Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

তারজীহুল্‌ আখেরাহ ১৯৯ ফলকথা, আমাদের অবস্থা এই যে, আমাদের মধ্যে অনেকে দুনিয়াকে দুনিয়ার বেশেই অর্জন করিতেছে এবং তাহাতে এত নিমগ্ন হইয়া পড়িয়াছে যে, আখেরাতের কোন পরোয়াই নাই। আবার কেহ কেহ দুনিয়াকে ধর্মের বেশে অর্জন করিতেছে। এরপ ব্যক্তি নিজকে ধার্মিক বলিয়া মনে করে। কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যক্তিও দুনিয়াদার। এই ব্যক্তি সম্বন্ধে আল্লাহ্‌ বলেন £ ০ ০3 25 89৯8০ এ ক 058 এ অর্থাৎ, “তোমরা আখেরাতের জন্য চেষ্টা করিতেছ না; বরং দুনিয়াকে আখেরাতের উপর প্রীধান্য দান করিতেছ।” অথচ আখেরাত বহুগুণে স্থায়ী ও উত্তম। মূলতঃ দুনিয়া অন্বেষণ করা নিষিদ্ধ নহে ঃ এখানে বুঝিয়া লওয়ার উপযোগী কতকগুলি সুক্ষ্প কথা আছে__€১) আল্লাহ্‌ তা'আলা এখানে বলিয়াছেনঃ ১১১৯১ এ অর্থাৎ, “তোমরা দুনিয়ার জীবনকে ভেন্য বস্তর উপর) শ্রেষ্ঠত্ব দান করিতেছ।” 33:25 ৩: বা ১১২: 4 অর্থাৎ, “তোমরা দুনিয়া তলব করিতেছ” বলেন নাই। ইহাতে বুঝা যায়, শুধু দুনিয়া তলব করার কারণে অভিযোগ করেন নাই; বরং দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য প্রদানের কারণে অভিযোগ করিতেছেন। সুতরাং যদি কেহ দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য না দেয়; বরং কোন ক্ষেত্রে উভয়ের বিরোধ ঘটিলে আখেরাতকে শ্রেষ্ঠত্ব দান করে, এরূপ মনোভাব লইয়া যদি কেহ দুনিয়া অর্জনে লিপ্ত হয়, তবে তাহার নিন্দা করা হয় নাই। ইহাতে নীরস দরবেশদের সংশোধন করা হইয়াছে-_যাহারা দুনিয়া অর্জন করাকে সকল অবস্থায় নিন্দনীয় মনে করিয়া থাকে। অতএব, খুব বুঝিয়া লউন- দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দান করিতে নিষেধ করা হইয়াছে-_দুনিয়া অর্জন করিতে সরাসরি নিষেধ করা হয় নাই। এখন মানুষের অবস্থা এই যে, কোন দরবেশ লোক বিবাহ করিলে বলা হয়, ইনি কেমন বুযুর্গ লোক! গৃহিণী গ্রহণ করিয়াছেন। বুযুর্গ লোকের স্ত্রীর কি প্রয়োজন? সোব্হানাল্লাহ্‌ ! বুযুর্গ লোকদের ফেরেশ্তা হইতে হইবে । খাইতেও পারিবেন না। বিবাহও করিতে পারিবেন না। একবার আমি মীরাঠ গিয়াছিলাম। চিকিৎসার উদ্দেশ্যে আমার বিবি ছাহেবা সঙ্গে ছিলেন। মুযাফফরনগরে সেই চিকিৎসার ব্যবস্থা ছিল না। কেননা, মফস্বলের শহরে চিকিৎসার বহু উপকরণের অভাব। মীরাঠে তাহা পাওয়ার সম্ভাবনা ছিল। মীরাঠের জনৈকা স্ত্রীলোক আমার নিকট বাইআত হইতে ইচ্ছা প্রকাশ করিলে অপর একজন স্ত্রীলোক তাহাকে বলিল ঃ “তুমি ইনির হাতে বাইআত হইও না। ইনি বিবি সঙ্গে লইয়া বেড়ান। আমাদের পীর ছাহেবের হাতে মুরীদ হও। তিনি পঞ্চাশ বৎসর যাবত নিজের স্ত্রীর সঙ্গে কথা পর্যন্ত বলেন নাই।” উক্ত বাইআত প্রার্থিনী স্ত্রীলোকটি কিছু মাসআলা জানিত। তিনি উত্তর করিলেনঃ “যে পীর ৫০ বৎসর যাবত স্ত্রীর সহিত কথা বলে নাই, সে পঞ্চাশ বৎসর পর্যন্ত খোদার দরবারে অপরাধী রহিয়াছে । কেননা, এত বংসর যাবত সে স্ত্রীর হক্‌ নষ্ট করিতেছে, সে কিসের দরবেশ! সে তো ফাসেক।” ফলকথা, আজকাল বিবিকে সঙ্গে রাখাও দুনিয়ার শামিল করা হইতেছে। নবী (দঃ)-এর অভ্যাসের অনুসরণ £ এরূপে অনেকে বলিয়া থাকে--এ কেমন বুযুর্গ লোক! ঠাণ্ডা পানি পান করে, আট আনা গজের (মূল্যবান) কাপড় পরিধান করে। গমের আটা ভক্ষণ করে। যবের রুটি খায় না। অথচ যব হুযুরের (দঃ) খাদ্য। ড্খড.21170001109.0010

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।