২০৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া কামনা তাহাদের প্রতি সম্বন্ধযুক্ত করা কঠিন। ছাহাবায়ে কেরাম শুধু দুনিয়ার কামনা কখনও করিতে পারেন না। অতএব, এখানে দুনিয়া কামনার অর্থ কি? ইব্নে আতা এ আয়াতের তফসীরে বলিয়াছেন £ “তোমাদের মধ্যে কেহ কেহ (আখেরাতের উদ্দেশ্যে) দুনিয়া কামনা করে। আর কেহ কেহ খোলেছ) আখেরাত কামনা করে।” ইহার উপর সন্দেহ হইতে পারে-__-আখেরাতের উদ্দেশ্যে দুনিয়া তলব করা ছাহাবাদের পক্ষে যখন নিন্দনীয় ছিল না, তবে তাহাদের দুনিয়া কামনা পরাজয়ের কারণ বলিয়া গণ্য হইল কেন? উত্তরে বলিতেছি ঃ দুনিয়া কামনা অবশ্য মূলত নিন্দনীয় ছিল না। কিন্তু সে ক্ষেত্রে তাহাদের এজতেহাদে ভুল হওয়ার দরুন তাহারা রাসূল দেঃ)-এর নির্দেশ অমান্য করিয়াছিলেন। এ কারণেই তাহাদের দুনিয়া কামনাকে নিন্দা করা হইয়াছে। এখন পরিষ্কার হইয়া গেল যে, দুনিয়ার জন্য দুনিয়া উপার্জন করা নিন্দনীয় এবং আখেরাতের জন্য দুনিয়া অর্জন করা নিন্দনীয় নহে। সুতরাং চাকুরী, ব্যবসায় এবং কৃষিকর্ম হইতে কাহাকেও নিষেধ করা যায় না। অবশ্য এতটুকু বলা যায় যে, লক্ষ্য রাখিও-_দুনিয়ার জন্য ধর্ম যেন নষ্ট না হয়। দুনিয়া শব্দের নিগুঢ়তত্ত্ ঃ সম্মুখের দিকে আল্লাহ্ তা'আলা আমাদের এই ভমের কারণ বর্ণনা করিতেছেন। আমরা যে দুনিয়াকে আখেরাতের উপর অগ্রাধিকার দিতেছি, আল্লাহ্ তা'আলা “দুনিয়া শব্দের মধ্যেই ইহার কারণের প্রতি ইঙ্গিত করিয়াছেন। কেননা, 1১ শব্দটি ৬১ নৈকট্য হইতে গৃহীত হইয়াছে। অর্থাৎ, দুনিয়ার স্বার্থ ও লাভ যেহেতু নগদ, নিকটবর্তী এবং এখনই রাপ্তব্য। এই কারণেই ইহাকে তোমরা আখেরাতে উপর অগ্রাধিকার দিতেছ। বলাবাহুল্য, দুনিয়ার ভোগ-বিলাস আমরা এখন লাভ করিতেছি। তাহা জায়েযই হউক বা পাপজনকই হউক 1 এই কারণে মানুষ দুনিয়ার ভোগের প্রতি দৌড়াইতেছে। পক্ষান্তরে আখেরাতের নেয়ামত এবং ভোগ বাকী, এই কারণে সেদিকে তত আকর্ষণ নাই, যতখানি আকর্ষণ দুনিয়ার প্রতি রহিয়াছে । যেমন, এক কবি বলেনঃ 1১ ০২৯ ৩ ০৪৪০ _ ল& ০১৫০৪ 8101 5 তা দুনিয়াকামীদের এই একটি ওযর ছিল। আল্লাহ্ তাআলা তাহাও বর্ণনা করিয়া দিলেন। কি রহমত তাহার! আমাদের ওযরও সঙ্গে সঙ্গে বর্ণনা করিয়া দিয়াছেন এবং কোরআনের ইহা কত বড় উচ্চাঙ্গের ভাষালঙ্কার ! একটি শব্দও অতিরিক্ত এবং নিরর৫থক নহে। অনেকেই হয়তো এস্থলে “দুনিয়া” শব্দ অবলম্বনের রহস্য বুঝিতে পারেন নাই। তাহারা হয়তো এই শব্দটিকে অতিরিক্ত মনে করিয়া থাকিবেন। কিন্তু অতিরিক্ত নহে; বরং ইহাতে আমাদের ওষরের প্রতি ইঙ্গিত করা হইয়াছে। আলেমগণ সূরা-আবাসা-এর মধ্যে ৬১৯৫খা ১3 ৩ সন্বন্ধেও এই নিগৃঢ় তত্বই বর্ণনা করিয়াছেন। ঘটনা এই যে, একবার হুযুর (দঃ)-এর মজলিসে কোরায়শ সম্প্রদায়ের বড় বড় নেতারা সমবেত ছিল। হুযুর দঃ) তাহাদিগকে ধর্মের তব্লীগ করিতেছিলেন। এমন সময় আবদুল্লাহ্ ইব্নে উন্মে মাকৃতুম নামক এক অন্ধ ছাহাবী হাধির হইয়া উচ্চ রবে বলিলেন ঃ ইয়া রাসূলাল্লাহ্! 281 এ 0০ ৬১৭ “আল্লাহ্ তা'আলা আপনাকে যাহা শিখাইয়াছেন, আমাকেও তাহা শিখাইয়া দিন।” এক্ষেত্রে উক্ত ছাহাবীর প্রশ্ন হুযুরের নিকট কিছুটা বিরক্তিকর মনে হইয়াছিল। ড্খড.21111001109.0010
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।