Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

তারজীহুল্‌ আখেরাহ ১৯৭ সুতরাং আমি পুনরায় বলিতেছি-__বাহ্যিক আকারও অভ্যন্তর হইতে নিঃসম্পর্ক নহে, আর অভ্যন্তরও বাহিরের সহিত সম্পর্কহীন নহে; বরং উভয়ের জঙ্গাঙ্গিভাবে জড়িত থাকা একান্ত প্রয়োজন। যাহের ও বাতেন সম্পকীয় বর্ণনাটি এখানে প্রসঙ্গক্রমে আসিয়া পড়িয়াছে, প্রকৃতপক্ষে আমি বলিতেছিলাম-__কেহ কেহ ধর্মের বেশে দুনিয়া অর্জন করিয়া থাকে । যেমন, অনেকে দ্বীনী এল্ম শিক্ষা করে__বাহ্যত ইহা অবশ্য আখেরাতেরই কাজ । কিন্তু ইহা দ্বারা ধন-দৌলত ও মান- সন্মান অর্জন করা তাহাদের উদ্দেশ্য হয়। সুতরাং এরূপ এল্মকে দুনিয়াই বলা হইবে। ইহারই নাম ধর্মের বেশে দুনিয়া অর্জন করা। খাটি নিয়তের লক্ষণ £ বিশেষ করিয়া এ এল্মকে ধর্মীয় এল্ম বলা হইবে, যাহাতে খাটিভাবে আখেরাতের উদ্দেশ্য থাকে । আজকাল এরূপ খাটি নিয়তের যথেষ্ট অভাব। আল্লামা শা'রানী রঃ) এখলাছ বা খাটি নিয়তের একটি লক্ষণ এই লিখিয়াছেন যে, যে কাজ তুমি করিতেছ, যদি এই কাজের লোক তোমার চেয়ে উত্তম কেহ তোমার বস্তির মধ্যে আসিয়া পড়ে এবং সেই কাজটিও এরূপ হয় যে, কোন ব্যক্তিবিশেষের প্রতি নিদিষ্টরূপে ওয়াজেব নহে। যেমন, মস্জিদ বা মাদ্রাসার পরিচালনা কিংবা ওয়ায করা অথবা পীরী-মুরীদী করা, কোন সৎকাজের জন্য টাদা উসুল করা ইত্যাদি; তবে তুমি তাহার আগমনে আনন্দিত হও। দুঃখিত হইও না; বরং তুমি সর্বসাধারণকে এই বলিয়া তাহার নিকট প্রেরণ কর যে, “যাও, তিনি আমা হইতে উত্তম” এবং তোমার সমুদয় কাজ তাহার হাতে ন্যস্ত করিয়া তুমি কোন নির্জন স্থানে বসিয়া মনে মনে খোদার শোকরগুযারী করিতে থাক যে, তিনি এমন একজন লোক তোমার কার্ষক্ষেত্রে প্রেরণ করিয়াছেন, যিনি আসিয়া তোমার কর্তব্য বোঝা ঘাড়ে লইয়াছেন। যদি তোমার অবস্থা এরূপ হয়, তবে বুঝিব-_বাস্তবিকই তোমার নিয়ত খাটি আখেরাতের জন্য। কিন্ত আজকাল কোন আলেমের বস্তির মধ্যে অপর কোন আলেম আসিয়া পড়িলে যদি তাহার প্রতি লোকের ঝোক অধিক হয়, তবে বস্তিবাসী আলেম ছাহেব জ্বলিয়া-পুড়িয়া মরেন এবং অন্তরের সহিত কামনা করিতে থাকেন, এ ব্যক্তি দ্বারা এমন কাজ সংঘটিত হউক যাহাতে তাহার প্রতি লোকের ধারণা খারাপ হইয়া যায়। কেননা, দুই তরবারি যেমন এক খাপে থাকিতে পারে না, তদ্দুপ দুই আলেমও একস্থানে থাকিতে পারে না। তিনি যেন নিজেকে 4১১১3 ৪১১৩ মনে করেন। তাই বস্তির সকল লোক কেবল তীহারই মুখাপেক্ষী থাকুক, অন্য কাহারও দিকে তাহাদের মুখ ফিরানই উচিত নহে। কেননা, এই বস্তিবাসীদের কেব্লা-কা"বা সবকিছু তো আমিই নির্ধারিত আছি। লোকে আবার অন্য দিকে নামায পড়িবে কেন? “ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজেউন।” এমতাবস্থায় তোমার নিয়ত খাটি আখেরাতের জন্য, ইহা কখনও বলা যাইবে না; বরং তুমি খাটি নিয়ত হইতে রিক্ত। আরও দেখুন, কোন মৌলবী ছাহেব কোন মাদ্রাসায় মুদাররেসী করিতেছেন। মাদ্রাসার বার্ষিক সভার সময় তাহার মনে এক আনন্দ হয়। তিনি মনে করেন, ইহা ধর্মীয় আনন্দ। কেননা, নফস বলে, আমার মনে তো শুধু ধর্মকার্ষের প্রসার এবং পাঠ সমাপ্তকারী তালেবে এল্মদের সার্টিফিকেট প্রদানের আনন্দই হইতেছে। নিজের কর্মকুশলতা প্রকাশের আনন্দ নহো। আমি বলি, ইহার পরীক্ষা এরূপে হইতে পারে, সেই মৌলবী ছাহেবকে উক্ত মাদ্রাসা হইতে বিদায় করিয়া তাহার স্থানে অপর কাহাকেও আনিয়া বসাইয়া দেওয়া হউক এবং এই মুদাররেসের নিকট অধ্যয়নরত ছাত্রদের পাঠ সমাপনের সার্টিফিকেট প্রদানের জন্য বার্ষিক সভার আয়োজন ড্খড.21170001109.0010

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।