Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া হইবে না; বরং উহার সদৃশ হইবে মাত্র। কিন্তু ইহা হইতে আরও সুক্ষ্স হইবে। এই সদৃশ দেহ শুধু আলমে বরযখের মধ্যেই দেওয়া হইবে । অতঃপর বেহেশতে ও দোযখে আবার মৌলউপাদানের দেহই প্রাপ্ত হইবে। অবশ্য আলমে বরযখের মধ্যে ইহলৌকিক দেহ প্রদান করা অসম্ভব নহে, কিন্তু কোন “আহলে কাশ্ফ' তদ্রুপ দেখিতে পান নাই। তাহারা উপলব্ধি করিয়াছেন, আলমে বরযখের মধ্যে সদৃশ দেহের মাধ্যমেই মানবাত্মার শাস্তি বা শান্তি হইয়া থাকে। সুতরাং ধর্মপ্ৰোহীরা যে বলে, “হাদীসে বর্ণিত কবর-আযাবের বিষয়টি আমাদের 'বোধগম্য হয় না; কেননা, মানবের মৃত্যুর পর আমরা তাহার উপাদানগঠিত দেহ মাসের পর মাস ধরিয়া প্রহরা দিয়াছি, কিন্তু উহাতে আযাব বা সওয়াবের কোন লক্ষণ দেখিতে পাই নাই।” পূর্বোক্ত বর্ণনা হইতে ইহার উত্তর স্পষ্ট হইয়া গিয়াছে যে, আলমে বরযখের মধ্যে মানুষ ইহলৌকিক দেহেরই সদৃশ এক দেহ প্রাপ্ত হয়, যাহা উপাদানগঠিত নহে। সেই দেহের উপরই তৎকালীন আযাব বা সওয়াব হইয়া থাকে। সুতরাং ইহলৌকিক দেহে আযাব বা সওয়াব অনুভূত না হওয়ায় আযাব বা সওয়াব আদৌ. হইবে না বলিয়া বুঝা যায় না। এতত্তিন্ন আল্লাহ্‌ তাঁআলা নিজের অনুপম কুদরত প্রকাশের নিমিত্ত কোন কোন ক্ষেত্রে ইহলৌকিক দেহের উপরই আযাব এবং সওয়াব দেখাইয়াছেন। এমন বহু ঘটনা শুনা গিয়াছে যে, কোন মৃত ব্যক্তির কবর, হইতে অগ্নিশিখা দেখা গিয়াছে। আবার কোন মৃত ব্যক্তির কবর হইতে অতি পবিত্র সুগন্ধ পাওয়া গিয়াছে। সুতরাং কবর আযাব সম্বন্ধীয় হাদীসের উপর কোন প্রশ্ন হইতে পারে না মোটকথা, আমি বলিতেছিলাম, বাহ্যিক আকারের সহিত ভিতরের এবং ভিতরের সহিত বাহিরের সামঞ্জস্যও আবশ্যক। কোন কোন মূর্খ দরবেশ এই ভুলের মধ্যে পতিত হইয়াছে যে, তাহারা ভিতরের সংশোধনের প্রতি অত্যধিক গুরুত্ব প্রদান করিয়া বাহিরের সংশোধনকে সম্পূর্ণ নিশ্রয়োজন মনে করিতেছে। তাহারা মনে করিয়াছে__ “নামাযের রূহ যেকের।” তদুপরি দাবী করিয়াছে, তাহাদের অভ্যন্তর সর্বদা যেকেরে মগ্প, সুতরাং তাহাদের নামাযের প্রয়োজন নাই। এরূপে যাকাতের রূহ অভ্যন্তরকে পাক করা। অন্তরকে লোভ ও কৃপণতা হইতে মুক্ত করা। অতঃপর বলিতেছে__আমাদের স্বভাব দুরুস্ত হইয়া গিয়াছে। সুতরাং আমাদের যাকাত দেওয়ার প্রয়োজন নাই। এরূপে হজ্জের রূহ্‌ আল্লাহ্‌ তা'আলার তাজাল্লী দর্শন করা। আমরা সর্বত্র আল্লাহ্‌র তাজাল্লী প্রত্যক্ষ করিতেছি। সুতরাং আমাদের হজ্জেরও প্রয়োজন নাই। স্মরণ রাখিবেন- ইহা প্রত্যক্ষ ধর্মদ্রোহিতা, ইহারা শরীঅতের আমলসমূহের রূহ কখনও দেখেই নাই। যদি তাহারা এসমস্ত আমলের রূহ উপলব্ধি করিতে পারিত, তবে উহাদের বাহ্যিক রূপকে কখনও নিম্প্রয়োজন মনে করিত না। কেননা, প্রত্যেক আমলের রূহ এবং উহার বাহ্যিক রূপের সহিত এমন অবিচ্ছেদ্য সম্পর্ক রহিয়াছে যে, বাহ্যিক রূপ ব্যতীত উহা কখনও উপলব্ধি হইতে পারে না। নামাযের রূহ শুধু 'যেকের' নহে, যেমন ইহারা মনে করিতেছে-_এক বিশেষ ধরনের যেকের, যাহা কেবল নামাযের বাহ্যিক রূপের সঙ্গেই পাওয়া যাইতে পারে। এরূপে হজ্বের রূহ্‌ শুধু খোদার তাজাল্লী প্রত্যক্ষ করা নহে; বরং হজ্জের নিিষ্ট ক্রিয়াকলাপের মাধ্যমে খোদার যে তাজাল্লী প্রত্যক্ষ করা হয়, তাহাই হজ্জের রূহ্‌। যেমন, কোন কোন ওুঁষধধ এক বিশেষত্বের কারণে হিতকর হইয়া থাকে। সেই বিশেষত্ব উক্ত ওষধের মধ্যেই নিহিত থাকে। অন্য কোন ওঁষধে তাহা পাওয়া যাইতে পারে না। যদিও উষ্ণতা এবং শীতলতায় উভয় ওঁষধই সমান। খুব অনুধাবন করুন। __'রূহুল আরওয়াহ্‌ নামক কিতাবে আমি এই মাস্আলাটিকে বিস্তারিতরূপে বর্ণনা করিয়াছি।) ড্খড.21170001109.0010

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।