আদদুনিয়া ওয়াল্ আখেরাহ্ ২৩ থাকে। অন্যথায় কোন দুশ্চরিত্র মদ্যপায়ী লোকের উক্তি হইতে তুমি সেই শ্রেণীর বিষয়বস্তু বাহির কর তো? সুতরাং হাফেয শিরাধীর উক্তি হইতে এই শ্রেণীর তাছাওউফের মাসআলা আবিষ্কৃত হওয়াই তিনি মুরশিদে কামেল হওয়ার প্রমাণ। তিনি বলিতেছেন ঃ ২9১ 4১ ০৪১ ১৯০ ১৩ 51 ৬০ ১ ১৪১০ ৪৪১ ১১০,০15 ০৩15০৮৫০০৬৯ “যে সমস্ত শ্রান্ত-ক্লান্ত লোকের মধ্যে আকাঙক্ষা আছে শক্তি নাই, তাহাদের প্রতি অবিচার করা মানবতাবিরোধী ।” ইহাও কঠোর স্বভাব মুরশিদদিগকেই শিক্ষা দেওয়া হইতেছে যে, মুরীদগণের সহিত তাহারা যেন সহজসাধ্য আচরণ করেন। শক্তি এবং যোগ্যতা অনুযায়ী তাহাদিগ হইতে কাজ লন। এমন না হয় যে, তাহাদের স্বাস্থ্যের ক্ষতি হয় এবং মস্তিষ্ক বিগ্ড়াইয়া যায়। অতঃপর সে অকর্মণ্য হইয়া পড়ে। আগ্রহে পরিপূর্ণ । তাহার অন্বেষণ হৃদয়ে উচ্চ পর্যায়ে বিদ্যমান। কিন্তু এতদসঙ্গে দুর্বলতা এবং বার্ধক্যের কারণে পিঠ কুজো হইয়া পড়িয়াছে। সামান্য পথ চলিয়াই হাপাইয়া পড়ে। চবিবশ হাজার বার আল্লাহ্ তাআলার “এসমে জালালী" ওষীফা করিবার শক্তি নাই। সে যাইয়া কোন পীরের মুরীদ হইল। গীর ছাহেব তাহাকে বলিলেন £ দৈনিক চবিবশ হাজার বার 'এস্মে জালালী'র ওযীফা কর। সে বলিল £ “হযরত ! “চবিবশ হাজার বার' জালালী নামের ওষীফা করিয়া আমি কোথায় থাকিব £ এক দিনেইতো মরিয়া যাইব।” পীর ছাহেব বলিলেন £ “কোন ক্ষতি নাই, মরিলে শহীদ হইয়া যাইবে । খোদার অন্বেষণে লিপ্ত হইয়া তদবস্থায় মরিয়া গেলে শহীদ হওয়ার সওয়াব লাভ করিবে; বরং অতি উচ্চ স্তরের শহীদ হইবে।” গীর সাহেব, খুব ঠিকই বলিয়াছেন! বাস্তবিক এই ব্যক্তির শহীদ হওয়াতে কোন সন্দেহ নাই। সে তো অবশ্যই শহীদ হইবে। কিন্তু আপনি সাবধান থাকুন। তাহাকে শহীদকারী আপনিই। তাহার তো শহীদ হওয়ার ভাগ্য হইল। কিন্তু আপনার আমলনামায় একটি ইচ্ছাকৃত হত্যার মহাপাপ লিখিত হইল এবং আপনি হত্যাকারী আখ্যা প্রাপ্ত হইলেন। দিল্লী নগরীতে এক পীর ছাহেব ছিলেন। তিনি সমস্ত মুরীদকে একই ছড়ি দ্বারা শাসন করিতেন। দুর্বল-সবলের মধ্যে কোন প্রভেদ রাখিতেন না। তাহার দরবারে যুবক-বৃদ্ধ সকলের জন্য একই ওষযীফা ছিল। এক ব্যক্তি আসিয়া তীহার মুরীদ হইল। পীর ছাহেব তাহাকে “ছালাতে মা'কুস” শিক্ষা দিলেন। লোকটি পীর ছাহেবের নির্দেশ অমান্য করার যোগ্য মনে করিল না, পীর ছাহেবের শিক্ষানুযায়ী “ছালাতে মা'কুস” পড়িল এবং তাহার প্রাণবায়ু বাহির হইয়া গেল। ব্যাপারটি গীর ছাহেবের কর্ণগোচর করা হইলে তিনি বলিলেন £ “কোন ক্ষতি নাই, ভালই হইয়াছে, শহীদ হইয়াছে, নফ্সের পবিভ্রকরণ পূর্ণরূপে সাধিত হইয়াছে।” ইহার দৃষ্টান্তস্বরূপ একটি ঘটনা বলিতেছি। এক চিকিৎসক চিকিৎসাশাস্ত্রে সম্পূর্ণ অন্ধ ও অনভিজ্ঞ ছিল। তাহার নিকট এক রোগী আসিল। তিনি তাহাকে জোলাবের ব্যবস্থা করিয়া খুব কড়া ওঁষধ প্রদান করিলেন এবং বলিলেন ঃ ঘরে যাইয়া সেবন কর, ইহাতে দাস্ত হইবে। রোগী বাড়ী যাইয়া ওষধ সেবন করা মাত্র দাস্ত হইতে আরম্ত করিল। যখন দাস্তের সংখ্য। স্বাভাবিকের চেয়ে অধিক হইয়া গেল, তখন গৃহবাসীরা অস্থির হইয়া হাকীম ছাহেবের নিকট গিয়া বলিল ঃ হুযূর! অনর্গল দাস্ত হইতেছে। রোগী ক্রমশ দুর্বল হইয়া পড়িতেছে। তিনি বলিলেন, এখনই কি হইয়াছে। ইহা জোলাব। হাসি-তামাশা নহে। দাস্ত হইবেই এবং দুর্বলতাও বাড়িবে। তোমরা ভূয় ড্খড.21110001109.0010
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।