আদ্দুনিয়া ওয়াল্ আখেরাহ্ ৫৭. এসমস্ত উক্তি সামান্য নহে। ইহা সেই শ্রেণীর কথা- আমাদের কথাবার্তায়ও আমরা এই জাতীয় কথার প্রতিবাদ করিয়া থাকি। মনে করুন, আপনি প্রত্যহ ঠিক সময়ে অফিসে যান। একদিন যদি আপনার অফিসার আপনাকে বলেনঃ “আজ তো আপনি খুব ঠিক সময়ে অফিসে আসিয়াছেন।” তবে আপনার নিকট কেমন খারাপ বোধ হইবে । আপনি মনে করিবেন, “আমি প্রত্যেক দিনই তো ঠিক সময়েই আসিয়া থাকি। তিনি বলিলেন যে, আমি আজ খুব ঠিক সময়ে আসিয়াছি। আমি যেন আর কোন দিন সময়মত আসিই নাই।” এইরূপ কোন প্রভু যদি তাহার চাকরকে কোন কাজের জন্য পাঠান, সে কাজ করিয়া আসিলে যদি তিনি তাহাকে বলেন £ “আজ তো খুব কাজ করিয়াছ।” আপনিই বুঝিতে পারেন, উক্ত চাকরের মনে কেমন কষ্ট হইবে। অতএব, আমাদের যখন এই অবস্থা--এই শ্রেণীর কথায় মনে কষ্ট পাই, এই শ্রেণীর শব্দ এমন কষ্টদায়ক হয়, তবে এই জাতীয় শব্দ আল্লাহ্ তা'আলার নিকট অপছন্দনীয় কেন হইবে না? তাহার নিকট এরূপ কথা অপরাধ কেন হইবে না? যদিও আমরা জানি যে, আজ' শব্দটি এরপ ক্ষেত্রে অনিচ্ছাক্রমে হঠাৎও ব্যবহৃত হইয়া থাকে, তথাপি যেহেতু শব্দটি অশোভনীয়, কাজেই এসমস্ত শব্দ মনে বিধে। সামান্য মানুষেরই যখন এরূপ অবস্থা, তখন আহ্কামুল হাকেমীনের দরবারের কি অবস্থা হইবে, সহজেই অনুমেয়। ৬, অব্যয়টি প্রসঙ্গে এত কথা বলিয়া ফেলিলাম। অর্থাৎ, এস্থলে আকাঙক্ষাসুচক অব্যয় ব্যবহৃত হওয়ার ফলে এমন দয়া ও অনুগ্রহ প্রকাশ পাইয়াছে যে, আমাদের জ্ঞান লাভ করাতে তাহার কোন লাভ নাই। তথাপি আকাঙ্ক্ষাজ্ঞাপক অব্যয়ের সহিত উহা প্রকাশ করিয়াছেন । দুনিয়া ও আখেরাতের স্বরূপ বুঝা ঃ এখন ০১১15 154 -এর ব্যাখ্যা শ্রবণ করুন। কোরআন শরীফের সুক্ষ্াণুসূন্ষ্স বিষয়গুলি কেমন বিচিত্র । প্রত্যেকটি শব্দে এল্মের সমুদ্র। এই আয়াতে 925 155491 বাক্যের দ্বারা একটি সূক্ষ্ম ও মনোরম বিষয়ের প্রতি ইঙ্গিত করা হইয়াছে যে, দুনিয়ার লোক দুনিয়ার অন্বেষণে এত মশ্গুল হওয়া সত্বেও দুনিয়ার স্বরূপ সম্বন্ধে অজ্ঞ রহিয়া গিয়াছে। ধর্ম সম্বন্ধে তো অজ্ঞ আছেই, দুনিয়া সন্বন্ধেও অজ্ঞ। এই জন্য এক আয়াতে আখেরাতের সাথে দুনিয়ার স্বরূপ চিনিয়া লওয়ার প্রতিও উৎসাহিত করা হইয়াছে। ১১৯১ ১5 ৪ 8585 ধন ০5১ (ও 2 ০৪১ ১৫ অর্থাৎ, “আল্লাহ্ তা'আলা আয়াতটিকে এই উদ্দেশ্যে বর্ণনা করিয়াছেন, যেন তোমরা দুনিয়া ও আখেরাতের স্বরূপ সম্বন্ধে..খুব গভীরভাবে চিন্তা কর।” ইহাতে বুঝা যায়, যে দুনিয়ার জন্য তোমরা প্রাণপাত করিতেছ, তাহা তামাশা মাত্র। তোমরা উহার স্বরূপ সম্বন্ধে অজ্ঞ। আস, উহার স্বরূপ আমার নিকট হইতে শুনিয়া লও, উহার ভাল-মন্দ সন্বন্ধে চিন্তা কর এবং উহার সুন্দর ও প্রশংসনীয় বিষয়গুলি সম্বন্ধে চিন্তা কর তৎসঙ্গে আখেরাতের তথ্যও অবগত হও, যাহার প্রতি তোমাদের আদৌ মনোযোগ নাই | অতঃপর দেখ, এখন পর্যন্ত তোমরা এমন উপকারী ও লাভজনক বস্তু হইতে অমনোযোগী ছিলে এবং এক অনর্থক ও বেদরকারী বস্তুর পশ্চাতে ঘুরিতেছিলে। অতএব, এখন দুনিয়ার মোহ ত্যাগ কর ও উহার চিত্তাকর্ষক বন্তুসমূহে পদাঘাত কর এবং চিরস্থায়ী বস্তু আখেরাতের প্রতি আগ্রহশীল হও। তথা পর্যন্ত পৌঁছিবার চেষ্টায় লাগিয়া যাও। ড্ডখ.21170001109.0010
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।