দারুল মাস্উদ্ ২২৫ এসমস্ত বিলাপ ও আক্ষেপ নিরর্থক । আল্লাহ্র কসম! সে তোমাদিগ হইতে অধিক আরামে এবং সুখে আছে। তোমরা তাহার চিন্তা করিও-না। মুরদাদের সুখ-শান্তির অবস্থা ইহার চেয়ে বিস্তারিত জানিতে চাহিলে আমার রচিত (শওকে_ওয়াতান'* ১কিতাবটি পাঠ করুন। আমি দাবী করিয়া বলিতে_ পারি, এই কিতাবটি, খিবার পরে জীবিত লোকেরা মৃত্যুর জন্য আগ্রহাফিত হইয়া পড়িবে। মুরদাদের জীবিত হওয়ার আকাঙ্ক্ষা আর মনে আসিবে না; বরং নিজেদের চিন্তায় মগ্ন হইবে যে, কোন প্রকারে আমরাও পরলোকে কেমন করিয়া পৌঁছিব। সুতরাং আমাদের কেবল এই চেষ্টাই করা উচিত, আখেরাতের শান্তি ও আরাম কিরূপে লাভ করিতে পারি। ইহার পন্থা অদ্যকার আলোচ্য এই আয়াতে বলিয়া দেওয়া হইয়াছে। উহার সারমর্ম এই £ সৌভাগ্য অর্জন কর, নেক আমল কর। ঘটনাক্রমে আজ যেই ন্নেহাস্পদের এন্তেকালে শোক প্রকাশার্থে এই ওয়ায অনুষ্ঠান হইতেছে, তাহার নামও সৌভাগ্যজড়িত। ইনশাআল্লাহ্ সে নিজ নামের ন্যায় “মাস্উদ” অর্থাৎ, সৌভাগ্যবানই বটে; সে আখেরাতের সুখ-শান্তি লাভে সফলকাম। যাহাহউক, সুখ-শান্তি লাভের পন্থা হইল নেক আমল দ্বারা সৌভাগ্য অর্জন করা। সৌভাগ্য ও দুর্ভাগ্যের স্বরূপঃ ০১৮. "সাআদাত' শব্দের আভিধানিক অর্থ সৌভাগ্য। অতএব, অর্থ এই হয় যে, যাহারা সৌভাগ্যশালী তাহারা অনন্তকালের জন্য বেহেশতে বাস করিবে। ইহা হইতে কেহ মনে করিবেন না যে, বেহেশ্তে প্রবেশের জন্য নেক আমলের আবশ্যক নাই; বরং যাহার ভাগ্য ভাল সে-ই বেহেশতে প্রবেশ করিবে। এরূপ ধারণা সম্পূর্ণ ভুল। কেননা, তাহা হইলে কোরআন ও হাদীস শরীফে নেক আমলের জন্য এত পীড়াপীড়ি এবং পাপ কার্ষের জন্য এত শাস্তির ধমক কেন দেওয়া হইল? এই তাকীদ এবং শাস্তির ধমক কি অর্থহীন? কখনই নহে; বরং যাহার তক্দীর ভাল তাহার সন্বন্ধে আল্লাহ্র দফতরে লিখিত হয় £ অমুক ব্যক্তি যেহেতু নেক আমল করিবে, এই কারণে সে বেহেশ্তে প্রবেশ করিবে । সুতরাং যে ব্যক্তি নেক আমল করিবে, সে-ই সৌভাগ্যশালী, আর যে ব্যক্তি মন্দ আমল করিবে, সে দুর্ভাগা । নছীব এবং তক্দীর ভাল হওয়া নেক আমলের উপর নির্ভরশীল। ইহাই নিয়ম, ইহাই আইন। এমনি নিয়মের বিপরীত কাহারও প্রতি আল্লাহ্ তা'আলার অনুগ্রহ এবং দয়া হইলে তাহা স্বতন্ত্র কথা। তাহাও শুধু আমাদের নিকট নিয়ম-বিরুদ্ধ বলিয়া বিবেচিত হইবে। কেননা, আমরা তাহার 'আমল সম্বন্ধে জ্ঞাত নহি, কিন্তু আল্লাহ্ তা'আলার নিকট তাহাও নিয়ম-বিরুদ্ধ নহে। কারণ, তিনি প্রত্যেক ব্যক্তির আমল সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখেন। মন্দ আমল সত্ত্বেও যাহাকে তিনি আযাব ব্যতীত বেহেশ্তে প্রেরণ করিবেন, বুঝিতে হইবে, তাহার এত বড় কোন নেক আমল আছে যাহা, সমস্ত পাপ কার্ষের উপর প্রবল হইয়া দাড়াইয়াছে। আল্লাহ্ তা'আলা তাহা জানেন-_-আমরা জানি না। ৬১৮০ (সাআদাত) শব্দের অন্য অর্থও আছে, যাহা অমঙ্গলের বিপরীত। এই অর্থের পরিপ্রেক্ষিতে উপরোক্ত কথার মর্ম এই হয় যে, যাহারা মঙ্গলময়, তাহারা বেহেশতে প্রবেশ করিবে। আর যাহারা অশুভ, অমঙ্গলময় তাহারা দোযখে যাইবে। ইহা দ্বারা বুঝা যাইবে যে, প্রকৃত অশুভ কে? * এই বিষয়বস্তু নিয়াই আমাদের প্রকাশিত(৫শেষ বিচারের আগে" খস্তকখানি ছারা এই উদ্দেশ্য সাধিত হইবে। ড্খড.21170001109.0010
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।