র্ মাওয়ায়েযে আশ্রাফিয়া গত পরশু দিল্লীস্কিত মাদ্রাসা আবদুল ওয়াহ্হাবে “তাওহীদ' (একত্ববাদ) সম্পর্কে বর্ণনা করিয়াছি। আল্লাহ্র অনুগ্রহে উক্ত বিষয়ে প্রয়োজনীয় পরিমাণ বিস্তারিত বর্ণিত হইয়াছে এবং গতকল্য পানিপথের মজলিসে “নবুওয়ত' সম্বন্ধে যথেষ্ট বর্ণনা করিয়াছি। সুতরাং অদ্যকার ওয়াষে কেবল পুনরুথান সম্বন্ধে বর্ণনা করাই অধিক সঙ্গত মনে হয়। তাহাতে কৌরআন শরীফে আল্লাহ্ তা'আলা যেরূপ পর্যায়ক্রমে বিষয় তিনটিকে বর্ণনা করিয়াছেন, আমার এই সফরেও বিষয় তিনটি তদ্রুপ পর্যায়ক্রমে বর্ণিত হইয়া যাইবে। এই আয়াতটি প্রকৃতপক্ষে পূর্বোক্ত পুনরুথান সম্বন্ধীয় বিষয়বস্তর সারাংশ বটে। সুতরাং প্রথমত এই তিনটি বিষয় কোরআনের যাবতীয় মাস্আলাসমূহের মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ। অতএব, সেদিক হইতেও পুনরুখানের মাস্আলাটি গুরুত্বপূর্ণ ছিল। এতত্িন্ন এই আয়াতটি পুনরুথান বা আখেরাতের মাস্আলার সারাংশ, আর সারাংশই বস্তুর মূল ও নির্যাস হইয়া থাকে। এই হিসাবে ইহা অত্যধিক প্রয়োজনীয় বলিয়া গণ্য হয়। এই কারণেই সারাংশকে প্রাণবস্তু বলা হয়। তবে প্রথমত পুনরুখানের মাস্আলাটি সঙ্গীয় মাস্আলা দুইটির ন্যায় কোরআনের অন্যান্য মাস্আলার প্রাণবন্ত । অতঃপর এই আয়াতটি সেই প্রাণবস্তর সারাংশ । সুতরাং ইহা আরও অধিক প্রয়োজনীয় বা প্রাণের প্রাণবন্ত বলিয়া গণ্য হইবে। অতএব, ইহার গুরুত্ব ও প্রয়োজনীয়তা পূর্ণরূপে প্রমাণিত হইল। শ্রোতৃমণ্ডলীর উচিত গুরুত্বের প্রতি লক্ষ্য রাখিয়া গভীর মনোযোগ ও একনিষ্ঠতার সহিত এই বিষয়টিকে শ্রবণ করা এবং তদনুযায়ী আমল করা। এই বিষয়টি যদিও নিতান্ত স্পষ্ট বলিয়া প্রমাণের বা বর্ণনার মুখাপেক্ষী নহে, কিন্ত আজকাল মানুষ এই বিষয়টিকে সম্পূর্ণরূপে ভুলিয়া রহিয়াছে; সুতরাং সচেতন করিয়া দেওয়ার প্রয়োজন দেখা দিয়াছে। সাধারণত নিয়ম এই .যে, প্রকাশ্য বস্ত প্রমাণের মুখাপেক্ষী নহে। তবে অসতর্ক হইয়া ভুলিয়া থাকার সময় সতর্ক করিয়া দেওয়া আবশ্যক হইয়া পড়ে। যেমন, কোন দৃষ্টিশক্তি- সম্পন্ন ব্যক্তি যদি দিবালোকে অন্ধের ন্যায় কাজ করে, তবে তাহাকে বলিয়া দেওয়া হয়, “মিয়া! দিন প্রকাশ পাইয়াছে বা সূর্য উদিত হইয়াছে।” অথচ সেই ব্যক্তি এবং সারা জগতের মানুষ অবগত আছে যে, সূর্য উদিত হইয়াছে এবং দিবা আলোকিত হইয়াছে। কাজেই এরূপ উক্তি অনর্থক এবং অনাবশ্যক ছিল। অথচ কেহ ইহাকে অনর্থক বলে না, এরূপ সম্বোধনের উদ্দেশ্য সূর্যোদয়ের সংবাদ প্রদান নহে, কারণ, 3৬ ০১ ১০ 4409 “সূর্য নিজেই নিজের প্রমাণ ।” ইহার সম্বন্ধে সংবাদ দেওয়া প্রয়োজনীয়ও নহে; বরং এখানে উদ্দেশ্য এই যে, সূর্যোদয়ের সময় তোমার যেরূপ কাজ করা উচিত ছিল, তুমি তদ্রুপ করিতেছ না, ইহাতে সন্দেহ হয়, সূর্য উদিত হইয়াছে বলিয়া তুমি মনে কর না। কেননা, তুমি তদনুযায়ী কাজ কর না। সুতরাং আমি তোমাকে সতর্ক করিয়া দিতেছি যে, হুশ ঠিক করিয়া কাজ কর। কিংবা কোন ব্যক্তি স্বীয় পিতার সহিত বেআদবী করিতেছে । তখন তাহাকে বলা হয়, মিয়া! ইনি তোমার পিতা । তবে এখানে কি পিতৃত্ব সম্বন্ধে সংবাদ দেওয়া উদ্দেশ্য ? কখনই নহে। কেননা, পিতৃত্ব সম্বন্ধে বক্তা অপেক্ষা সন্বোধিত ব্যক্তি অধিক অবহিত। বক্তা হয়তো ২/৪ বৎসর ধরিয়া উহাদের পুত্রত্ব, পিতৃত্ব সন্বন্ধে জানিতে পারিয়াছে এবং সন্বোধিত ব্যক্তি জ্ঞান হওয়া অবধি “আববা আববা' বলিয়া পয়সা চাহিয়াছে। এখানে পিতৃত্ব সম্বন্ধে সংবাদ প্রদান উদ্দেশ্য হইলে দুনিয়াবাসী তাহাকে বেওকুফ বলিয়া অভিহিত করিত। অথচ কেহই তাহাকে বেওকুফ বলে না। অতএব, বুঝা গেল, এখানে শুধু এবিষয়ে সতর্ক করিয়া দেওয়া উদ্দেশ্য যে, ইনি তোমার পিতা, পিতৃত্বের হকের প্রতি লক্ষ্য রাখা এবং তাহার মর্যাদা রক্ষা করা তোমার কর্তব্য । তোমার বর্তমান কার্যধারা পিতৃত্বের মর্যাদার বিপরীত; বরং ডডখড.21110001109.0010
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।