২১২ মাওয়ায়েষে আশ্রাফিয়া ইহাতে তালেবে-এল্মগণের অনুধাবনের উপযোগ্বী একটি রহস্য নিহিত আছে। তাহা এই যে, ভয় জিনিসটি মূলত কাম্য নহে; বরং উহা শুধু পাপ কার্য হইতে রক্ষিত থাকার উপায় হিসাবে কাম্য। এই বর্ণনাপদ্ধতি দ্বারা আমাদিগকে এই শিক্ষা প্রদান করা হইয়াছে যে, ভয় প্রদর্শনে বাড়াবাড়ি করা উচিত নহে। কেননা, অধিক ভয় প্রদর্শনে মানুষ ঘাবড়াইয়া যায়। কোন কোন সময় আল্লাহ্র রহমত হইতে নিরাশ হইয়া পড়ে। ফলে সে আমল ছাড়িয়া দেয়। কানপুর শহরে আমার নামীয় এক উকিল সাহেব এমন অবস্থায় আমার নিকট আসিলেন যে, তাহার চেহারায় নিরাশার ছায়া প্রতিফলিত ছিল। তিনি 'এহ্ইয়াউল উলুম' কিতাবের “বাবুল-খাওফ' অধ্যয়ন করিয়া নিরাশ হইয়া পড়িয়াছিলেন। আমি তাহাকে সান্তুনা দিলাম এবং 'এহইয়াউল উলুম' কিতাবের “বাবুল-খাওফ' পড়িতে নিষেধ করিয়া দিলাম। অতএব, বেশী ভয় প্রদর্শনের অনুমতি নাই। হাদীসে স্পষ্ট উল্লেখ রহিয়াছে ঃ 4:০০ ৩43 ০৯ ০১০০ ০৪০০৯ ৬০ এও ইহাতে বুঝা গেল, শুধু এতটুকু ভয় কাম্য যাহা পাপ কার্ষের প্রতিবন্ধক হইতে পারে। ইহার অধিক কাম্য নহে যাহাতে নিরাশার উদ্ভব হইতে পারে। এই কারণে আল্লাহ্ তা'আলা এস্থলে শুধু ১০ “অগ্নি” শব্দ বলিয়াই ক্ষান্ত হইয়াছেন। কারণ, ১০ শব্দটিতে অন্য কোন প্রকারের শাস্তি বুঝাইতেছে না। অতএব, অন্য কোন শাস্তির প্রতি ইঙ্গিতও করা হয় নাই। পক্ষান্তরে আশান্বিত এবং উৎসাহিত করা মূলত কাম্য। এই কারণে বিপরীতপক্ষে নেক্কারদিগকে বেহেশতের বিস্তারিত বিবরণ প্রদানের আবশ্যক ছিল, যেন আখেরাতের প্রতি আগ্রহ এবং উৎসাহ বৃদ্ধি পায়। আখেরাতের নেয়ামত সম্বন্ধে অজ্ঞতার ফল ঃ কিন্তু আল্লাহ্ তা'আলার বাণী এতই মার্জিত ও অর্থপূর্ণ যে, নেকৃকারদের পরিণাম সম্বদ্ধেও একটিমাত্র শব্দই প্রয়োগ করিয়াছেন 2২1 উদ্যান); কিন্তু ইহা এমন একটি শব্দ, স্বভাবতই মন ইহার বিস্তৃত বিবরণের প্রতি ধাবিত হয়। কেননা, উদ্যানে নানাবিধ সুস্বাদু ফল-মুলাদি থাকে, ছায়া থাকে, গাছে গাছে বিভিন্ন ফুল শোভা পায়। আনন্দদায়ক ন্গিগ্ধ সমীরণও থাকে, প্রচুর পরিমাণে পানিও থাকে। ইহার সঙ্গে আর একটি কথা যোগ করিয়া চিন্তা কর যে, উহা খোদার উদ্যান। এখন বুঝিতে পারিবে, উহা সাধারণ বাগানবাড়ী নহে। দুনিয়াতেও বাদশাহ এবং আমীর লোকের যেসব বাগানবাড়ী আছে, তাহাতে সর্বপ্রকারের শান্তি ও আরামের উপকরণ প্রস্তত থাকে। নানা রকমের বিচিত্র ও আশ্চর্যজনক বস্তু সঞ্চিত থাকে। কোন কোন বাদশাহর বাগানে অক্টালিকা প্রভৃতি ব্যতীত জাদুঘর বা চিড়িয়াখানাও থাকে। কাহার কাহারও বাগানে অনুপম ভ্রমণক্ষেত্রও থাকে। অতএব, এখন চিন্তা করিয়া দেখ, খোদার বাগান কেমন বাগান হইবে। বিশেষত আল্লাহ্ তা'আলা যখন উহার প্রতি উৎসাহিতও করিতেছেন, কাজেই উহা কোন সাধারণ বাগান নিশ্চয়ই নহে; বরং উহাতে বিচিত্র ও আশ্চর্যজনক সাজ-সরঞ্জামও থাকিবে। সারকথা এই যে, নেক্কারদিগকে এরূপ মনে করিও না যে, মৃত্যুর পরে তাহাদের সবকিছুই বিলীন হইয়া গেল; বরং তাহারা সর্বপ্রকারের আরামে ও শান্তিতে থাকিবেন। কাফের এবং মোনাফেকদের এরূপ ধারণা ছিল যে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সবকিছুই বিলীন হইয়া যায়, কিন্তু পূর্ব- কালের মুসলমানদের ধারণা এরূপ ছিল না; অবস্থাও তদ্রুপ ছিল না। আজকালকার মুসলমানদের ধারণা যদিও এরূপ শুনা যায় নাই, কিন্তু তাহাদের অবস্থা হইতে কতকটা এরূপই বুঝা যায় যে, ড্খড.21170001109.0010
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।