Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আআ দ্দুনিয় ওয়াল্‌ আখেরাহ্‌ ৪৯ কবিতার শব্দগুলির শাব্দিক অর্থ উদ্দেশ্য নহে; বরং উদ্দেশ্য এই যে, আল্লাহ্‌ তা'আলার পক্ষ হইতে আত্মপ্রকাশ ইচ্ছাধীন। কেননা, তিনি দয়ালু এবং মেহেরবান, কাজেই বান্দাকে ডাকেন, আস £ঃ “আমার তাজাল্লী হইতে ফয়েঘ হাসিল কর।” কিন্তু কি করি, আমাদের সে যোগাতা নাই যে, আমরা সেই ফয়েষ লাভ করিতাম। তাহার কালামে লফ্যীর তাজাল্লী বরদাশ্ত করার যোগ্যতা আমাদের মধ্যে ছিল, কাজেই উহার ফয়েয আমাদিগকে দান করা হইয়াছে। কিন্তু কখনও মনে করিবেন না যে, আমাদের মধ্যে সামান্য পরিমাণ হইলেও ব্যক্তিগত যোগ্যতা কিছু ছিল বলিয়াই আমরা কালামে লফযীর তাজাল্লী বরদাশ্ত করিতে সক্ষম হইয়াছি; বরং মনে করিতে হইবে, এই শক্তিও আমাদের মধ্যে আল্লাহ্‌ তা'আলারই দান। সেই দানের ফলেই আজ উক্ত কালামে লফযীর নুরে আমাদের অন্তর আলোকিত। তাজাল্লীর লক্ষণ বা ফলঃ এই বরদাশ্ত শক্তির কারণে এরূপ মনে করা উচিত নহে যে, হয়তো কালামে লফ্যী স্বীয় মহিমা খর্ব করিয়া অপূর্ণতা অবলম্বন করিয়াছে বলিয়াই আমরা বরদাশত করিতে পারিয়াছি; বরং উহা স্বীয় মৌলিক কঠোরতা এবং প্রতাপের উপরই রহিয়াছে। উহার লক্ষণ এই যে, একদিন হুযুর (দঃ) যায়েদ ইব্নে সাবেত (রাঃ)-এর হাটুর উপর মস্তক রাখিয়া শয়ন করিয়াছিলেন। এমন সময়ে ওহী নাধিল হইতে লাগিল। উক্ত ছাহাবী বলেন £ “তখন ওহীর ভারে আমার হাটু ফাটিয়া যাওয়ার উপক্রম হইয়াছিল। আর একবার তিনি উটের উপর সওয়ার ছিলেন, তাহার উপর ওহী নাযিল হইতে আরম্ত করিলে ওহীর ভার সহ্য করিতে না পারিয়া উট বসিয়া পড়িয়াছিল। ইহাতে বুঝা যায়, হুযুর (দঃ)-কে সর্বোচ্চ বরদাশত শক্তি প্রদান করা সত্বেও ওহী নাধিল হওয়ার প্রতিক্রিয়া তিনি এত অধিক অনুভব করিতেন। অথচ আমরা আজকাল কালামে মজীদ তেলাওয়াত করি এবং উহা হইতে উপকার লাভ করি; কিন্তু সেই কঠিন প্রতিক্রিয়া আমাদের উপর হয় না। ইহার একমাত্র কারণ এই যে, কালামে পাক প্রথমত জিব্রাঈল (আঃ) -এর মাধ্যমে নাধিল হওয়ায় কিছুটা হালকা হইয়াছে। অতঃপর হুযুর দেঃ)-এর উপর নাধিল হইয়া আরও হালকা হইয়াছে। এই সকল মাধ্যমের পর এখন আমাদের বরদাশ্তের উপযোগী পরিমাণ হাল্কা হইয়াছে। যাহার ফলে আমরা উহা পড়িতে পারি, স্মরণ রাখিতে পারি। কিন্তু উহার মৌলিক মহত্ব কোথাও যায় নাই। উহার প্রকৃত মহিমা ও প্রতাপ সেই দুই মহান ব্যক্তি বহন করিয়া নিয়াছেন। এখন উহা হাল্কা হইয়া আমাদের নিকট পৌঁছিয়াছে। যেমন, শিশুর দ্বারা কোন বোঝা উঠাইতে হইলে মাতা-পিতা তাহাকে সাহায্য করিয়া থাকেন। তখন শিশুর জন্য উহা উঠাইয়া লওয়া সহজ হয়। কিন্তু এখনও যদি তাজাল্লীর ফল প্রকাশের পথ হইতে বাধা অপসারিত করা হয়, তবে উহার এত বড় ক্রিয়া অবশিষ্ট আছে যে, কোন কোন সময় অতিশয় ভয় ও বিনয়ের সহিত তেলাওয়াত করিতে থাকিলে অভিনব অবস্থার উৎপত্তি হয়। এমন কি কালামে মজীদ শ্রবণ করিয়া কোন কোন ওলীআল্লাহ্‌ এত প্রভাবান্বিত হইয়াছিলেন যে, তৎক্ষণাৎ পঞ্চত্ব প্রাপ্ত হইয়াছিলেন। অবশ্য তাহাদের অন্তর খোদার নূরে আলোকিত ছিল বলিয়াই এত প্রভাবান্বিত হইয়াছিলেন। কিন্তু আমাদের অন্ধকার হৃদয়েও এতটুকু প্রভাব অবশ্যই হয় যে, অনেক সময় কোরআন মজীদকে কোরআনের মত পাঠ করিলে এক বিচিত্র কোমলতা ও ভাবের উৎপত্তি হইয়া থাকে। প্রকৃত ব্যাপার এই যে, আমরা কোরআন শরীফ পড়িতেই জানি না। যদি তেলাওয়াতের হক আদায় করিয়া ভয় ও নম্রতা মনে আনা হয়, তবে স্বাদ না লাগিয়াই পারে না। আরবে একজন ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।