৪৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া অংশবিশেষ । পক্ষান্তরে নিজীব হইলেও পাহাড়ও একটি দেহ, কিন্তু খুব দৃঢ় ও শক্তিশালী । ভারী হইতে ভারী বোঝা বহন করিতে সক্ষম । এই গুণে পাহাড় মানব দেহের যাবতীয় অংশ হইতে অধিক শক্তিশালী । যেমন, স্বয়ং আল্লাহ্ তা'আলা বলিতেছেন £ | 0512 40541 ও 5 2 “তোমাদের গঠনই অধিক দৃঢ়, না আল্লাহ্র সৃষ্টি আসমানের ?£” আরও বলিয়াছেন ঃ এ জুড ৬ উর ০৯৪০ এ 8 “অবশ্যই আসমান এবং যমীনের সৃষ্টি মানুষের সৃষ্টি অপেক্ষা সমধিক শ্রেষ্ঠ ।” এতদুভয় আয়াত হইতেই আসমান-যমীনের গঠন মানুষের গঠন অপেক্ষা অধিক মজবুত ও দৃঢ় বলিয়া বুঝা যাইতৈছে। সুতরাং পাহাড়ের ন্যায় এমন কঠিন ও সুদৃঢ় দেহ যখন আল্লাহ্র মহিমা ও প্রতাপের জ্যোতি বরদাশ্ত করিতে পারে নাই, তখন মুসা (আঃ)-এর চক্ষু আল্লাহ্ তা'আলার জগৎ উদ্ভাসী জ্যোতি দর্শনে কেমন করিয়া স্থির থাকিবে ? সুতরাং দুর্বলতা এবং পাহাড়ের দৃঢ়তা সম্মুখে রাখিয়া যখন তিনি পাহাড়ের এরূপ অবস্থা দেখিলেন, তখন তাহার বিশ্বাস হইয়া গেল যে, তিনি বরদাশ্ত করিতে অক্ষম। এখানে বাহ্যদৃষ্টিতে আর একটি প্রশ্ন উঠে যে, ইহাতে তো মনে হয়, তখন তাহার উপর তাজাল্লী প্রকাশ পায় নাই। কিন্তু আয়াতের মর্মে বুঝা যায় যে, তাহার উপরও তাজাল্লী প্রতিভাত হইয়াছিল। কেননা, মূসা (আঃ) তাজাল্লীর পরেই বেহুশ হইয়াছিলেন। যেমন, বি) ৬৯০ এ ও এও এক একো 5 5 ৩ আয়াতে পরিষ্কার বুঝা যায় যে, প্রথমে তাজাল্লী হইয়া পাহাড় খণ্ড-বিখগ্ হইয়াছিল এবং মূসা (আঃ)-ও বেশ হইয়া পড়িয়াছিলেন। অতএব, মুসা (আঃ)-এর উপরও তাজাল্লী হইয়াছিল, এই আয়াতে পরিষ্কার তাহা বুঝা যায়। ৃ ইহার উত্তর এই যে, ইহা তো স্বীকার্য কথা যে, তাজাল্লীর পরেই মূসা (আঃ) বেহুশ হইয়াছিলেন। কিন্তু পরবর্তিতা দুই প্রকার, (১) সত্তা হিসাবে এবং (২) কালের হিসাবে। সত্তার হিসাবে মুসার বেছ্শ হওয়া অবশ্যই তাজাল্লীর পরে হইয়াছিল। কালের হিসাবে নহে কালের হিসাবে বরং তাজাল্লী এবং মুসার বেহুশ হওয়া একই সঙ্গে হইয়াছিল। যদি কালের হিসাবে তাজাল্লীর পর মুসা (আঃ) বেইুশ হইতেন, তবে অবশ্যই মুসা (আঃ)-এর উপরও তাজাল্লী হইয়াছিল বলিয়া প্রমাণিত হইত। কিন্তু শুধু সত্তা হিসাবে পরে হওয়াতে তাজাল্লী মূসা আঃ)-এর উপর হইয়াছিল প্রমাণ করা কঠিন। কেননা, কাল হিসাবে উভয়টি একত্রেই হইয়াছিল। এতত্তিন্ন তাজাল্লী শব্দের অর্থ প্রকাশিত হওয়া । প্রকাশিত হইলেই উহাকে উপলব্ধি করা এবং দেখা অবধারিত নহে। সুতরাং আল্লাহ্ তা'আলার সন্তা অবশ্যই প্রকাশ পাইয়াছিল। উহারই ফলে পাহাড় খগণ্ড-বিখণ্ড হইয়াছিল। কিন্তু মুসা (আঃ) তাহা উপলব্ধি করিতে পারেন নাই; বরং তিনি তৎক্ষণাৎ বেইশ হইয়া পড়িয়াছিলেন। অতএব, আল্লাহ্ তা'আলার নূর প্রতিভাত হওয়া সম্ভব। কিন্তু উহা বরদাশত করার ক্ষমতা আমাদের নাই; বরং আল্লাহ্র নূর সর্বদা প্রকাশিত হইতেই চায়। যেমন, আরেফ জামী বলেনঃ ও ১০ ০১ 0১৬৩ 31 ০৪ ০৯০৩ উই - 501১৮ ০৪শত 0 ও ০৬১ “আল্লাহ্ তা'আলার “জামাল' আপাদমস্তক প্রকাশ্য, আবৃত থাকা পছন্দ করে না। যদি বন্ধ করিয়া দেওয়া হয়, তবে উহার জ্যোতি দরজা-জানালার ফাক দিয়া ছিট্কাইয়া বাহির হয়।” এই ড্খড.21110001109.0010
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।