আদ্দুনিয়া ওয়াল্ আখেরাহ্ ২৯ আল্হাম্দুলিল্লাহ্ বাহির হইবে না; বরং প্রত্যেকটি লোমকৃপ হইতেও বাহির হইবে। মন প্রফুল্ল হইবে, অন্তর উৎফুল্ল হইবে।” ফলকথা, এমতাবস্থায় যে শোকর আদায় হইবে, তাহা অতি উচ্চস্তরের শোকর হইবে। এইরূপে যখন ওযু করাতে খুব কষ্ট হইবে বলিয়া নিশ্চিত বিশ্বাস হয় এবং মন ওযু করিতে ভয় পায়, এমন সময় তায়াম্মুম করিলে মনে কেমন আনন্দ হইবে ? কেমন শোকুর আদায় হইবে £ বলাবাহুলা, তায়াম্মুমের রোখছতের দরুন ঠাণ্ডা হইতে রক্ষা পাওয়া গেল। বিভিন্ন প্রকার কষ্ট হইতে মুক্তি পাওয়া গেল। যদিও ওযু করাও সম্ভব ছিল, যাহা হয়তো দেখা যাইত, কিন্তু মনের ভয় এবং রোগ বৃদ্ধির প্রবল ধারণা মনকে অস্থির করিবার জন্য যথেষ্ট ছিল। মোটকথা, তায়াম্মুমের সময় তায়াম্মুম করিলে অন্তর হইতে অনিবার্ধরূপে শোকর আসে। শুধু এক শোক্র নহে; বরং প্রত্যেকটি স্নায়ু হইতে, প্রত্যেকটি নিঃশ্বাস হইতে আল্লাহ্র শোকরই আদায় হয়। ইহা অভিজ্ঞতার কথা এবং চাক্ষুষ ব্যাপার । শোকর মহব্বত বৃদ্ধি করে। কেননা, শোকৃর আসে নেয়ামত ও অনুগ্রহের বিনিময়ে । বলাবাহুল্য, অনুগ্রহ এবং নেয়ামত প্রত্যক্ষ করাই নেয়ামতদাতা ও নেয়ামতপ্রাপ্ত ব্যক্তির মধ্যে মহববত বৃদ্ধির প্রধান উছিলা। সুতরাং শোক্রও মহববত বৃদ্ধির কারণ বটে। বস্তৃত আল্লাহ্র মহব্বত লাভ করাই প্রত্যেক মানুষ এবং তরীকতপন্থীর উদ্দেশ্য । কাজেই আল্লাহ্র মহব্বত বৃদ্ধি-পাওয়াও রোখছত প্রদানের অন্যতম কারণ ও যুক্তি। বিপদের বিভিন্ন প্রকার ঃ কিন্তু ইহাতে এরপ প্রশ্ন করা যাইতে পারে না যে, মসিবত দ্বারা কি মহববত বৃদ্ধি পায় না? কেননা, বিপদগ্রস্ত আরেফগণ স্বীকার করিয়াছেন যে, প্রত্যেক মসিবতেই তাহারা অন্তরে মহব্বতের উন্নতি উপলব্ধি করিয়াছেন। সুতরাং বুঝিতে হইবে, মসিবতও মহববত বৃদ্ধির কারণ হয়। কিন্তু সর্বপ্রকারের মসীবতে তাহা হয় না, বরঞ্চ কোন কোন মসিবতে মহব্বত বৃদ্ধি পাইয়া থাকে। এখন বুঝিয়া লওয়া দরকার, মহববত বৃদ্ধিকারী মসিবত চিনিবার মাপকাঠি এবং মহববত বৃদ্ধিকারী মসিবত ও উহার বিপরীতের প্রভেদ জানিবার উপায় কি? দেখুন, মসিবত দুই প্রকার। (১) আল্লাহ্ তা'আলার তরফ হইতে আগত মসিবত; ইহাতে মানুষের কোন হাত নাই; বরং ইহার উৎপত্তিস্থল একমাত্র আল্লাহ্র ইচ্ছা। এই শ্রেণীর মসিবত বাস্তবিক সর্বদা খোদা প্রেমিকদের মনে মহব্বত বৃদ্ধির কারণ হইয়া থাকে। তাহাদের মধো কাহারও মাতা-পিতা বা আত্মীয়-স্বজনের মৃত্যু হইলে তাহারা স্বাভাবিক দুঃখিত হন বটে; কিন্তু আল্লাহ্ তা'আলার সহিত তাহাদের যে সম্পর্ক রহিয়াছে তাহাতে বিন্দুমাত্র পরিবর্তন ঘটে না; বরং ইহা বৃদ্ধিই পাইতে থাকে । কেননা, তাহাদের দৃঢ় বিশ্বাস আছে যে, মৃত ব্যক্তির হায়াত আল্লাহ্ তা'আলা এই পরিমাণই নির্ধারিত করিয়াছেন, তাহার মৃত্যু এই সময়ের সহিতই সীমাবদ্ধ করিয়া দিয়াছেন। অতএব, স্বাভাবিক সময়ই তাহার মৃত্যু হইয়াছে। দুঃখিত হওয়ার কোন কারণ নাই। আর এক প্রকারের মসিবত আছে, যাহা মানুষ নিজের কর্মফলে আনিয়া থাকে। সে অথবা তাহার কার্য মসিবত আসিবার কারণ হয়। এই শ্রেণীর মসিবত মহব্বত বৃদ্ধির কারণ হয় না। সুতরাং তায়াম্মুম জায়েয হওয়ার সময় তাহা না করিয়া কেহ যদি ওযু করে এবং মনে করে যে, ইহা কষ্টকর কাজ, ইহাতে নফ্স্ কষ্ট পায়, কাজেই ইহাতে খোদার মহব্বত বৃদ্ধি পাইবে । কেহ কেহ এরূপ ক্ষেত্রে বলিয়াও বেড়ায়, “ভাই, আমি এখন কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করিয়াছি। বড় ভাল লাগিয়াছে, মন আনন্দিত হইয়াছে। অন্তর আলোকিত হইয়াছে।” তাহার বুঝা উচিত, ইহা নফ্সের ধোকা । মানুষ এই আনন্দকে খোদার মহববতের আনন্দ মনে করিয়া থাকে। অথচ ইহা ড্খড.21170001109.0010
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।