২১৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া লোকটির খুব শোক্রিয়া আদায় করিয়া বলিলেন ঃ বাস্তবিকই তুমি আমার জন্য বড় দুর্লভ হাদিয়া আনিয়াছ, ইহার চেয়ে উৎকৃষ্ট কোন হাদিয়াই হইতে পারে না। অতঃপর তাহাকে অতিথিশালায় প্রেরণ করা হইল। কয়েকদিন তাহাকে মেহ্মান রাখিয়া মূল্যবান পরিচ্ছদে ভূষিত করিয়া দেওয়া হইল। তৎপর তাহার কলসীটি স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ করিয়া তাহাকে বিদায় দিতে নির্দেশ দিলেন। আর প্রত্যাবর্তনকালে দজ্লা নদীর ধার দিয়া বাহির করিতে বলিয়া দিলেন। যেন সে নিজ চক্ষে দেখিয়া যাইতে পারে যে, খলীফা এই হাদিয়ার মুখাপেক্ষী ছিলেন না। তাহার মহলের তলদেশ দিয়া এমন মিষ্ট পানির নহর বহিয়া যাইতেছে। ০০১ ০৮৫১১। (০৯০ ০৯১ ০৮০৯7 ৮৪৪ 5৩ এ ০০৯৭ ৩০৪ ৩০ “বাদশাহের সুন্দর কার্ষকলাপ দর্শন কর। মহলের নিন্নদেশে প্রবাহমান নহরসমূহের শোভা দর্শন কর।” বদ্দু লোকটি বর্ণমুদ্রাপূর্ণ কলসী লইয়া যখন দজ্লা নদীর তীরে পৌঁছিল, তখন লজ্জায় তাহার মাটির নীচে লুকাইবার ইচ্ছা হইতেছিল। সে বলিয়া উঠিল $ আল্লাহু আকবর! খলীফা আমার হাদিয়ার যে মর্যাদা দান করিয়াছেন, তাহা শুধু তাহার মহানুভবতা মাত্র। আমার এই হাদিয়ার বিনিময়ে তিনি আমাকে যে পোশাক ও পুরস্কার দান করিয়াছেন, তাহা সম্বন্ধে শুধু বন্ধুগণ! এই ব্যক্তি যেমন দজলা নদী দর্শন করিয়া নিজ পুকুরের পানিকে হাদিয়া আখ্যা দিতে লঙ্জীবোধ করিয়াছিল, আল্লাহ্র কসম! এইরূপে, আমরা আখেরাতের নেয়ামতসমহু খ্রচক্ষে দেখিলে দুনিয়ার স্বাদ ও সুখ-শান্তিকে স্বাদ বলিতে লজ্জাবোধ করিব। কিন্তু আখেরাতের নেয়ামত সম্বন্ধে আমরা কিছুই জানি না। এই কারণেই আমরা যখন এখানে আম কিংবা খরবুযা খাই, তখন আমাদের মৃত আত্মীয়-স্বজনের কথা মনে করি__'আহা আজ সে থাকিলে সেও খাইতে পারিত।' আল্লাহ্র কসম, সে তো এখন তোমাদের এখানকার খরবুষা খাওয়া দূরের কথা, এদিকে ফিরিয়াও তাকাইবে না। দানকৃত বন্তর সওয়াব মৃত ব্যক্তিরা পাইয়া থাকে ঃ কেহ কেহ প্রত্যেক মওসুমে মওসুমী উৎপন্ন দ্রব্য হইতে নিজের আত্মীয়-স্বজনের জন্য দান-খয়রাত করিয়া থাকে, বিশেষ করিয়া যে সমস্ত দ্রব্য মৃত ব্যক্তি ভালবাসিত। অনেক আলেম লোকও এরূপ কাজে লিপ্ত আছেন। তাহারা বরং এবিষয়ে অনেক দূর অগ্রসর হইয়াছেন। তাহারা একাজের জন্য দলিল পেশ করেনঃ “তোমরা পর্ণ সওয়াব লাভ করিতে পারিবে না, যে পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তু আল্লাহ্র রাস্তায় দান কর।” অর্থাৎ, প্রিয় বস্তু দান করাই শরীঅতের কাম্য । সুতরাং মৃত ব্যক্তির প্রিয় বস্তু তাহার নামে দান করাতে ক্ষতি কি? আমি বলি, আল্লাহ্ বলিয়াছেন ঃ “তোমাদের প্রিয় বস্তঁ দান করা, মৃত ব্যক্তির প্রিয় বস্তু নহে। ইহাতে রহস্য এই যে, এখ্লাছেই দানের ফযীলত বৃদ্ধি পায়, আর নিজের প্রিয় বস্তু দান করাতেই এখ্লাছ অধিক হইয়া থাকে, অপরের প্রিয় বস্তু দান করাতে নহে, ইহা তো ছিল উক্ত আলেমদের দলিলের জবাব। ডডখড.21110001109.0010
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।