Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ - মাওয়ায়েষে আশ্রাফিয়া অনুযায়ী তাহাদের সহিত ব্যবহার করিয়াছেন। ইহার উদ্দেশ্য শুধু তাহাদিগকে বুঝাইয়া দেওয়া। বুঝাইয়া দেওয়ার দুইটি উপায় ছিল। (১) বান্দা আল্লাহ্‌ তাআলার অনুরূপ হওয়া। €২) বান্দা যেহেতু যোগ্যতার অভাবে আল্লাহ্‌ তা'আলার অনুরূপ হইতে পারে না, কাজেই বান্দার খাতিরে আল্লাহ্‌ বান্দার অনুরূপ হওয়া । এই কারণেই কোরআনের যে সমস্ত স্থানে আশা-আকাঙক্ষাজ্ঞাপক শব্দ আসিয়াছে, তথায় প্রকৃতই আল্লাহ্‌র আশা-আকাঙ্ক্ষা উদ্বোশ্য নহে। এইরূপে যে সমস্ত জায়গায় বিস্ময়জ্ঞাপক শব্দ আসিয়াছে, সেখানেও প্রকৃত বিস্ময় উদ্দেশ্য নহে। অর্থাৎ, খোদা তা'আলা কোন ব্যাপারে বিস্মিত হন না। কেননা, বিস্ময়জনক বস্তু সম্বন্ধে অজ্ঞ থাকিলেই জ্ঞানলাভের পর বিস্ময় আসে। যেমন, কোন ব্যক্তির জানা ছিল না যে, তাহার ভাই আসিবে। ঘটনাক্রমে কোন সংবাদ প্রদান ব্যতীত আসিয়া পড়িলে বিস্ময়বোধ করে। বলে, হা! তুমি কেমন করিয়া আসিয়া গেলে! মোটকথা, বিস্ময়ের জন্য সর্বদা অজ্ঞ থাকা অনিবার্ধ। অথচ খোদা তাঁআলা তাহা হইতে মুক্ত ও পবিত্র। তাহার জ্ঞান সৃষ্ট জগতের যাবতীয় বিষয় এবং বস্তুকে পরিবেষ্টন করিয়া রহিয়াছে। সুতরাং কোন বিষয় কিংবা ঘটনা তাহার পক্ষে পেরেশানী কিংবা বিস্ময়ের কারণ হইতে পারে না; বরং বিম্ময়বোধক শব্দে উদ্দেশ্য হয় বিস্মিত করা-_বিস্মিত হওয়া নহে। অর্থাৎ, আল্লাহ্‌ বলেন £ এই বিষয়টির জন্য তোমাদের বিস্মিত এবং পেরেশান হওয়া উচিত। আমি কি বিস্মিত হইব? আমার দৃষ্টিতে কোন বিষয়ই বিস্ময়কর নহে। এইরূপে আশা-আকাঙক্ষার ব্যাপারও । “আমার নিকট কোন কিছুরই অভাব নাই, সমগ্র জগৎ আমার সৃষ্ট এবং অধীন। অতএব, আমি কি আকাঙ্ক্ষা করিব! তবে হী, নিঃসন্দেহ, এই বিষয়টি তোমাদের আশা ও আকাঙ্ক্ষার যোগ্য বটে।” আল্লাহ্‌! আল্লাহ্‌!! আল্লাহ্‌র কি শান! কেমন তাহার দয়া! যখন দেখিলেন যে, তাহার বান্দা এত অনুভূতিশূন্য হইয়া পড়িয়াছে যে, নিজেদের ক্ষতিকর এবং লাভজনক বস্তরও আশা- আকাঙ্ক্ষা করে না। তখন নিজেই স্বতঃপ্রবৃত্ত হইয়া, নিজে আকাঙ্ক্মী সাজিয়া সচেতন করিয়া দিলেন যে, এই বিষয়টি তোমাদের আকাঙক্ষার উপযোগী । যেমন, একজন ন্নেহশীল পিতা বলেনঃ “আহা ! যদি আমার পুত্র পড়াশুনা করিত।” অথচ পুত্র পড়াশুনা করিলে পিতার কোন লাভ হইত না। কিন্তু এখানে উদ্দেশ্য এই যে, আমার পুত্র বুঝুক যে, পড়াশুনাও আকাঙ্ক্ষা করার উপযোগী বস্ত বটে। এইরূপে আমরা যদি আকাঙ্ক্ষিত জ্ঞান লাভ করি, তবে কি ধারণা করা যাইতে পারে যে, আমাদের এই জ্ঞান দ্বারা আল্লাহ্‌ তাঁআলা কোনরূপ লাভবান হইবেন ? (নাউযুবিল্লাহ) আল্লাহ্‌ তাআলার কোন লাভ নাই। শুধু আমাদেরই লাভ। আল্লাহ্‌ তা'আলার অভাবশূন্যতার স্বরূপ $ আমি যে আল্লাহ্‌ তা'আলাকে অভাবশুন্য বলিলাম, এই অভাবশুন্যতার অর্থ বেপরোয়াভাব নহে; যেমন, মূর্খেরা তাহা মনে করিয়া থাকে। কি নিকৃষ্ট অর্থ__-কোন যুবক মানুষ দুই-চারিটি সন্তান রাখিয়া পরলোক গমন করিলে যেখানেই দুই-চারি জন একত্রিত হয়, এইরূপে সমালোচনা করিতে আরম্ভ করে। কেহ বলে, “আহা ! কেমন যুবক অবস্থায় মরিল!” আর একজন বলে £ “হা ভাই, কেমন ছোট ছোট সন্তানগুলি রাখিয়া মরিয়াছে। নিরীহ বেচারাগণ অভিভাবকশূন্যই রহিয়া গেল।” তৃতীয় জন বলেঃ “হা মিঞা! আল্লাহ্‌ পাক বড়ই বেপরোয়া । যাহা ইচ্ছা তাহাই করেন, সেখানে টুশব্দটি করিবার জো নাই।” খোদার গযব! এই ক্ষেত্রে বেপরোয়া শব্দের অর্থ ইহাছাড়া আর কি হইবে যে,.লোকে মনে করে, নোউযুবিল্লাহ্‌) ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।