Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ 234
📝 Text 📖 PDF

৫৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া এই কারণে 535855 +45 বলিয়াছেন। দ্বিতীয়ত, দুনিয়ার স্বরূপ বলিয়া দেওয়ার মধ্যে এক উপকারিতা ইহাও আছে যে, প্রত্যেক বস্তুকে উহার বিপরীতের সাহায্যে উত্তমরূপে জানা যায়। অর্থাৎ, দুনিয়ার স্বরূপ ভালরূপে জানিতে পারিলেই তোমরা আখেরাতের স্বরূপ পূর্ণ ও বিস্তারিতরূপে অবগত হইতে পারিবে। মনে করুন, কোন ব্যক্তি বোরকা পরিহিতা একজন বিশ্রী রমণীকে দেখিল এবং তাহার বাহ্যিক সুডৌল গঠন ও চলার ভঙ্গি দেখিয়া তাহার প্রতি আসক্ত হইয়া পড়িল। এখন তাহার আসক্তি নিবারণ করার এক কার্যকরী উপায় এই হইতে পারে যে, তাহাকে বিবাহ করাইয়া বোরকা পরিহিতা রমণী অপেক্ষা বহুগুণে অধিক সুন্দরী নববিবাহিতা বধূর চেহারা দেখাইয়া দেওয়া হয়। তদ্রুপ উক্ত উপায়কে পরিপূর্ণ করার জন্য ইহাও উত্তম উপায় যে, বোরকা মুক্ত করিয়া সেই বিশ্রী রমণীর কদর্য চেহারাও তাহাকে দেখান হয়। তখন তাহার এই অনুভূতি জন্মিবে যে, ইহার তুলনায় আমার স্ত্রী বহুগুণে সুন্দরী ও সুম্্রী। অন্যথায় বিবাহের পরেও তাহার এই সন্দেহ থাকিয়া যাইবে যে, না জানি সেই বোরকা পরিহিতার বিশ্বদাহী সৌন্দর্যের কি অবস্থা ! মোটকথা, বোরকাবৃতা থাকা পর্যন্ত সেই রমণীর প্রতি তাহার আসক্তির মূল পর্ণরূপে উদ্ঘাটিত হইবে না। অথচ বোরকা উঠাইতেই উক্ত রমণীর সৌন্দর্যের স্বরূপ উদ্ঘাটিত হইয়া পড়িবে। অতঃপর তাহার প্রতি আসক্তির পরিবর্তে ঘৃণা এবং মহববতের পরিবর্তে বিরক্তি আসিয়া পড়িবে । এইরূপে আখেরাতরূপী নববধূর মূল্য তখনই হইবে যখন এই ডাইনী দুনিয়ার ঘৃণিত আকৃতিও ভালরূপে দেখিতে পাইবে এবং ইহার কদর্যতা জানিতে পারিবে । যদি দুনিয়ার কৃত্রিম রূপ খুলিয়া দেখান না হইত এবং শুধু আখেরাতের সৌন্দর্যই বর্ণনা করা হইত, তবে আখেরাতের এত গুরুত্ব হইত না এবং দুনিয়ার খেয়াল অন্তর হইতে দূর হইত না। এই কারণেই মহাজ্ঞানী আল্লাহ্‌ তা'আলা দুনিয়া ও ইহার অনিষ্টকারিতার ব্যাখ্যা করিয়া দিয়াছেন এবং আখেরাত ও উহার লাভ এবং উপকারিতা বর্ণনা করিয়াছেন। যাহার ফলে দুনিয়ার মহব্বত অন্তর হইতে পূর্ণরূপে বিচ্ছিন্ন হইয়া উহাতে আখেরাতের অনুরাগ জন্মে। ইহাও আল্লাহ্‌ তা'আলার খাছ অনুগ্রহ এবং রহমত । তিনি শুধু আমাদের হিতের জন্য এই ঘৃণিত দুনিয়ারও উল্লেখ করিয়াছেন। অথচ বাহ্যদৃষ্টিতে অনুপম কালামের মধ্যে ঘৃণিত পদার্থের উল্লেখ থাকা জ্ঞানের বাহিরে এবং অযৌক্তিক। এই সম্বন্ধে একটি কাহিনী মনে পড়িয়াছে। একবার হযরত রাবেয়ী বছরীর রেঃ) দরবারে কয়েকজন বুযুর্গ লোক দুনিয়ার নিন্দাবাদ এবং ইহার দোষ-ত্রুটির কথা বর্ণনা করিতেছিলেন। তৎক্ষণাৎ তিনি বলিলেন ঃ 13331 ১১১১ ১৩ 51325 “তোমরা আমার নিকট হইতে চলিয়া যাও। তোমরা দুনিয়াকে ভালবাস।” তাহারা বলিলেন ঃ “আমরা তো দুনিয়ার নিন্দাই করিতেছি।” তিনি বলিলেন ঃ 554৩ ০৫1 3 এ ৩৯ “দুনিয়ার আলোচনায় তোমাদের মশ্গুল হওয়া, যদিও নিন্দার আকারে হইয়া থাকে, ইহা অনুরাগেরই লক্ষণ।” কেহ কোন যালেম বাদশাহর সহিত কর্কশ ভাষা ব্যবহার করিয়া থাকিলে তাহার আলোচনা করিয়া থাকে, পক্ষান্তরে কোন চামারের সঙ্গে তাহা করিলে কখনও আলোচনা করে না। ইহার কারণ এই যে, বাদ্‌শাহ্‌কে প্রতাপশালী মনে করিয়া তাহার স্হিত বীরোচিত কথাবার্তা বলাকে গৌরবের বিষয় মনে করে। সুতরাং তাহা লোকের কাছে বলিয়া বেড়ায়। পক্ষান্তরে চামারের বেলায় তাহা করে না। বুঝা গেল, নিন্দাবাদও মর্যাদাসম্পন্ন বস্তুরই করা হয়। এইরূপে দুনিয়ার নিন্দা করিয়া বেড়াইলে ড্খড.21170001109.0010

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.