২৩০ মাওয়ায়েষে আশ্রাফিয়া ঈমান এবং ইসলামই যথেষ্ট । কিন্তু নিশ্নস্তরের উপর ক্ষান্ত থাকা বা তৃপ্ত থাকা মহাভুল। কেননা, পরলোকের সামান্য আযাবও মহাযন্ত্রণাময়। আল্লাহ্র শপথ, তাহা বরদাশত করিতে পারিবে না। সুতরাং পূর্ণ সৌভাগ্য অর্জনের চেষ্টা কর। ইহা তখনই লাভ হইবে যখন দ্বীনী এল্মও শিক্ষা করিবে এবং তৎসঙ্গে আমলের প্রতিও গুরুত্ব দিবে। এখন মরহুমের জন্য দো'আ করুন। আল্লাহ্ যেন তাহাকে আখেরাতের সুখ-শান্তি এবং তাহার জীবিত আত্মীয়-স্বজনকে ছবর ও শান্তি দান করেন। আমি আশাকরি, ইন্শাআল্লাহ, আমার এই বর্ণনায় তাহাদের শোকাতুর হৃদয়ে সান্ত্বনা আসিয়াছে । এই বিষয়টিকে চিন্তা করিতে থাকিলে ইন্শাআল্লাহ্ তাহাদের হৃদয়ে পূর্ণরূপে সান্তনা ও শান্তি আসিবে। ইহার সঙ্গে আরও একটি তদবীর আছে-_-মরহুমের রোগ এবং এন্তেকাল সম্বন্ধে আলোচনা বন্ধ করিয়া দিবেন। কেননা, সেই আলোচনায় মনে নূতন করিয়া আঘাত লাগিবে। এখন আমি শেষ করিতেছি। দো'আ করুন। আল্লাহ্ তা'আলা আমাদিগকে পূর্ণ সৌভাগ্য সুস্থ বোধশক্তি, এল্ম ও সুষ্ঠু আমলের তওফীক দান করুন। আমীন ! 05 81535255775 7555 01502 472 জা ৩৩ ৪ এস 0০১০১ ১১৩ ৩০৯ জ্রসমাণ্ মুজাফফরনগর ১৬ই শাবান, ১৩৩৭ হিজরী ছি ডখড.21110001109.0010
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।