২২ মাওয়ায়েষে আশ্রাফিয়া অবশ্য এরূপ ক্ষেত্রে পেটে ব্যথা হইতে থাকিলেও যব খাওয়া ত্যাগ করিতেন না। হযরত খাজা সাহেবের গুণ এই যে, যবও আর খাইলেন না এবং সুন্নতের উপরও কোন দোষ আসিতে দিলেন না। তিনি উভয় বিষয়কে কেমন সুন্দরভাবে একত্রিত করিয়া দিলেন। তিনি বলিলেন £ আমি বেআদবী করিয়া ফেলিয়াছি। সর্বপ্রকারে হুযুর দেঃ) এবং ছাহাবায়ে কেরামের সমকক্ষ হইতে ইচ্ছা করিয়াছিলাম। ইহা প্রকারান্তরে তাহাদের সহিত সমকক্ষতার দাবীই বটে, ইহা আমাদের নিছক ভুল হইয়াছিল। সেই ভুলের শাস্তি ভোগ করিলাম। সুন্নতের প্রতি কোন দোষারোপ হইতে পারে না; বরং প্রকৃতপক্ষে ক্রুটি আমাদেরই। অর্থাৎ, সেই উচ্চ মর্যাদা লাভ করিতে এবং উহা বরদাশত করিতে আমাদের নফস অক্ষম। জীবন যাপনের এই পদ্ধতি ছাহাবায়ে কেরামেরই উপযোগী, তাহারাই উহা বর্দাশত করিতে সক্ষম হইয়াছিলেন। আমাদের সেই লোভ করা উচিত নহে। মাশায়েখে কেরামের কর্তব্য 8 মাওলানা রূমী (রঃ) বলেনঃ এ 06 ৩০৬ ১১৪ ০৮৬2৮9০৯495 55 505 55৪ চর ০৮ “চতুষ্পদ জন্তর উপর উহার ক্ষমতানুযায়ী বোঝা চাপাও। দুর্বল লোক হইতে তাহার শক্তি অনুযায়ী কাজ লও |” মাওলানা এই কবিতাটির মধ্যে শিক্ষা দিতেছেন যে, মুরশিদগণের উচিত শিষ্যগণ হইতে তাহাদের সাহস এবং শক্তি অনুযায়ী কাজ লওয়া, শক্তির অতিরিক্ত কাজের চাপ দেওয়া উচিত নহে। অন্যথায় £ ১২৫ ০৯০9০ 9)। 0১২৪০ ৭০ পিজি শনি ৯ ৪৯০০০ ৩৪9 ০-৬৮ “স্তন্যপায়ী শিশুকে যদি দুধের পরিবর্তে রুটি খাইতে দেওয়া হয়, তবে সে ধ্বংস হইয়া যাইবে ।” শিশুকে দুধের পরিবর্তে রুটি খাইতে দেওয়ার অর্থ তাহাকে ধ্বংস করা। হাফেয শিরাধীও এই লাল “যে সমস্ত শ্রান্ত-ক্লান্ত অবস্থার লোকের মধ্যে আকাঙ্ক্ষা আছে, কিন্তু শক্তি নাই, তাহাদের প্রতি যুলুম করা মনুষ্যত্বের বিপরীত হইবে।” কেহ কেহ হাফেষ শিরাধীর উপর বৃথা আক্রমণ করিয়া থাকেন যে, তিনি মদ্যপায়ী এবং মাতাল ছিলেন। তাহার উক্তি কেমন করিয়া আরেফানা হইবে? এরপ প্রশ্ন তাহাদের ভুল এবং কু-মতলবের প্রমাণ। এরপ প্রশ্ন বিশেষ করিয়া কেবল হাফেয শিরাধীকেই করা হয় নাই; বরং সমস্ত কামেল লোকের প্রতিই সর্বদা ইত্যাকার প্রশ্নবাণ নিক্ষিপ্ত হইয়া আসিয়াছে। ইহাতে তাহাদের মর্যাদার উপর কোন প্রকার দাগ পড়ে না; বরং তাহাদের মর্যাদা আরও ফুটিয়া উঠে। বুঝা যায়_ তাহাদের জ্ঞান অতি উচ্চস্তরের এবং সাধারণ লোকের নাগালের বাহিরে । হযরত হাফেষের উক্তি হইতে তাছাওউফ শাস্ত্রের অতি গুরুত্বপূর্ণ মাসআলা আবিষ্কৃত হইয়া থাকে। তাহার উন্নত মস্তিষ্কের প্রমাণ তাহার উচ্চস্তরের উক্তিগুলি হইতেই প্রকাশ পায়। একজন অনুপযুক্ত, অযোগ্য, মাতাল লোকের উক্তি হইতে তাছাওউফের এত মাসআলা আবিষ্কৃত হওয়া অসম্ভব। হযরত মাওলানা ইয়াকুব রঃ) বলিতেন ঃ “যে যেই ধরনের লোক তাহার ভিতর হইতে তাহাই নির্গত হয়।” অর্থাৎ, কাহারও উক্তি হইতে উচ্চস্তরের বিষয়বস্তু এবং জটিল মাসআলা তখনই বাহির করা যাইতে পারে, যখন তাহার ভিতরে সে সমস্ত বিষয়বস্তু ইচ্ছামূলকভাবে বিদ্যমান ড্খড.21170001109.0010
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।