Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আদ্দুনিয়া ওয়াল্‌ আখেরাহ্‌ ৩৯ সম্বন্ধে অজ্ঞ রহিয়াছি; বরং সর্বক্ষণ আমাদের নিকটে অবস্থিত অনেক সাধারণ বস্তু সন্বন্ধেও আমরা অনবগত । উহা জানিতে পারিলে বিস্মিত হইয়া বলি, এমন সাধারণ বিষয় সম্বন্ধে আমরা এতদিন অজ্ঞ ছিলাম । অতএব, আমরা এক পবিত্র, অবোধ্য, অদৃশ্য এবং অনন্ত গুণের অধিকারী সত্তা সম্বন্ধে অজ্ঞ থাকিলে আমাদের মর্যাদায় এমন কি বিশ্রী দাগ লাগিয়া যাইবে ? দুঃখের বিষয় ! এমন সাধারণ বিষয়ে অজ্ঞ থাকা সত্তেও আমাদের সন্ত্রমের কোন হানি হইল না। অথচ এমন মহামহিমান্বিত ও প্রতাপশালী সত্তার তথ্য অবগত না হওয়ার কারণে যেন আমাদের যোগ্যতায় দাগ লাগিয়া যায়। আমরা তো কোন্‌ ছার; আমাদের অস্তিত্বইবা কি? এই ময়দানে অনেক্‌ মহান খোদাতত্ববিদ--ধাহারা আজীবন তত্বজ্ঞান অনুসন্ধানে আল্লাহ্‌ পাকের রহস্য ও মা'রেফাত সম্বন্ধীয় গবেষণায় মশ্গুল রহিয়াছেন, তাহাদের জীবনের একটি মুহূর্তও মা'রেফাত চর্চা ছাড়া অতীত হয় নাই। তাহাদের অবস্থা সম্বন্ধে শেখ সাদী রেঃ) বলিতেছেন £ ৬০৮৮০০৪ তি 5১] ১৭১১১ স্ তা ০৯৮ লি ২০০০ ১493 0055 ৩৪ “ 15: ০০ -এর দরবারের প্রতি দূর-দূরান্ত হইতে দৃষ্টিনিক্ষেপকারিগণ ততসন্বন্ধীয় জ্ঞান হইতে বঞ্চিত থাকে না।” এইরূপে মা'রেফাত তত্ববিদ শীরাধীও বলিতেছেন ঃ 1) 1১ ৮৮০ ০০০১৩ ১৮০ 4৮০০১ 0৯8৫ 7 এরী 9১ 815 ২৪৮০ ৭০৭৩ ০৫০৪ 0৪ “আন্কাকে কেহ কখনও শিকার করিতে পারে না। জাল পাতিলে কোন লাভ নাই। এই ক্ষেত্রে সর্বদা বায়ু ছাড়া আর কিছুই তাহার ভাগ্যে নাই।” এখানে “আন্কা” বলিয়া আল্লাহ্‌ তা'আলার সম্তার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। কবি বলিতেছেন ঃ “খোদার সন্তার তথ্য অবগত হওয়ার জন্য আকলের জাল পাতিও না। এখানে বায়ু ছাড়া জালে আর কিছু আসিবে না।” মাওলানা রূমী (রঃ) বলেনঃ ও ৩১০ ১০৩ ০৯ আঁ ০০0০ ৬৪ ভুত 1 ৩1 1১ ০৩৯১ ০৩ “আল্লাহ্‌ তা'আলার সত্তা হৃদয়ঙ্গম করা সম্ভব নহে।” অর্থাৎ, খোদা তাঁআলার মত কোন সন্তার পদার্থ ধ্যান করাও অসম্ভব। কেননা, তুলনীয় পদার্থ ধ্যান করিতে না পারিলে তুল্য পদার্থের ধ্যান করা যায় না। যেহেতু তুল্য বস্তুর উপলব্ধির জন্য শর্ত হইল-_উভয় বস্তু অন্তরে মূর্ত হওয়া; অথচ তুলনীয় অর্থাৎ, আল্লাহ্‌ পাকের সত্তা উপলব্ধি করা এবং মূর্ত হওয়া সম্পূর্ণরূপে অসম্ভব। সুতরাং তাহার তুল্য কোন পদার্থের ধ্যান করাও সম্ভব নহে। আল্লাহ্‌ তা'আলার যথার্থতা ইহজগতে তো দুরের কথাহ আখেরাতেও অবগত হওয়া সম্ভব হইবে না কেবুলু দুর্শম লাভ হইবে, মাত্র। অতএব, সমস্ত তথ্য অবগত হওয়ার জগৎ আখেরাতেও যখন তাহার তথ্য জানা যাইবে না, তখন ইহজগতে কেমন করিয়া তাহা জানার আশ। করা যাইতে পারে ? এই মাস্আলায় সমস্ত জ্ঞানী এবং মা'রেফাততত্ববিদগণ একমত। আল্লাহ্‌ তা'আলার এল্ম, কুদরত প্রভৃতি গুণের ন্যায় যে সমস্ত গুণাবলী আল্লাহ্‌ তাঁআলা ও মানবের মধ্যে বাহ্যদৃষ্টিতে ব্যাপক রহিয়াছে--তাহাতে কেহ এরূপ ধোকায় পতিত হওয়া উচিত নহে যে, মানুষের মধ্যে এসমস্ত গুণাবলীর তথ্য তো আমরা যথার্থরূপেই অবগত হইতে পারি, এই গুণাবলীই তো আল্লাহ্‌ তা'আলার মধ্যে রহিয়াছে। কাজেই আল্লাহ্‌ তা'আলার গুণাবলীর তথ্য ড্খড.21170001109.0010

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।