টি প্রথম বিষয়টির সহিত অঙ্গাঙ্গীভাবে জড়িত। সুতরাং প্রথমটি যখন স্পষ্ট, তখন তৎসঙ্গে জড়িত বিষয়টি আপনাআপনিই বুঝা যাইবে এবং উহা মানিয়া লওয়া অনিবার্য হইবে । প্রকৃতপক্ষে প্রথম বিষয়টি স্বভাবত বাধ্যতামূলকভাবে দ্বিতীয়টির অর্থ ব্যক্ত করিতেছে। কেননা, প্রথমটি অনুভবনীয়। যে বস্তু অনুভবনীয় বস্তুর সহিত জড়িত হয়, তাহাও অনুভবনীয়ই হইয়া থাকে। অনুভবনীয় বিষয় বর্ণনা ও ব্যাখ্যার মুখাপেক্ষী নহে। দুনিয়ার অস্থায়িত্বকে অনুভবনীয় এবং সর্ববাদিসম্মত এই কারণে বলা হইয়াছে যে, সমস্ত জ্ঞানীগণ দুনিয়ার অস্থায়িত্ব সম্বন্ধে একমত হইয়াছেন। সুতরাং ইহা সর্ববাদিসম্মত। দুনিয়ার অস্থায়িত্ব এবং আখেরাতের স্থায়িত্বকে অঙ্গাঙ্গীভাবে জড়িত বলার কারণ এই যে, দুনিয়ার অস্থাযিত্ব সম্বন্ধে মানুষের বিশ্বাস যখন দৃঢ় হইয়া যায় এবং একদিন এখান হইতে সকলেরই পরলোকে যাত্রা করিতে হইবে, এ কথার প্রতি পর্ণ বিশ্বাস জন্মে, তখন এই বিশ্বাসের অনিবার্য ফল এই হয় যে, দুনিয়া এবং উহার আনুষঙ্গিক পদার্থসমূহের প্রতি ঘৃণা উৎপন্ন হয়। প্রত্যেক বস্তু হইতে দৃষ্টি ফিরিয়া আসে, দুনিয়ার আসবাবপত্র হইতে আগ্রহ উঠিয়া যায়। কেননা, অস্থায়ী বস্তর প্রতি ঘৃণা, বীতশ্রদ্ধ এবং উদাসীনতা সৃষ্টি হওয়া মানুষের স্বভাব। মানুষ একনিষ্ঠতাকে পছন্দ করে, ইহা আমরা দিবা-রাত্র দেখিয়া আসিতেছি। যেমন, জনৈক মুসাফির সন্ধ্যাকালে কোন এক মুসাফিরখানার এক কামরায় যাইয়া আশ্রয় গ্রহণ করে। সে উহাতে আসবাবপত্র রাখিয়া অবস্থানের এন্তেজাম করার পূর্বেই তাহার পূর্ণ বিশ্বাস হয় যে, সে উক্ত কামরায় মাত্র এক রাত্রির মেহমান। রাত্রি ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই তাহাকে এই কামরা ত্যাগ করিয়া গন্তব্য স্থানাভিমুখে যাত্রা করিতে হইবে। এই কামরার সহিত মাত্র কয়েক ঘণ্টার জন্য তাহার সাক্ষাৎ। অতঃপর এই মুসাফিরখানা কোথায়, আর সেইবা কোথায়? উক্ত কামরার কোন স্থান যদি ভাঙ্গা থাকে, উহা মেরামতের খেয়াল তাহার আদৌ হয় না। কোন কড়িকাঠ স্থানচ্যুত থাকিলে সে উহার স্থানে আর একটি বদলাইয়া দেওয়ার চিন্তা করে না। কিন্বা সাজ-সরঞ্জামের কোন ত্রুটি থাকিলে উহা পূর্ণ করিয়া লওয়ার প্রতি আদৌ গুরুত্ব প্রদান করে না৷ অথচ এখানে তাহাকে এক রাত্রি তো নিশ্চয়ই যাপন করিতে হইবে এবং বিশ্রামও করিতে হইবে। মানুষ স্বভাবত সুখ-শান্তির উপকরণ যোগাইতে ইচ্ছুক; সুতরাং স্বভাবের তাড়নায় কামরাটি ড্খড.21170001109.0010

— صفحة ٧ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.