Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া এই প্রসঙ্গে একটি অতি প্রয়োজনীয় বিষয় স্মরণ হইল। আল্লাহ্‌ তা'আলার সত্তার স্থায়িত্ব ও গুণাবলী সম্বন্ধে সংখ্যাগরিষ্ঠ ইসলামী দার্শনিক ও বৈজ্ঞানিকদের মধ্যে মতভেদ হইয়াছে। বৈজ্ঞানিক- গণ শুধু অপরিহার্ষতা এবং অনাদি-অনন্ত গুণকে আল্লাহ্‌র জন্য খাছ মনে করেন। আর কালের পরিপ্রেক্ষিতে স্থায়িত্ব এবং দেহহীন অস্তিত্বকে গায়রুল্লাহ্র জন্যও স্বীকার করেন। দার্শনিকগণ এসব গুণকে শুধু আল্লাহ্‌র খাছ গুণ বলিয়া থাকেন। এই কারণেই দেহহীন অস্তিত্বের প্রবক্তাদের দার্শনিক- গণ কাফের মনে করেন। আর তত্ববিদগণ সন্তার অস্তিত্ব অপরিহার্যতা ও অনাদি-অনন্ত এবং কালের পরিপ্রেক্ষিতে স্থায়িত্ব_এই তিনটিকে আল্লাহ্‌র খাছ গুণ বলেন, আর দেহহীন অস্তিত্ব অন্যের জন্যও সাব্যস্ত করেন। তাহারা মনে করেন যে, অস্থায়ী কতক পদার্থ আছে যাহা কালের প্রেক্ষিতে অস্থায়ী এবং সৃষ্ট। ইহাদিগকে তাহারা ৪৮ (লাতায়েফ) অর্থাৎ, সূক্ষ্ম পদার্থ বলিয়া থাকেন। তাহাদের মতে “রূহ' ইহারই অন্তর্ভূত্ত। তাহারা ইহাকে সৃষ্ট ও অস্থায়ী এবং দেহহীন অস্তিত্বও বলেন। সুতরাং তাহারা মানবদেহ সৃষ্টির পূর্ব হইতেই ইহার অস্তিত্ব ছিল বলিয়া স্বীকার করেন। তাহারা এই দেহহীন অস্তিত্বের কারণেই রহ্‌চ্ষি স্থানের মুখাপেক্ষী মনে করেন না, রূহ্‌ লা-মকানে অবস্থান করে বলিয়া মন্তব্য করেন। তন্ববিদগণের এই মন্তব্য হইতেই সুফিয়ায়ে কেরাম মুলবিহীন সৃক্ষম পদার্থের স্থান আরশের উপরে বলিয়াছেন। কিন্তু ইহার অর্থ এই নহে যে, উহা আরশের উপরিভাগে অবস্থান করে; বরং যত প্রকারের স্থান দলিল দ্বারা প্রমাণিত, তন্মধ্যে আরশ সকলের উচ্চে শেষ সীমা- উহার উপরে স্থান বলিতে কিছু নাই। অতএব, আরশের উপর বলিতে লা-মকানই উদ্দেশ্য। আর সৃক্ষ্াণুসুক্ষ্ম পদার্থ যেহেতু দেহহীন অস্তিত্ব এবং স্থানের মুখাপেক্ষী নহে। সুতরাং "আরশের উপর' বলিতে স্থানের মুখাপেক্ষীবিহীনতার প্রতিই ইঙ্গিত করা হইয়াছে। তাহারা সে সমস্ত লোককে কাফের মনে করেন না, যাহারা বলে ঃ “এমন পদার্থও আছে যাহা দেহহীন অস্তিত্ব, কিন্তু সৃষ্ট ও অস্থায়ী। অবশ্য যাহারা সত্তার অস্তিত্ব অপরিহার্যতা ও আদি-অন্তহীনতা এবং কালের প্রেক্ষিতে স্থায়িত্ব গুণ আল্লাহ্‌ ব্যতীত অন্য কাহারও জন্য সাব্যস্ত করে, সুফিয়ায়ে কেরাম তাহাদিগকে কাফের মনে করেন। কেননা, এগুলি আল্লাহ্‌ তা'আলার বিশিষ্টতম গুণ। অস্তিত্ব অপরিহার্যতার কারণেই আল্লাহ্‌ তা'আলার সত্তার উপলব্ধি অসম্ভব। এই গুণ হইতে তিনি কোন সময়ই শুন্য নহেন। কাজেই পরলোকেও তাহার সত্তার গুণাবলী উপলব্ধি সম্ভব নহে। এই কারণেই তত্তৃজ্ঞানীরা বলিয়াছেন ঃ অদৃষ্ট বিধানের রুদ্ধদ্বার ইহজগতের ন্যায় পরলোকেও মুক্ত হইবে না। কেননা, আল্লাহ্‌ তা'আলার সন্তা ও গুণাবলীর তথ্য অবগত হওয়ার উপরই অদৃষ্ট বিধানের তথ্য নির্ভরশীল। আল্লাহ্‌ তা'আলার সত্তা ও গুণাবলীর তথ্য অবগত হওয়া ইহলোকেও সম্ভব নহে। সুতরাং ইহার উপর নির্ভরশীল বস্তু সম্বন্ধে অবগত হওয়া উভয়লোকে অসম্ভব।-সুতরাং এমন বিজ্ঞ আলেমগণ যখন নিজের শক্তিকে খর্ব ও অপারক মনে করিয়া বিশ্বাস করিয়া লইয়াছেন যে, আল্লাহ্‌র সত্তা ও গুণাবলীর তথ্য অবগত হওয়া অসাধ্য, তবে এখন আমাদের ন্যায় মূর্খ লোকের পক্ষে এসমস্ত বিষয়ের দ্বার উন্মুক্ত করিতে যাওয়া বেআদবী এবং সময়ের অপচয় ছাড়া আর কিছুই নহে; বরং হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ছাহাবায়ে কেরামের নির্দেশের বিপরীত। এসমস্ত বিষয়ে খোদাদত্ত আন্তরিক জ্ঞানের উপর ক্ষান্ত থাকিয়া আমলের চেষ্টায় লাগিয়া যাওয়া উচিত। ইহাই আমি ইতিপূর্বে বর্ণনা করিতেছিলাম, বাক্য পরম্পরায় উহা দীর্ঘ হইয়া পড়িয়াছে। বলিতেছিলাম, যে সমস্ত বিষয়ে মূলত কেবল জ্ঞান-বিশ্বাসই উদ্দেশ্য, সে সমস্ত বিষয়েও কেবল জ্ঞানলাভই উদ্দেশ্য নহে; বরং তদনূষায়ী আমল করাও উদ্দেশ্য এবং 2 15 ১৫৫ 2২335 আয়াতে আমার সেই উক্তির পোষকতা রহিয়াছে। সুতরাং 14১ 4১৫ হাদীসে যেমন ডখড.21110001109.0010

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।