২১৬ মাওয়ায়েষে আশ্রাফিয়া ইহার ফল এই হয় যে, প্রথমে তো বদ্ধ কোঠায় গরম মাথায় উঠার কারণে মেয়ে প্রলাপ বকিয়াছিল। যখন তোমরা ইহাকে ভূতের আসর বলিয়া ব্যাখ্যা দিয়াছ এবং উহার তদবীরও করিয়াছ। এইরূপ পরিস্থিতির শিকার মেয়েরা কোন কোন ক্ষেত্রে ইহাকে বাহানাস্বরূপ কাজে লাগায় এবং প্রত্যেক ব্যাপারে নিজের উপর ভূতের আসর সওয়ার করিয়া লয়। যেমন, কোন কোন ক্ষেত্রে শুনা গিয়াছে, স্ত্রী কোন ব্যাপারে স্বামীর উপর অসন্তুষ্ট হইলে তৎক্ষণাৎ তাহার উপর “এলাহী বখ্শ্ মামুর' আসর হইয়াছে বলিয়া বাহানা জুড়িয়া দেয়। স্বামী নির্বোধ হইলে স্ত্রীর ধোকায় পতিত হয় এবং চতুর হইলে জুতার সাহায্যে উহার চিকিৎসা আরম্ভ করে। মাথার উপর দশ-বারটা জুতার আঘাত পড়িতেই সমস্ত “আসর পলায়ন করে। বিবাহের পূর্বে বদ্ধ কোঠায় আবদ্ধ করার প্রথায় যেমন শীতশ্রীস্মের বিচার করা হয় না, তদ্রুপ মহর্রমের শরবত পান করাইবার প্রথায়ও শীত-্্রীয্মের ভেদ-বিচার করা হয় না। অতএব, আমি মনে করি, শরবত বিতরণকারীদের ধারণা-_যে বস্তু দান করা হয়, ঠিক তাহাই মৃত ব্যক্তির নিকট পৌছিয়া থাকে। এই ধারণা ভুল। মৃত ব্যক্তির প্রিয় বস্তু তাহার উদ্দেশ্যে ব্যয় করার মূলেও এই আক্ষেপ যে, আহা! আজ সে জীবিত থাকিলে সেও তো খাইত। সে যখন নাই, তবে তাহার জন্য দান করিয়াই দেওয়া হউক। যেন তাহার নিকট পৌছিয়া যায়। ইহার একমাত্র কারণ, আখেরাতের নেয়ামতসমূহের কথা আমরা স্মরণ রাখি না। যদি আমাদের মনে থাকিত পরলোকে বেহেশতের বহুবিধ নেয়ামত ভোগ করিয়া সে আনন্দিত রহিয়াছে, তবে তাহার জন্য এরূপ আক্ষেপ কখনও হইত না। কেননা, ইব্নে আববাস (রাঃ) বলেনঃ আল্লাহ্ তা'আলা কোরআন শরীফে বেহেশ্তের যে সমস্ত আপেল এবং খোরমার কথা উল্লেখ করিয়াছেন, উহাদিগকে দুনিয়ার আপেল এবং খোরমার উপর যেন কেয়াস বা অনুমান করা না হয়। আখেরাতের নেয়ামতের সহিত দুনিয়ার নেয়ামতসমূহের শুধু নামে মাত্র সাদৃশ্য থাকিবে। অন্যথায় বেহেশতের নেয়ামত এক বস্তু আর দুনিয়ার নেয়ামত অপর বস্তু । নামে মাত্র উভয়ের মধ্যে কিছু সামঞ্জস্য থাকিবে । যেমন, মাহমুদাবাদের রাজা বড় লাটকে নিমন্ত্রণ করিয়া দুই শত টাকা ব্যয়ে এক আনার প্রস্তুত করাইয়াছিলেন। উহা নামে এবং আকারে অবশ্য আনারের মতই ছিল, কিন্তু মূলে তাহা অন্য বস্তু ছিল। কোরআনে উল্লেখ আছেঃ 1১১8০ 15353 22 ২০539 অর্থাৎ, বেহেশতে টাদির বা রৌপ্যের কাচ হইবে। উহাতে আয়নার ন্যায় স্বচ্ছতা থাকিবে। কিন্তু মূলত তাহা রৌপ্য। ইহাতে পরিষ্কার বুঝা যায়, বেহেশ্তের পদার্থসমূহ নামে মাত্র দুনিয়ার পদার্থসমূহের সদৃশ হইবে, অন্যথায় তথাকার রৌপ্য আয়নার ন্যায় স্বচ্ছ ও পরিষ্কার হইবে, যাহাতে এদিক হইতে দৃষ্টি করিলে অপর পৃষ্ঠে দেখা যাইবে। দুনিয়ার রৌপ্যে এই স্বচ্ছতা কোথায়? এখনও তুমি এই আকাঙক্ষা করিতেছ- আহা! যদি মৃত ব্যক্তি জীবিত থাকিত এবং তাহার প্রিয় খাদ্য খাইতে পারিত। অথচ মৃত ব্যক্তি সেখানে আকাঙ্ক্ষা করিতেছে, আহা! যদি তোমরা মরিতে এবং তাহার ন্যায় বেহেশতের নেয়ামত ভোগ করিতে পারিতে !! খোদা জানেন এখানে এমন কি আছে যাহার জন্য মানুষ এত পাগল ঃ ৬৬০ ০১১৯০ ০৯৯0 ০০১৯০ এট 250 938০0 ০ ৬ ও ০১ “সোনা-্টাদি এমন কি পদার্থ? যাহার জন্য তুমি এত মন্ত। কি উহার আকৃতি, যার জন্য তুমি এত পাগল £” ড্খড+.21110001109.0010
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।