২১৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া আরও একটি পার্থক্য আছে-_ইহলোকের সর্ববিধ নেয়ামত সামান্য কিছুক্ষণ পরেই পচিয়া দুর্গন্ধযুক্ত হয় কিংবা! পেটে যাইয়া দুর্গন্ধময় পায়খানায় পরিণত হয়। ইহার দুর্গন্ধে মস্তিষ্ক অস্থির হইয়া উঠে। বেহেশতের নেয়ামতে অতিরিক্ত অংশ কিছুই নাই। যত ইচ্ছা খাও। একটি সুগন্ধময় ঢটেকুর আসিবে, আর সমস্ত ভূক্তদ্রব্য হজম হইয়া যাইবে কিংবা সামান্য সুগন্ধময় ঘাম বাহির হইবে এবং সমস্ত পানকৃত পানি হজম হইয়া যাইবে । বেহেশ্তে পায়খানা-প্রস্াব করার প্রয়োজন হইবে না। পেটে অসুখ করার সম্ভাবনাও নাই। তথাকার সুখ-শান্তির মধ্যে কষ্টের নাম পর্যন্ত নাই। এই কারণে কোন কোন আলেম লিখিয়াছেন, আদম আলাইহিস্ সালামকে যে বৃক্ষের ফল খাইতে নিষেধ করা হইয়াছিল-_তাহা দুনিয়ার বৃক্ষ ছিল। তাহার পরীক্ষার জন্য ৫ বেহেশ্তে উক্ত গাছ লাগান হইয়াছিল। তাহাকে উক্ত বৃক্ষের ফল খাইতে এই কারণে নিষেধ করা হইয়াছিল যে, উহা ভক্ষণে পেটে মল উৎপন্ন হইবে, অথচ বেহেশ্তে মল ত্যাগের স্থান নাই। আদম (আঃ) উক্ত বৃক্ষের ফল খাইতেই তাহার মল ত্যাগের প্রয়োজন হইল। তৎক্ষণাৎ নিদদেশ হইল, বেহেশত হইতে বাহির হও, দুনিয়ায় যাও। মল ত্যাগের স্থান সেখানে । বেহেশ্তে সেই ব্যবস্থা নাই। অতএব, শুধু মল ত্যাগের প্রয়োজনে তাহাকে পৃথিবীতে আসিতে হইয়াছিল। নিছক শাস্তির জন্য নহে। বস্তুত সান্লিধ্যপ্রাপ্ত বান্দাগণের প্রতি কি কখনও নিছক শাস্তি বা তিরস্কার হইয়া থাকে? বেহেশ্তের খাদ্যসমূহে পেটে মল উৎপন্ন না হওয়ার বর্ণনা প্রসঙ্গে এই সুষ্ধ্ন কথাটি ব্যক্ত করা হইল। আমি বলিতেছিলাম, ইহা একান্ত, সত্য কথা যে, বেহেশ্তের খাদ্যে অতিরিক্ত অংশ অর্থাৎ, মল-মুত্রের ভাগ মোটেই নাই। সুতরাং আমাদের অমুক মৃত আস্তীয় দুনিয়ার অমুক নেয়ামত হইতে বঞ্চিত রহিয়াছে বলিয়া আক্ষেপ করা একেবারে নিরর্৫ঘক। তাহারা বেহেশতে এমন নেয়ামত খাইতেছে যাহা তোমরা স্বপ্নেও দেখিতে পাও নাই। কিন্তু আমরা বেহেশতের নেয়ামতসমূহ দেখিও নাই এবং সে সম্বন্ধে চিন্তাও করি না। এই কারণেই দুনিয়ার নেয়ামতে মত্ত রহিয়াছি এবং এমনভাবে মত্ত হইয়াছি যে, এই জগতের পচা বন্তুসমূহও বেহেশ্তে কামনা করিতেছি। মাওলানা মোহাম্মদ ইয়াকুব রাহেমাহুল্লাহুর এক খাদেম হুকাপানে অভ্যস্ত ছিল। সে মাওলানার নিকট জিজ্ঞাসা করিলঃ হযরত! বেহেশ্তে তামাক সেবনের নিমিত্ত আগুন পাওয়া যাইবে কিনা। এই বেচারা হুক্কা-তামাকে এত মত্ত যে, বেহেশ্তেও হুক্কা কামনা করিতেছে । এই জ্ঞান রাখে না যে, বেহেশতের নেয়ামতসমূহ দেখিয়া দুনিয়ার উপভোগ্য সবকিছুই ভুলিয়া যাইবে। হুক্কা-তামাক এমন আর কি বস্তু! ইহা তো একটা বাজে জিনিস। এক কবি সুন্দর বলিয়াছেন ঃ ১১৪) ০ ৫৬ ৬৩৮১০ ০৮৫১৩ - ১১০ ০৮৪০৪ & 4 ৮০1 515 “প্রত্যুষে মানুষ যখন কাজকর্মের দিকে যায়, তামাকসেবীগণ তখন আগুণের দিকে যায়।” ভোরের পবিত্র ও মহান সময় অন্যান্য লোকের জন্য এবাদতের সময়। আর তামাকসেবীগণ এমন সময়ে আগুনের তালাশে বাহির হয়। এমন কি, বেহেশতের ন্যায় পবিত্র স্থানেও তাহাদের এই চিন্তা--আগুন পাওয়া যাইবে কিনা। আমি তামাক সেবন হারাম বলিতেছি না। কিন্তু মূলে ইহা নিকৃষ্ট বস্তু। তামাকসেবীগণ ইহা ব্যতীত পানাহারেও স্বাদ পায় না। মহান এবং পবিত্র সময়েও তাহারা এই চিন্তায়ই মগ্ন থাকে । আবার তামাক সেবনে আকৃতিও বীভৎসাকার ধারণ করে। মুখেও ধোয়া, নাকেও ধোয়া, পেটেও ধোয়া--একেবারে দোযখীদের আকৃতি । বেহেশতিগণের দোযখী লোকের আকৃতি ধারণ করা কেমন কথা? ড্৮ড.21170001109.0010
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।