দারুল মাস্উদ্ ২১৭ দুনিয়া ও আখেরাতের নেয়ামতসমূহের সাদৃশ্য ঃ$ আখেরাতের নেয়ামতসমূহের বিবরণ হাদীসের বর্ণনা হইতে অবগত হউন। হাদীসে উল্লেখ রহিয়াছে__“হুরগণের মাথার উপর এমন উৎকৃষ্ট ও সুন্দর ওডনাসমূহ রহিয়াছে যে, উহার এক পার্থ দুনিয়ার আসমান হইতে ঝুলাইয়া দিলে টাদ-সুরুজের আলো নিশ্পরভ হইয়া পড়িবে । বেহেশ্তের হুরগণের রূপ এত উজ্জ্বল যে, সত্তর পরত কাপড়ের নীচে হইতেও তাহাদের দেহ ঝলসিতে থাকিবে । বেহেশতের মাটি মূল্যবান জওহর এবং মেশ্ক। হাউযে কাউসারের পানির বিবরণ এই-_ 1331 0335 0৯3 85৪ 2৩ ০০৩ ৬৭ “যে ব্যক্তি উহা হইতে একবার পানি পান করিবে আর কখনও তাহার পিপাসা হইবে না।” মজার ব্যাপার এই যে, পিপাসা ব্যতীতও উহার পানি পান করিবার আগ্রহ হইবে, পূর্ণ স্বাদ প্রাপ্ত হইবে। পক্ষান্তরে দুনিয়ার পানিতে পিপাসার সময় তো স্বাদ পাওয়া যায়, কিন্তু পিপাসা ব্যতীত ইহাতে কোনই স্বাদ পাওয়া যায় না। বেহেশ্তের পানির এই গুণ_-একবার পান করিলে সারা জীবনের তরে পিপাসার কষ্ট নিবারণ হইয়া যাইবে। পিপাসা ব্যতীতও উহার স্বাদ যথারীতি পাওয়া যাইবে। বলুন, দুনিয়ায় এমন পানি কোথায়? যাহা পান করিলে আর কখনও পিপাসাই হয় না, আবার পিপাসা ব্যতীতও স্বাদ পাওয়া যায়। ইহার উপরই অন্যান্য সমস্ত নেয়ামতের অবস্থা অনুমান করিয়া লউন। বেহেশতের নেয়ামতসমূহের সহিত দুনিয়ার নেয়ামতসমূহের শুধু নামে মাত্র সামঞ্জস্য এবং সাদৃশ্য আছে। কাজেই এরূপ আক্ষেপ করা-_“আমাদের মৃত আত্মীয়-স্বজন যদি দুনিয়ায় থাকিত এবং এখানের নেয়ামতসমূহ ভোগ করিতে পারিত” নিছক বোকামি ছাড়া আর কি বলা যায়। এসমস্ত নেয়ামত তাহাদের সম্মুখে রাখিলে তাহাদের বমি আসিবে। গঙ্গোহ শহরে আমি এই বিষয়টি অবলম্বনে এক দরবেশের সংশোধন করিয়াছিলাম। তিনি হযরত হাজী ছাহেব কেবলার মুরীদ ছিলেন। কিন্তু সঙ্গীত শ্রবণ এবং ওরস্ অনুষ্ঠানের বেদআত প্রভৃতি কার্যে লিপ্ত ছিলেন। তিনি গঙ্গোহ শহরে আসিয়া হযরত শায়খ আবদুল কুদ্ুসের রেঃ) মাযারে ফুল ছিটাইয়া আমার নিকট আসিলেন এবং আমার গলায়ও ফুলের মালা পরাইয়া দিলেন। আমি জিজ্ঞাসা করিলে বলিলেন, এক বাগানে গিয়াছিলাম। তথা হইতে এই ফুলগুলি আনিয়া কিছু অংশ হযরত শায়খের মাযারে ছিটাইয়া অবশিষ্ট অংশ আপনার জন্য আনিয়াছি। কেননা, আপনিও আমার নিকট শায়খের ন্যায় প্রিয়। আমি বলিলাম, আপনি শায়খের মাযারে ফুল ছিটাইয়া বড় ভুল করিয়াছেন। কেননা, অবস্থা দুইয়ের বাহিরে নহে__হয়তো শায়খের রূহ অনুভব করিতে পারিয়াছেন অথবা পারেন নাই। যদি অনুভব করিতে না পারিয়া থাকেন, তবে এই ফুল ছিটাইবার সার্থকতা কিঃ আর যদি অনুভব করিয়া থাকেন, তবে বলুন, যিনি বেহেশতের আতর প্রভৃতি সুগন্ধি দ্রব্য উপভোগ করিতেছেন, এই ফুলের ঘ্রাণে তাহার কি শান্তি বা আনন্দ হইতে পারে? বরং তিনি হয়তো ইহাতে অশান্তি এবং কষ্ট ভোগ করিয়াছেন। ইহা শুনিয়া তিনি সতর্ক হইয়া গেলেন, নিজের ভুল স্বীকার করিলেন এবং ভবিষ্যতে এরূপ করিবেন না বলিয়া তওবা করিলেন। আপনারা শুধু এই নিয়মটি বুঝিয়া লউন, বেহেশতের নেয়ামতের সম্মুখে দুনিয়ার নেয়ামত কিছুই নহে। অতঃপর মওসুমের নেয়ামত উপভোগ করার সময় মৃত ব্যক্তির জন্য আপনাদের কোন আফৃসোস বা আক্ষেপ হইবে না যে, আহা! আমার অমুক আত্মীয় জীবিত থাকিলে সেও খাইতে পারিত। এখন সে বঞ্চিত। বন্ধুগণ! বেহেশতের নেয়ামতের সহিত দুনিয়ার নেয়ামতের কোন তুলনাই চলে না। ড্খ.21110001109.0010
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।