Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া আগমন ক্রিয়ার কর্তা হইয়াছে। কিন্তু ২১৯০ ৮৮৯ "শহর আসিয়াছে বাক্যে স্থানের তথ্য জানার পর স্পষ্টরূপে বুঝা যাইবে যে, কোন চলমান পদার্থ নিজে হাটিয়া আসিয়া শহরে প্রবেশ করিয়াছে বলিয়া “শহর আসিয়াছে” বলা হয়। অন্যথায় ইহা সত্য যে, শহর নিজের স্থান হইতে নড়ে নাই। এইরূপে কল্পনাশক্তিতে কোন কথার আগমন হইয়াছে বলিলে কল্পনা হাটিয়া কথার কাছে গিয়াছে কিংবা কথা হাটিয়া আসিয়া কল্পনায় প্রবেশ করিয়াছে বুঝাইবে না; বরং চিন্তার আগমন কল্পনার মাধ্যমে হইয়া থাকে। চিন্তাশক্তির আলোড়নে কোন মত কিংবা চিন্তা স্থির করিয়া লওয়ার নামই কল্পনায় আসা। এইরূপে ভোরের আগমন প্রভৃতি । এখন দেখুন, এই তিন প্রকারের আগন্তকই ক্রিয়ার কর্তা। কিন্তু আগন্তকত্রয়ের স্বরূপ বিভিন্ন হওয়ায় আগমনের স্বরূপে আকাশ-পাতাল পার্থক্য হইয়াছে। একের আগমনের সহিত অপরের আগমনের কোনই সামঞ্জস্য নাই। সুতরাং আমরা যখন দেখিতেছি যে, সৃষ্ট জীবের বা পদার্থের মধ্যে কোন আগন্তকের স্বরূপ না জানা পর্যন্ত উহার আগমনের স্বরূপ জানা যায় না। এইরূপে অষ্টা আল্লাহ্‌ তা'আলার সত্তার স্বরূপ অবগত না হওয়া পর্যন্ত তাহার অবতরণ বা আগমনের স্বরূপ জানিবারও কোন উপায় নাই। অতএব, প্রথমে আল্লাহ্‌ তা'আলার সন্তা উপলব্ধি কর, অতঃপর তাহার অবতরণ এবং আগমনের স্বরূপ আমি বলিয়া দিব। কিন্তু আল্লাহ্‌ পাকের স্বরূপ অবগত হওয়া অসম্ভব। তাহা তুমি কখনও অবগত হইতে পারিবে না। কাজেই তাহার কার্যাবলী এবং গুণাবলীর তাৎপর্য অবগত হওয়াও তোমার আমার সকলের জন্যই অসম্ভব । সুতরাং এই আলোচনায় প্রবৃত্ত হওয়া সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নহে। ইহা সুন্নতের বিপরীত এবং ইহাতে পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা রহিয়াছে। এই কারণেই ইমাম শাফেঈ (রঃ) দার্শনিকদের ইমামতে নামায পড়া মকরূহ্‌ বলিতেন। এই শ্রেণীর দার্শনিক তাহারাই যাহারা আকায়েদ সম্বন্ধীয় আলোচনায় বাড়াবাড়ি করিয়া থাকে; আর যাহারা ন্যায়পথ লঙ্ঘন করিয়া নিষিদ্ধ বিষয়ের তথ্য অবগত হওয়ার আয়োজন করিয়া উহাতে এমন পেরেশান ও অস্থির থাকে যে, সেক্ষেত্রে আকলের ঘোড়া অচল এবং তীক্ষধার অস্ত্র অকর্মণ্য হইয়া যায়। সেরূপ ক্ষেত্রে নান৷ প্রকার দুর্বল ও বেখাপ্লা ব্যাখ্যা করে। এ সমস্ত দার্শনিকের পশ্চাতে নামা মকরূহ নহে যাহারা বেদআত খণ্ডন এবং বাতিলপন্থীদের জটিল প্রশ্নের দাতভাঙ্গা খণ্ডন করা এবং ধর্মীয় মাসআলাসমূহে বাতিলপন্থীদের ভ্রান্ত মতের প্রতিবাদ করা । তাহারা দুর্বোধ্য তথ্যসমূহ অবগত হওয়ার ইচ্ছাও করেন না এবং দাবীও করেন না। কোথাও তাহারা মোটামুটিভাবে এরূপ আলোচনা করিলেও তথ্য অবগতির দাবীস্বরূপ নহে; বরং প্রতিবাদ করিয়া থাকেন মাত্র। অর্থাৎ, কেহ তথ্যাবগতির দাবী করিলে তাহারা সেখানে প্রশ্ন উত্থাপন করিয়া থাকেন। এই প্রকারের দর্শন প্রশংসনীয় এবং উত্তম বলিয়া গণ্য করা হয়। মোটকথা, যেমন আল্লাহ্‌র 'শান' তেমনি তাহার অবতরণ । আমরা তাহার যথার্থতা জানিতে পারি না যে, তিনি কেমন সন্তা-_যিনি দেহ, জড় পদার্থ, বরং জড়হীন সৃষ্ট পদার্থ হইতেও পবিত্র, গতিশীলতা ও স্থিতিশীলতামুক্ত এবং বিচিত্র পরিপূর্ণতা গুণ বিশিষ্ট। আমরা তাহার বিচিত্র গুণাবলীও জানিতে পারি না। আল্লাহ্‌ তা'আলার সত্তা ও গুণাবলীর তথ্য সম্বন্ধে আমরা অজ্ঞ, তাহাতে এমন বিচিত্র কি? দুনিয়াতে এমন বহু পদার্থ রহিয়াছে যাহার সন্ধান আজ পর্যন্তও আমরা কিছুই জানিতে পারি নাই। কেবল ইহাই নহে যে, আমরা বড় বড় রহস্য এবং অজ্ঞাত জগত ড্৮ড.21170001109.0010

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।