Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আদ্দুনিয়া ওয়াল্‌ আখেরাহ ৪৫ আল্লাহ্‌ তা'আলা আসমানে নাযিল হওয়ার সংবাদ প্রদান উদ্দেশ্য, তদ্রপ রাত্রি জাগিয়া নফল এবাদত করার প্রতি উৎসাহ প্রদানও উদ্দেশ্য । কিন্তু আমাদের অবস্থা এই যে, শুধু এতদসম্পর্কিত জ্ঞানলাভকেই হিতকর মনে করিয়া ২১ 4১ প্রভৃতি গুণাবলীর অনুসন্ধানের পশ্চাতে লাগিয়াছি। অথচ যাহা হাদীসের প্রকৃত উদ্দেশ্য উহা পরিত্যাগ করিয়া বসিয়াছি। এইরূপে ৮১ ৪৯০ ৬৩৬ ৩৩ আয়াতটিতেও প্রমাণ পাওয়া যায় যে, শুধু আখেরাত সম্বন্ধে জ্ঞান-বিশ্বাস প্রদানই এই আয়াতের উদ্দেশ্য নহে; বরং আমলের ক্ষেত্রে উহার দ্বারা কাজ লওয়াও উদ্দেশ্য। অর্থাৎ, দুনিয়ার অস্থায়িত্বের প্রতি যেমন আমাদের বিশ্বাস রহিয়াছে, তদ্রুপ উহার অস্থায়িত্বকে স্মরণ পথে উদিত রাখিয়া দুনিয়ার প্রতি মনে বিরাগ উৎপন্ন করা উচিত। ইহাই এতদসন্বন্ধে জ্বানলাভের দ্বিতীয় উদ্দেশ্য । দুনিয়ার অস্থায়িত্বের প্রতি বিশ্বাস স্থাপনের উদ্দেশ্য তখনই পূর্ণ হইবে, যখন সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রতি বিরাগও উৎপন্ন হয়, দুনিয়ার অস্থায়িত্ের কথা সর্বদা মনে উপস্থিতও থাকে। তাহাতেই উক্ত বিশ্বাসের উদ্দেশ্য সফল হইবে। অন্যথায় এই জ্ঞানলাভ ও বিশ্বাস স্থাপনের উদ্দেশ্য পর্ণ হইবে না। আলোচ্য আয়াতের এবারত এই বিষয়টিকে কেমন সুন্দরভাবে ব্যক্ত করিয়াছে। এমন নহে যে, কোন প্রকার কষ্ট বা টানাহেচড়া করিয়া কিংবা দুর্বোধ্য বাখ্যার সাহায্যে এ সমস্ত বিষয়বস্তু বাহির করিতে হইয়াছে; বরং এই বিষয়গুলি এই আয়াত হইতে এমনিভাবে বাহির করা হইয়াছে যেমন কপ হইতে পানি। কৃপে পানি ছিল বলিয়াই বাহির করা সম্ভব হইয়াছে। তদ্রুপ এই বিষয়গুলিও আয়াতের মধ্যে অন্তর্নিহিত ছিল বলিয়াই বাহির করা সম্ভব হইয়াছে। না থাকিলে কোথা হইতে বাহির হইত? কোরআনে করীম তাজাল্লীবিশেষ ই প্রকৃতপক্ষে এই বিষয়গুলি এই সংক্ষিপ্ত আয়াতের অন্তর্নিহিত অসংখ্য বিষয়বস্তর একটি অংশমাত্র। কোন মানুষের শক্তি নাই যে, সে কোরআনে পাকের এত ব্যাখ্যা করে, যাহার পরে উক্ত আয়াতের মধ্যে আর কোন মাস্আলা অবশিষ্ট না থাকে। কোরআন শরীফের সুক্মতত্ব এবং উচ্চাঙ্গের বিষয়বস্তুসমূহ শেষ হইবার নহে। ইহাই তো কালামুল্লাহ্‌র “অক্ষমকারী গুণ”, যাহা সমগ্র জগতকে স্বীকার করিতে বাধ্য করিয়াছে যে, কোরআন আল্লাহ্‌র বাণী। ০০৮ সদ ০০০ ০৪৮১ ৩০ ০০৮৯৪ ২৯ (১৫৪ ০৪ ০০ কান ০৩ ভুলি ৩১ লা ভ৮৮০ ০৪১৩১০০০১৫১ ১০৯ “কোরআন শরীফ কি? ইহা একটি আয়না । যাহাতে মানুষ খোদার চেহারা দেখিতে পায়। ইহার এক একটি হরফ হাকীকত এবং মারেফাতের ভাণগ্ডার।” অর্থাৎ, কোরআন শরীফ একক খোদাকে দর্শন করিবার একটি আয়না এবং আল্লাহ্‌ তা'আলা পর্ষ্ত পৌঁছিবার সিড়ি বা ধাপ। কোরআনের প্রদর্শিত সড়ক ধরিলে মানুষের আর পথত্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। প্রকৃত উদ্দিষ্ট স্থানে ইন্শাআল্লাহ্‌ সে পৌছিয়া যাইবেই। কেননা, কোরআন শরীফ প্রকৃতপক্ষে আল্লাহ্‌ তা'আলার তাজাল্লীসমূহের মধ্যে একটি তাজাল্লীবিশ্। বলাবাহুল্য, যে ব্যক্তি আল্লাহ্‌ তা'আলার তাজাল্লীকে পথপ্রদর্শক স্থির করিয়া লইবে, সে ব্যক্তি খোদা তা'আলার দরবার পর্যন্ত অবশ্যই পৌঁছিয়া যাইবে। যদিও ইসলামী দার্শনিকগণ এই কোরআনকে স্বর ও বর্ণ দ্বারা গঠিত কালাম ডখড.21110001109.0010

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।