আদ্দুনিয়া ওয়াল্ আখেরাহ্ ৬১ সঙ্গে সম্বন্ধ এবং সম্পর্কও রাখা উচিত, যাহাতে নফৃসের পবিত্রতা সাধন হয় এবং উক্ত বুযুর্গ লোকের সাহায্যে সর্বপ্রকারের পদস্থলন হইতে রক্ষা পাওয়া যায়। ইহা ভিন্ন সফলতা লাভ করা কঠিন; কোন বুযুর্গের সংশরব-সাহচর্যের অভাবে সরল পথ হইতে সরিয়া পড়িয়া বাহুল্য কিংবা ত্রুটিপূর্ণ পথে লিপ্ত হওয়ারও আশঙ্কা রহিয়াছে। জীবিত বুযুর্গানের মধ্যে কাহারও প্রতি আস্থা না হইলে মৃত বুযুর্গানে দ্বীনের জীবনী এবং কিতাব পাঠ করা উচিত। প্রথমত ইহাতেই ফল হইবে, না হইলে অন্তত আগ্রহ-আকাঙক্ষা উৎপন্ন হইবে এবং অবশ্যই ক্রমশ তরীকতের কোন কামেল পীরের প্রতি আস্থা সৃষ্টি হইয়া সফলতালাভের পথ মুক্ত হইয়া যাইবে। কিন্তু সর্বশ্রেষ্ঠ ধ্যান এবং মোরাকাবা তাহাই যাহা আমি প্রথমে বর্ণনা করিয়াছি। আবার বলিতেছি, সর্বক্ষণ এই ধারণা মনে রাখিবেন যে, আমি এখন আখেরাতের মুসাফির, বহু দূর- দারাের পথ আমার সম্মুখে । তাহা বড়ই দুর্গম এবং নানাবিধ বিদ্বস্কুল। ইহার কারণে সফরের পথ বুথাই দীর্ঘ হইয়া যায়। সুতরাং উক্ত পথের যাবতীয় সহায় ও হিতকর বিষয় অবলম্বন এবং যাবতীয় ক্ষতিকর ও অনিষ্টকর বিষয় বর্জন করা উচিত। কিন্তু ইহার সবকিছুই আল্লাহ্র অনুগ্রহের উপর নির্ভরশীল। আল্লাহ্ তা'আলা দয়ার দৃষ্টি অর্পণ করিলে সমস্ত মুশকিল আসান এবং সমস্ত কঠিন কাজ সহজ হইয়া যাইবে। কিন্তু সেই অনুগ্রহ হইতে বঞ্চিত হইলে সহজতম কার্যও কঠিন এবং অসহনীয় হইয়া পড়িবে। সুতরাং অবশ্যই খোদার দরবারে তওফীক বা সাহায্যের প্রার্থনা করা উচিত। এপথে খোদার সাহায্য এমন বস্তু ,যে, তরীকতপন্থীরা ইহার চিন্তাই অধিক করিয়া থাকেন। তাহাদের চক্ষু উজ্ভ্বল। তাহারা মনে করেন যে, আল্লাহ্র দয়া ব্যতীত এ পথে আমাদের চলিবার উপায়ই নাই। পীরের হাল্কা এবং তাওয়াজ্জুহের তথ্য $ হযরত মাওলানা রূমী রেঃ) বলেন ঃ ০৬ ০৯০০৬ ০৪০০ ০০৪০৩ এ০ ৩ ৬৯ ০৮০৮৯ ৪৯ ৩৮৪৮৬ “আল্লাহ্র এবং তাহার খাছ বান্দাগণের অনুগ্রহ ব্যতীত সমস্ত কামনা-বাসনাই নিম্ষল। ফেরেশ্তা হইলেও আল্লাহ্র অনুগ্রহ এবং মেহেরবানী ব্যতীত সম্মানহীন থাকিবে ।” দ্বিতীয় পদে মাওলানা (রঃ) আল্লাহ্র অনুগ্রহলাভের উপায় বলিয়া দিয়াছেন যে, আগে খোদার খাছ বান্দাগণের অনুগ্রহ লাভ কর। ইহাকে বিফল মনে করিও না এবং এরূপ ধারণা করিও না যে, একজন মানুষের অনুগ্রহ লাভ করিলে কি হইবে? বন্ধুগণ! ইহাও খুব হিতকর। অনেক ক্ষতি হইতে রক্ষা করে। তাহাদের পরম মনোযোগ ইহাই যে, তাহারা নিজেদের মুরীদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রতি অনুগ্রহপূর্ণ মনোযোগ রাখেন। সর্বক্ষণ তাহাদের প্রতি খেয়াল রাখেন এবং তাহাদিগকে ক্ষতি হইতে রক্ষা পাওয়ার উপদেশ দান করেন। লাভবান হওয়ার উপায় বলিয়া দেন। মোটকথা, প্রত্যেক সময় তাহাদিগকে দৃষ্টির মধ্যে রাখেন। সম্মুখে আসিয়া বসিলে খাছ দৃষ্টি অর্পণ করেন। ইহাই অনুগ্রহ, ইহাই তাওয়াজ্জুহ। আমাদের পীর ছাহেবানের প্রতি প্রশ্ন করা হয় যে, তাহারা মুরীদগণের প্রতি তাওয়াজ্জুহ্ বা অনুগ্রহ দৃষ্টি অর্পণ করেন না। কোন নিদিষ্ট সময়ও নির্ধারণ করেন না এবং কোন হাল্কা মিলাইয়াও বসেন না। কিন্তু ইহারা অজ্ঞ, কিছুই বুঝে না। আমাদের গীর ছাহেবানের তাওয়াজ্জুহ এবং অনুগ্রহ দৃষ্টি আমাদের প্রতি সর্বক্ষণ অর্পিত রহিয়াছে। ধাহারা নির্দিষ্ট সময় নির্ধারণ করিয়া ফ্৮ড.21110001109.0010
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।