আদ্দুনিয়া ওয়াল্ আখেরাহ্ ৫১ উহার বহু প্রশংসা করা হইয়াছিল। কিন্তু কেহই জানিতে পারিল না যে, এই কবি একজন নারী । ইরানের বাদশাহ তথা হইতে কবির জন্য নানাবিধ পুরস্কার ও পোশাক হাদিয়া পাঠাইয়া সঙ্গে সঙ্গে ইহাও লিখিলেন যে, কবিকে আমার দরবারে পাঠাইয়া দেওয়া হউক। হিন্দুস্তানের বাদশীহ্ যেবুন্নেসাকে বলিলেন, ইরানের বাদশাহ তোমাকে দাওয়াত জানাইয়াছেন। বল, আমি তাহাকে কি লিখিব। যেবুনেসা বলিলেন ৫ “আপনি উত্তরে আমার পক্ষ হইতে এই কবিতাটি লিখিয়া পাঠাইয়া দিন যে, কবি এই জবাব দিয়াছেন ঃ 1১০ ১১২ ০৯০১১ ২1১ ১১০ ০৪৯ ৭৫১৯- ৩৫ এ ০৭ ৩৫৪২৪2০৬7১০ ৬৪৯০ ০৯৯৮৪ 5৪ “আমি কথার পায় এমনিভাবে আবৃত আছি যেমন ফুলের পাতার মধ্যে সুগন্ধ। আমার দর্শনকামী আমাকে কথার দর্পণে দর্শন করিতে পারে ।” ূ ফলত কবিতাটি লিখিয়া পাঠাইয়৷ দেওয়া হইল এবং ইরানের শাহ্ বুঝিলেন, কবি একজন নারী। যাহাহউক, যেবুন্নেসা এই কবিতায় বলিয়াছেন, আমার দর্শনাভিলাধী আমাকে আমার বাক্যের মধ্যে দেখিতে পারে। তবে কি ইহা কখনও হইতে পারে যে, যেবুন্নেসার কালাম তাহার পরিচয় দিবে, আর আল্লাহ্র কালামের মধ্যে তাহার পরিচয় পাওয়া যাইবে না? ইহা কখনও হইতে পারে না। আল্লাহ্ তা'আলা যেন এখন বলিতেছেন যে, কেহ আমাকে দেখিতে চাহিলে আমার কালামের মধ্যে আমাকে দেখিতে পারে । এই মর্মেই কৰি বলিয়াছেন ঃ ০০0৩ ৯৮০০০ ২০৪৫০ ৩১-০০-৯৪১৫ এ ০০৪ এই “কোরআন শরীফ কি? ইহা একটি দর্পণ, যাহাতে বান্দাগণ খোদার চেহারা দেখিতে পারে।” বাস্তবিকই কোরআন শরীফ আল্লাহ্ তা'আলাকে দর্শনের আয়না । আমার এই পূর্ণ বর্ণনার সার এই যে, কোরআন এক বিচিত্র বস্ত। আল্লাহ্ তা'আলার বিচিত্র, অভিনব, সুস্বাদু এবং রহস্যময় কালাম। ইহার গভীর তলদেশে পৌঁছা এবং ইহার সমস্ত সূক্ষ্ম বিষয় অনুধাবন করা মানব শক্তির বাহিরে। আপনাদের উচিত আল্লাহ্র এই সুমহান নেয়ামতের মর্যাদা দান করা। ইহা খুব মনোযোগের সহিত তেলাওয়াত করা, ইহার সুক্ষ বিষয়সমূহ হইতে ফায়দা হাসিল করার জন্য আপ্রাণ চেষ্টা করা। মর্মার্থ সম্বন্ধে গভীর চিস্তা করা এবং ইহার হেদায়ত অনুযায়ী আমল করা। নম্বরতা এবং অবিনশ্বরতার প্রতি বিশ্বাস স্থাপন আবশ্যক ঃ এই একটি আয়াতই. আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করিয়া ইহার মতলব এবং ভাবার্থ বিস্তারিত বর্ণনা করিলাম। ইহা হইতে উপকার লাভ করা আপনাদের কর্তব্য। অর্থাৎ, আখেরাতের স্থায়িত্বে এবং দুনিয়ার অসথাযতেবিশ্বাস স্থাপন করিয়া দুনিয়ার প্রতি ঘণা ও আখেরাতের প্রতি মহববত পয়দা, কা, উচিত। ইহলোকের যে সমস্ত বস্ত আখেরাত হইতে গাফেল করিয়া দেয়, উহাকে মুখ্য উদ্দেশ্য স্থির করা এবং দুনিয়ার এই তুচ্ছ ফায়দা ও সামান্য আরামকে লক্ষ্যস্থল করিয়া লওয়া উচিত নহে। মোটকথা, আখেরাতের স্থায়িত্বের ও দুনিয়ার অস্থায়িত্ের প্রতি বিশ্বাস স্থাপনের অনিবার্য পরিণতি দুনিয়ার প্রতি বিরাগ উৎপন্ন হওয়া । এই কারণেই আলোচ্য আয়াতে দুনিয়াকে খেলাধুলা বলা হইয়াছে £ ৬০42 %$1 খু 30 24511 ০৬৪1০ দুনিয়ার স্বরূপকে যেন মাত্র দুইটি বস্তুর মধ্যে সীমাবদ্ধ করিয়া দেওয়া হইয়াছে। একটি %8 (তামাশা) অপরটি 1 (খেলা), এই দুইটি শব্দ বাহ্যদৃষ্টিতে সমার্থবোধক বলিয়া বোধ হইলেও প্রকৃতপক্ষে কিছু ব্যবধান আছে। :১এ, বলা হয়__অনর্থক কার্যকে, আর ৬ বলে, আল্লাহ্ হইতে অমনোযোগীকারী কার্যকে। সারকথা এই ড্খড.21170001109.0010
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।