১৯৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া করা হউক। তখন দেখা যাইবে, উক্ত বিদায়কৃত মৌলবী ছাহেবের মনে আনন্দ হয় কিনা। ঈমানদারীর সহিত নিজের অন্তরের খোজ নিয়া দেখুন-_যদি তখনও তাহার মনে আনন্দ হয়, তবেই বুঝিতে হইবে, তাহা সত্যিকারের ধর্মীয় আনন্দ। অন্যথায় মনে করিতে হইবে, ইহা শুধু দুনিয়াবী আনন্দ। ইহার সহিত রিয়া এবং আত্মগর্বের মিশ্রণ রহিয়াছে। আজকাল তো এরূপ অবস্থা-_-কোন মাওলানা ছাহেবকে মাদ্রাসা হইতে বিদায় করিয়া দেওয়ার পর তিনি সেই মাদ্রাসাকে ধ্বংস করার চেষ্টায়ই লাগিয়া যাইবেন। যদি তাহা না করেন, তবে তাহার বিশেষ অনুগ্রহ, ভবিষ্যতে এই মাদ্রাসার বার্ষিক সভায় আনন্দিত হওয়া তো দূরেরই কথা। এরূপ অনেক ঘটনা আমার সম্মুখে আসে। এক মৌলবী ছাহেব কোন মাদ্রাসায় মুদাররেস্ আছেন। যতদিন তিনি সেখানে থাকিবেন, অহরহ আমার নিকট চিঠি লিখিতে থাকিবেন, “এখানে আপনার আগমনের একান্ত প্রয়োজন, এই স্থানটিতে মূর্খতা ও বেদআত প্রচুর ।” কিছুদিন পর যখন মাওলানা তথা হইতে বদ্লী হইয়া গেলেন, তখন মূর্খতা ও বেদআত সমস্তই বিদায় গ্রহণ করিল। এখন আর সেখানে সভা ও ওয়াযের কোনই প্রয়োজন নাই; বরং মাওলানা এখন যে স্থানে বদলী হইয়া গিয়াছেন, তথাকার চাদ মেঘাচ্ছন্ন হইয়া পড়িয়াছে। সমস্ত মূর্খতা এবং বেদআত সেখানে গিয়া হাযির হইয়াছে। এখন এই স্থানের জন্য সভা ও ওয়াষের প্রয়োজন দেখা দিয়াছে। ইহার তাৎপর্য এই যে, সেই মৌলবী ছাহেবের ব্যক্তিত্বই সমস্ত মূর্খতা এবং বেদআতের আড্ডা। যেখানেই তিনি যান সেখানেই বেদআত ও মূর্খতার প্রাবল্য হয় এবং সভা, ওয়ায প্রভৃতির প্রয়োজন অনুভূত হইতে আরম্ভ করে। আসলে কিছুই, নহে। পূর্বস্থানেও বেদআত এবং মূর্খতার সংশোধনের উদ্দেশ্যে সভা এবং ওয়ায অনুষ্ঠান করা হইত না। পরবর্তী স্থানেও এই উদ্দেশ্যে সভার আয়োজন করা হয় না; বরং প্রকৃত উদ্বোশ্য এই যে, মাওলানা ছাহেব যেখানে থাকেন তথাকার মাদ্রাসা হইতে তিনি বেতন পাইয়া থাকেন। এই কারণে তাহার ইচ্ছা- মাদ্রাসার আমদানী ও খ্যাতি বৃদ্ধি পাক। যাহাতে তাহার বেতনের কখনও অভাব না হইয়া উন্নতি হয়। অন্যথায় যদি সত্যিই তিনি মূর্খতা এবং বেদ্আত সংশোধনের উদ্দেশ্যে সভার অনুষ্ঠান করিতেন, তবে সকলের আগে তিনি এ সমস্ত স্থানের চিন্তা করিতেন, যেখানকার মুসলমান কলেমাও পড়িতে জানে না। তাহাদের বাহ্যিক আকৃতি হিন্দুর ন্যায় এবং বিবাহ-শাদী সবকিছু হিন্দুয়ানী নিয়মে অনুষ্ঠিত হইয়া থাকে। কেননা, এরপ স্থানে ধর্ম প্রচার করা ফরয। কিন্ত .আমরা তো আজকাল এমন জায়গায় যাই, যেখানে আমাদের প্রচুর আদর-আপ্যায়ন হয়। এমন জায়গায় কে যায়? যেখানকার মুসলমান আমাদিগকে পানি পান করার জন্য গ্লাসও দিবে না। কেননা, তাহারা তো আমাদের সহিত হিন্দুদের ন্যায়ই অস্পৃশ্য আচরণ করিবে । আফসোস্। নফসের গোপন ধোকাঃ বন্ধুগণ! ইহা নফসের গোপন ধোকা-আমরা আমাদের মাদ্রাসার সভানুষ্ঠানে আনন্দিত হওয়াকে ধর্মীয় আনন্দ মনে করিয়া থাকি। এই নফ্স বড়ই চতুর। কোন কোন সময় সে এমনভাবে ফুসলায় যে, স্বয়ং নফ্স্ওয়ালা লোকও তাহার এই ধোকা টের পায় না। যেমন, এরূপ ক্ষেত্রে কোন কোন সময় নফ্স্ এই ধোকা দেয় যে, নিজের কৃতকর্মের সওয়াব আমি পাইব এই ভাবিয়া আনন্দিত হয়। অপরের কার্যের সওয়াব আমি পাইব না মনে করিয়া তেমন আনন্দিত হয় না। ইহার পরীক্ষা এরূপে করা যাইতে পারে যে, যদি এমন কতকগুলি কারণ একত্রিত হয়__কাজ হয় তাহার নিজের, কিন্তু উহা অন্য কাহারও বলিয়া গণ্য হয়--তখনও কি তাহার মনে তদ্রুপই আনন্দ হইবে ? ড্খড.21110001109.0010
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।