আদদুনিয়া ওয়াল্ আখেরাহ্ ১৯ কাছেই যান না; বরং খুশীর সহিত বলিয়া থাকেন £ “ভাই! অমুক বুযুর্গ লোকের আকীদা খুবই উত্তম।” যেন একথায় তাহার খুব প্রশংসা করিয়া দিলেন, তাহার কার্যাবলী ফাসেক লোকের মত হইলেও সেদিকে লক্ষ্যই করা হয় না। অথচ চিন্তা করিলে বুঝা যাইবে- আমল ভিন্ন এই আকীদা সংশোধন শুধু মৌখিক জমা খরচ, সেই আকীদার উপর পূর্ণ নির্ভরও নাই। কেননা, দৃঢ় বিশ্বাস স্বভাবত আমলের প্রতি উদ্ুদ্ধ করিয়া থাকে। সুতরাং যদি কোন ব্যক্তির শরীঅতসম্মত আকীদা দৃঢ় হয় এবং বিশ্বাসের দিক দিয়া সে “০০1৩ 415 016” এর পন্থী হয়, তবে তাহার আমল ফাসেক-ফাজেরের ন্যায় হওয়া সম্পূর্ণ অসম্ভব। এই বিপদের কারণ এই যে, আমাদের দলে ধাহারা সত্যপন্থী হওয়ার দাবী করেন, তাহাদের প্রতি খোদার রহমত হউক, তাহারাও ৮:০০13 45 016 এর দলভুক্ত হওয়ার জন্য শুধু আকীদা সাহাবায়ে কেরামের ন্যায় হওয়াকে যথেষ্ট মনে করেন। তাহাদের স্বভাব-চরিত্র ও আমলের প্রতি লক্ষ্য করেন না। যখন ইহারাই আমলের প্রতি লক্ষ্য করেন না এবং উপেক্ষা করিয়া চলেন, তখন তাহাদের অনুসারীরাও স্বাধীন হইয়া পড়ে এবং প্রবৃত্তির আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করিতে থাকে। তাহাদের কেহ কেহ বাতিলপন্থী ও প্রবৃত্তির বশীভূত লোকের জীবন যাপন পদ্ধতি এবং দুনিয়াদার লোকের ফ্যাশন্ অবলম্বন করে। বুযুর্গানে দ্বীনের নিয়ম-পদ্ধতিকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখান করে। সত্যপস্থীগণের শিক্ষা-দীক্ষাকে দাকিয়ানুসী যুগের ভাবধারা আখ্যা দিয়া থাকে । সত্যগন্থীর দাবীদারগণের ইহা বিরাট ভুল; বরং ইহা নফসের একটি বড় ধোকা। সে তাহাদিগকে শরীঅত অনুমোদিত কার্য সংশোধন করা হইতে বিরত রাখিয়াছে। মোটকথা, রাসূল দেঃ) এবং ছাহাবায়ে কেরামের সহিত এঁক্য রক্ষা করা যেমন. আকীদার ব্যাপারে অত্যাবশ্যক, তদ্রুপ অন্যান্য কার্ষকলাপেও অত্যাবশ্যক। এখন বুঝা গেল যে, সুন্নী জামাআতে কেবলমাত্র তাহারাই সত্যপন্থী হওয়ার দাবী করিতে পারেন, ধাহারা আকায়েদের ন্যায় যাবতীয় কার্যকলাপ এবং জীবন যাপন পদ্ধতিতেও হুযুর দেঃ) এবং তাহার সাহাবায়ে কেরামের পন্থা-পদ্ধতির অনুসারী। তাহাদের স্বভাব-চরিত্র হুযুর (দঃ)-এর স্বভাব-চরিত্রের নমুনা এবং তাহাদের সামাজিকতা হুযুর (দঃ) ও সাহাবায়ে কেরামের সামাজিকতার ন্যায় সৌন্দর্যমণ্ডিত। তদুপরি বুযুর্গানে দ্বীনের চাল-চলনকে প্রাণাপেক্ষা অধিক প্রিয় মনে করেন। অন্তরে বুযুর্গানে দ্বীনের মর্যাদা এবং চোখে তাহাদের সম্মান ও ভক্তি বিদ্যমান থাকে। বাতিলপন্থীগণের চাল- চলনের প্রতি ঘৃণা হয়। ফ্যাশন অনুসারীদের প্রশ্ন ও উহার উত্তরঃ আপনাদের এইরূপ হওয়া উচিত নহে, যেরূপ হক্পন্থীদের রীতি-নীতিকে উপেক্ষার যোগ্য মনে করিয়া আধুনিক নব্য যুবকরা নয়া যমানার ফ্যাশনকে প্রাণের সহিত গ্রহণ করা নিজেদের আকীদার শামিল করিয়া লইয়াছে। যখন তাহাদের বলা হয়, হকগন্থী হইতে হইলে আকীদার ন্যায় উহার পরিপূরক আরও অনেক কিছুর প্রয়োজন আছে, অথচ তোমরা তাহা ছাড়িয়া দিয়া হক্পন্থী হওয়ার দাবী করিতেছ। তোমাদের দাবী তখনই সত্য বলিয়া মানা যাইবে, যখন তোমরা ভিতরের ন্যায় নিজেদের বাহিরকেও হকপন্থীদের অনুরূপ করিয়া লইবে এবং তাহাদের স্বভাব-চরিত্র, জীবনযাত্রা প্রণালী, কার্যকলাপ, বেশভূষা ও সামাজিক আচরণ অবলম্বন করিবে । তখন তাহারা বাহ্যদৃষ্টি অনুসারে এক জটিল প্রশ্ন উত্থাপন করিয়া বলে যে, আপনি বলিতেছেন, হকপন্থী হইতে হইলে সকল বিষয়েই নবী (দেঃ) এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করিতে হইবে, তবে প্রথমে নিজেকেই সংশোধন করিয়া লউন। অতঃপর আমাদিগকে ডখড৮ড.21170001109.0010
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।