Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া রাপের মধ্যে পার্থক্য এইরূপ, যেমন প্রকৃত বাঘের আকৃতি তো দূরের কথা, উহার শব্দ কিংবা গন্ধ পাইয়াও সমস্ত প্রাণী কাপিয়া উঠে, জঙ্গল প্রকম্পিত হয়। পক্ষান্তরে কৃত্রিম বাঘ, যেমন মহররম মাসে কেহ কেহ বাঘের চামড়া পরিধান করিয়া বাঘ সাজিয়া থাকে, অথচ একটি নেকড়ে বাঘ কিংবা ক্ষিপ্ত কুকুর দেখিলে এই নকল বাঘই সর্বপ্রথম লেজ নামাইয়া পালাইতে থাকে। যাহারা ধর্মের বেশে দুনিয়া অর্জন করে, তাহাদেরও এই অবস্থা । মাওলানা বলেনঃ ১০] ৯১ 495 ৯51 ১১০০১ 5 501 ১০ -59৯ ওই ভগ এছ “মানব আকারে যাহাকিছু দেখিতেছ ইহারা মানবের বিপরীত। আদম নহে, আদমের খোলস।” সেই কৃত্রিম বাঘ যেমন সত্যিকারের বাঘ নহে, বাঘের খোলসমাত্র ; তদ্রুপ ধর্মের বেশে দুনিয়া সত্যিকারের ধর্ম নহে; বরং ধর্মের খোলস মাত্র। যেমন, কোন বিশ্রী বৃদ্ধা রমণী যুবতীর বেশধারণপূর্বক মনমাতান পোশাকে কোন পুরুষের সহিত বিবাহিতা হইলে, বাহিরে তো খুব রূপসী বলিয়া বোধ হইবে; কিন্তু পোশাক খুলিয়া ফেলিলে দেখা যাইবে, মায়ের মা নানী। কবি বলেনঃ ১০১৩ ১১৮০ ০5৪৮০ জজ 3৮2 2 24১০ 5১ ০৪১ এ ০২১৯ ৩০৪ ০৪ “চাদরে আচ্ছাদিত অনেককেই সুন্দর গঠন বলিয়া বোধহয়, কিন্তু চাদর খুলিয়া ফেলিলে মায়েরও মায়ের মত দেখা যায়।” অর্থাৎ, বোরকাবৃত থাকা পর্যন্ত মনমাতান থাকে, কিন্তু বোরকা খুলিয়া ফেলিলে স্বরূপ প্রকাশ পায়। যাহারা খাটি নিয়ত ভিন্ন ধর্মের কাজ করে, তাহাদের অবস্থাও এইরূপ £ ৯৪ ১০21৯ ১৫৪ ০৩১৯৩ - 4৯ ০৪ ১৪৩ ০৪৫ ০৬ ০৩০১ 31 প% সা “বাহ্যিক রূপ কাফেরের কবরের ন্যায় সুসজ্জিত। অভ্যন্তর খোদার গযবের ন্যায় ভয়ঙ্কর। বাহি -রের পবিত্রতা বায়েমীদ (রঃ)-কে তিরস্কার করে, কিন্তু অভ্যন্তর ইয়াধীদের জন্যও লজ্জার কারণ ।” ইহার অর্থ এই নহে যে, বাহিরের বেশ সম্পূর্ণ অনাবশ্যক। আমার বলার উদ্দেশ্য শুধু বাহ্যিক রূপ যথেষ্ট নহে; বরং বাহক আকারের সঙ্গে সত্যিকারের বস্তৃও আবশ্যক। দেখুন, কেহ যদি বলে, মাটির তৈয়ারী আম কোন কাজের নহে; ইহার অর্থ এই নহে যে, আমের আকার সম্পূর্ণ নিরর্থক; বরং ইহার অর্থ এই-_ এই মনোরম আকৃতির সঙ্গে সত্যিকারের পদার্থও আমই যদি হয়, তবে এই আকৃতিও উত্তম। অন্যথায় এই মাটির মুর্তি লইয়া কাহার কি কাজে আসিবে £ যেমন, সত্যিকারের আমের মধ্যে ইহার আকৃতিও কাম্য হইয়া থাকে, যেখানে আমের মিষ্টতা এবং স্বাদের প্রশংসা করা হয়, সেখানে ইহার মনমাতান বর্ণ এবং হালকা বাকলেরও প্রশংসা করা হয়। কেহ আপনাকে মৃত সুন্দরী স্ত্রীলোকের একখানা ফটো আনিয়া দিলে আপনি ইহাকে অনর্থক মনে করিবেন। কিন্তু তেমন সুন্দরী একজন স্ত্রীলোক জীবিত অবস্থায় পাইলে তখন আপনি তাহার সুন্দর আকৃতিকে কখনও অনর্থক মনে করিবেন না। এইরূপেই মনে করুন, ধর্মের বাহ্যিক আকৃতিও কাম্য। কিন্তু শর্ত এই যে, ইহার সঙ্গে ধর্মের মূল পদার্থ ও একত্রিত থাকিতে হইবে। ধর্মের মূল বস্তর সহিত যদি বাহ্যিক রূপ নাও থাকে, তবে তাহারা আভ্যন্তরীণ স্বভাবেই ভাল হইবেন। তাহাদের অন্তরে আল্লাহ্‌ ও রাসূলের মহববত, নম্রতা ডখখড.21170001109.0010

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।