Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া যেমন, ওযুর প্রণালী সম্বন্ধে জ্ঞান লাভ করা মৌলিক উদ্দেশ্য নহে; বরং ইহা নামা আদায়ের অপরিহার্য শর্ত বলিয়া তৎসন্বন্ধে জ্ঞান লাভ করিতে হয়। অতএব, কেবল ওষুর প্রণালীর জ্ঞান লাভ করা যথেষ্ট নহে; বরং ওযু করিয়া নামায সমাধা করিলেই ওষু সম্বন্ধীয় জ্ঞান লাভ সার্থক হইবে। ইহাতে কাহারও দ্বিমত নাই। প্রথম বিষয়ের জ্ঞান__যাহা শুধু জানিয়া লওয়াই মৌলিক উদ্দেশ্য। এ সম্বন্ধে সাধারণ ওলামা কেবল জ্ঞান লাভ করাই মুখ্য-উদ্দেশ্য মনে করেন। আমলের জন্য এই শ্রেণীর এল্মকে কোন স্তরেই উদ্দেশ্য বলিয়া তাহারা মনে করেন না। যেমন, আমাদের আলোচ্য বিষয় (আখেরাতের জ্ঞান) হইতে তাহা পরিষ্কার বুঝা যাইতেছে। কিন্তু আমি বলি, এক্ষেত্রে যদিও জ্ঞানলাভই মুখ্য এবং মৌলিক উদ্দেশ্য, তথাপি আমলও উদ্দেশ্যের মধ্যে অংশীদার রহিয়াছে। উক্ত বিষয়ের জ্ঞান এই জন্য তা'লীম দেওয়া হইয়াছে, যেন আমলের ব্যাপারে তদ্দ্বারা সাহায্য গ্রহণ করা যাইতে পারে। আমল ভিন্ন জ্ঞানের উদ্দেশ্য পূর্ণতা প্রাপ্ত হইবে না। তক্দীরের মাস্আলা ৪ সূরা-হাদীদের মধ্যে এই বিষয়ের প্রমাণ পাওয়া যায়। আল্লাহ্‌ তা'আলা তক্দীর সম্বন্ধে বলিতেছেন ঃ ই ৩ 5 ৩3 কিনি ০১8৩ ০৯৯ ও সি ভা এ 5 ৬16 ৮৫০ 91 ০6 এ১ ০। ৮3 ৩1 ” অর্থাৎ, “দুনিয়াতে যাহাকিছু ঘটে, তাহা নফসের মধ্যেই হউক কিংবা অন্য কিছুর মধ্যেই ঘটুক। সৃষ্ট বস্তু সৃষ্টি হওয়ার পূর্বেই তাহা আল্লাহ্‌ তা'আলার দফৃতরে লিপিবদ্ধ হইয়াছে। ইহা আল্লাহ্‌ তা'আলার পক্ষে সহজ কাজ ।/সুতরাং দুনিয়ার কোন ঘটনাই আল্লাহ্‌র দফতরে লিখিত বিষয়ের বিপ্লীত ইইতৈ পানে নাট সম্মুখের বাক্যে এই লিপিবদ্ধ করার কারণ বর্ণনা করিতেছেন 2২9০ ৬০3 9৫ অর্থাৎ, “তোমাদিগকে এই মাসআলাটি এই জন্য তা'লীম দিলাম এবং দফৃতরের লিখন সম্বন্ধে অবহিত করিলাম, যেন এই জ্ঞানলাভের পর হারান বস্তুর জন্য তোমাদের মনে কোন দুঃখ এবং চিন্তা না আসে। আবার লব্ধ ও হস্তস্থিত বস্তর আনন্দ গর্ব-অহঙ্কারের আকারে না হয়।” পছন্দনীয় ও লোভনীয় পদার্থের হস্তম্যুত হওয়ার জন্য আফসোস এবং দুঃখ-কষ্ট না হওয়া ছবরেরই নামান্তর । বস্তত ছবরের আদেশ আমাদিগকে উদ্দেশ্যমূলকভাবে বহু স্থানে করা হইয়াছে। সুতরাং এস্থলে দুঃখ-চিন্তা করিতে নিষেধ করার অর্থ ছবরের আদেশ করা। সারকথা এই দাড়াইল যে, তোমাদের ছবরের পূর্ণতা সাধনের জন্য আমি তোমাদিগকে তক্দীরের মাস্আলা তা'লীম দিয়াছি। পূর্ণ ছবর অবলম্বনের জনা এই সংবাদটি প্রদান করা একান্ত জরুরী ছিল। কেননা, অদৃষ্টের প্রতি স্থির বিশ্বাস ব্যতীত পূর্ণ ছবর হাছিল করা যায় না। অতএব, ছবর ও তক্দীরের মধ্যে বিশেষ সম্বন্ধ আবশ্যক রহিয়াছে। চাক্ষুষ দৃষ্টিতেও এই আবশ্যকতার প্রয়োজন বুঝা যাইতেছে যে, অদৃষ্টবাদী লোকের কিংবা তক্দীরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপনকারীর পুত্র-বিয়োগ ঘটিলে সে দ্রুত ছবর অবলম্বন করিতে পারে। পক্ষান্তরে তক্দীরের প্রতি আস্থাহীন ব্যক্তি এইরূপ দুঃখ ও চিস্তাজনক ব্যাপারে সর্বদা অস্থির ও ব্যথিত থাকে। মনে করে, আফসোস! চিকিৎসায় ত্রুটি হইয়াছে। অমুক ডাক্তারের চিকিৎসাধীন থাকিলে অবশ্যই আরোগ্য লাভ করিত। এই পরিতাপ তাহার চিরসাথী হইয়া থাকে। ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।