Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৫২ মাওয়ায়েষে আশ্রাফিয়া যে, দুনিয়ার মধ্যে দুই প্রকারের গুণ আছে। (১) অনর্থকতা। (২) এবং অমনোযোগী করা। প্রথমটিকে ২ এবং দ্বিতীয়টিকে ৬৫ বলা হইয়াছে। কিন্তু এখানে একটি প্রশ্ন উ্িত হয় যে, দুনিয়ার সমস্ত অংশই যদি অনর্থক হয়, তবে খোদার সমস্ত সৃষ্ট পদার্থই নিছক অনর্থক হইয়া পড়ে। অথচ খোদা তা'আলা নিছক অনর্থক এবং ফায়দাবিহীন এক জগৎ সৃষ্টি করিয়াছেন মনে করা শুধু ধৃষ্টতাই নহে; বরং এক প্রকারের পাপও বটে। এতত্তিন্ন তিনি অন্য এক স্থানে বলিয়াছেনঃ “তোমরা কি ধারণা করিয়াছ যে, আমি তোমাদিগকে অনর্থক সৃষ্টি করিয়াছি? এবং তোমরা আমার নিকট ফিরিয়া আসিবে না?” এরূপ ধারণা করা সম্পূর্ণরূপে ভুল। অন্য এক আয়াতেও তিনি বলিয়াছেন £ ১৮5 1১৬ ০3৫ 13 “হে আমাদের প্রভু ! আপনি এই সমস্ত বন্ত অনর্থক সৃষ্টি করেন নাই।” ইহার উত্তর এই যে, প্রকৃতপক্ষে আল্লাহ্‌র সৃষ্ট কোন পদার্থই নিরর্থক এবং উদ্দেশ্যবিহীন নহে। অবশ্য কোন্‌ বস্তুর কি ফায়দা তাহা নির্ণয় করা গুরুত্বপূর্ণ কাজ। ইহাতে ভুল হইতে পারে। প্রকাশ্যে আমরা দেখিতে পাই-_দুনিয়া হইতে আমরা মূল্যবান ফায়দাও লাভ করিয়া থাকি। মানুষ সে সবের সাহায্যে নিজের যাবতীয় প্রয়োজন মিটাইয়া থাকে। অবশ্য এসমস্ত দুনিয়ার ফায়দা। দুনিয়ার যাবতীয় ফায়দার মধ্যে কতক ফায়দা প্রকৃতই হিতকর ছিল। আমরা সেসবের প্রতি মোটেই লক্ষ্য করি নাই এবং কেবল নফসের আকাঙ্ক্ষা পূর্ণকারী বিষয়গুলির মধ্যেই দুনিয়ার ফায়দাকে সীমাবদ্ধ করিয়া দিয়াছি। যদিও এসমস্ত ফায়দাকে অস্বীকার করা যায় না। কেননা, বাহ্যদৃষ্টিতে আমরা দেখিতে পাই, মানুষ ইহাতে শান্তি পায়, উপকারও লাভ করে। কিন্তু ইহাতে সে যে পরলোকের বিরাট প্রাপ্য, অতি" গুরুত্বপূর্ণ লাভ এবং মূল্যবান ফায়দা হইতে বঞ্চিত হইতেছে, সে কথা আমরা ভুলিয়া যাইতেছি এবং এই ভুলের কারণেই আমরা কেবল এমন স্বার্থই উপভোগ করিয়া থাকি, যাহা মাত্র কয়েক দিনের জন্য নফসের আকাঙ্ক্ষা পূরণ করিয়া থাকে, সত্যিকারের মক্সূদ এবং উহার সর্বাধিক উপকারিতা হইতে আমাদিগকে বঞ্চিত রাখে। এই দুনিয়ার ভোগ-বিলাস এবং চিত্তাকর্ষক বস্তুসমূহকেই ফায়দা ও লাভ সাব্যস্ত করা এবং উহাতেই তৃপ্ত থাকার দৃষ্টান্ত অবিকল এ ব্যক্তিরই ন্যায়, যে ব্যক্তি রেলগাড়ীতে কোন দূর-দূরান্তের পথ সফর করিতেছে । পথে কোন স্থানে টেলিফোনের রিং শুনিয়া তথায় যাইয়া দাড়াইল এবং খুব মজার সহিত উক্ত রিং-এর আওয়াষ শুনিতে ও বাজাইতে লাগিল। এদিকে গাড়ী ছাড়ার পথে। ইঞ্জিন হুইসেল বাজাইতেছে। এমন সময়ে যদি তাহাকে বলা হয়, ওহে পথিক-_ গাড়ী ছাডিতেছে, হুইসেল বাজিতেছে। তখন সে বলে- বন্ধু, ইহার টন্‌ টন্‌ আওয়ায আমার নিকট খুব ভাল লাগিতেছে। আমি তো ইহা ছাড়িয়া যাইতে পারি না। গাড়ী ছাড়িয়া যাউক বা থাকুক, তাতে কোন পরোয়া নাই। অতএব, এই পথিককে উক্ত রিং-এর আওয়ায ও উহার স্বাদ যেমন মোহিত করিয়া রাখিয়াছে এবং তাহার গাড়ী ছাড়িয়া দিয়াছে। তাহার সফব ব্যর্থ হইয়া গিয়াছে । এইরূপ আপনারাও যদি দুনিয়ার ভোগ-বিলাসে এবং চিত্তাকর্ষক বস্তুসমূহে মজিয়া থাকেন, তবে আপনাদের পরিণামও তাহাই হইবে । আসল উদ্দেশ্য হইতে বঞ্চিত হইয়া কোন বড় প্রাপ্য লাভ করিতে পারিবেন না। ড্ডখড.21110001109.0010

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।