Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

তারজীহুল্‌ আখেরাহ্‌ ১৮৩ আলেমদের অবস্থা দেখুন, কাহারও নিকট হইতে কোন কিতাব নিলে আর দেওয়ার নাম জানে না। কিতাব প্রদানকারী অধিক কর্মব্যস্ত লোক হইলে তাহার স্মরণও থাকে না যে, কিতাব কে নিয়াছে? অতএব, মাসেককাল পরে তিনি ধারণা করেন, কিতাব চুরি হইয়া গিয়াছে। এইদিকে গ্রহণকারী নিশ্চিন্ত হইয়া গেলেন, কিতাবের মালিক তো আর চাহিতেছেন না। এখন যেন ইহা তাহারই মালিকানান্বত্ব হইয়া গেল। আবার কেহ কেহ এইরূপও আছেন, নিজের দ্রব্য কাহারও নিকট থাকিলে খুব কড়াকড়ির সহিত তাহা আদায় করিয়া লন; কিন্তু পরের দ্রব্য নিজের কাছে থাকিলে তাহা দেওয়ার বেলায় একদম বেপরোয়া। কেহ কেহ আবার দেওয়ার বেলায়ও বেপরোয়া এবং নিজের দ্রব্য লওয়ার বেলায়ও বেপরোয়া হইয়া থাকেন। এইরূপ লোককে মানুষ বুযুর্গ মনে করিয়া থাকে__একেবারে সংসারবিরাগী ! পড়িয়া মরুক এইসমস্ত দরবেশ । ইহারা দরবেশ নহে, খোদার দরবারের অপরাধী । নিজের দ্রব্য লওয়ার বেলায় বেপরোয়া হওয়া অবশ্য দোষ নহে, কিন্তু পরের দ্রব্য ফেরত দেওয়ার ক্ষেত্রে বেপরোয়া হওয়া জঘন্য অপরাধ । আজকাল মানুষ উদাসীনতাকেই দরবেশী নাম দিয়াছে; অথচ আল্লাহ্‌ওয়ালাগণ লেন্দেনের ব্যাপারে বড়ই শৃঙ্খলা রক্ষা করিয়া থাকেন, পরের অধিকার কখনও নিজের দায়িত্বে রাখেন না। সহানুভূতি প্রকাশ ও ধার দেওয়ার ফল £ এই প্রকারে কোন কোন মানুষ ধার পরিশোধের বেলায় গড়িমসি করিয়া থাকেন। কাহারও নিকট হইতে টাকা ধার লইয়া এমনভাবে ভুলিয়া থাকেন যে, দেওয়ার নামই জানেন না। নিজের যাবতীয় কাজে অনাবশ্যক ব্যয়বাহুল্য করিয়া থাকেন; কিন্তু ধার পরিশোধের চিন্তা নাই। এই কারণেই মুসলমান সমাজে সহানুভূতি লোপ পাইয়াছে। সমাজে বহু লোকের কাছেই আবশ্যকের অতিরিক্ত টাকা মওজুদ আছে, ইচ্ছাও করেন যে, কাহাকেও ধার দিয়া পাহারা দেওয়ার দায়িত্ব হইতে রক্ষা পান, অপরের প্রয়োজনে কিছু সাহায্য হউক। কিন্তু দিবেন কাহাকে £ লোকে ধার নিয়া দেওয়ার নামই লয় না; এই কারণেই আজকাল বিনা সুদে ধার পাওয়া যায় না। কেননা, বিনা সুদের দেনা পরিশোধের জন্য মানুষের কোন চিন্তাই হয় না। হা, মহাজনের দেনার কথা খুব স্মরণ থাকে। কেননা, তাহারা পূর্বাহেই তমসুকপত্র লিখাইয়া লইয়া আনন্দের সহিত সুদী করয দিয়া থাকে। ইহার ফল এই দীড়ায় যে, সুদ এবং চক্রবৃদ্ধি সুদ মিলাইয়া এক হাজারের স্থলে চারি হাজার টাকা আদায় করিয়া লয়; ব্যাস, ইহাতে উভয়পক্ষই বেশ খুশী। আস্তাগৃফেরুল্লাহ্‌। মানুষ যদি সুদী করযের ন্যায় বিনাসুদের করয পরিশোধের প্রতিও গুরুত্ব প্রদান করিত, তবে মুসলমানদের পরস্পরের নিকট হইতেই করয পাওয়া যাইত এবং মুসলমানদের ভূসম্পত্তি এইভাবে হিন্দুদের হস্তগত হইত না। আমানতের ক্ষেত্রেও এইরূপ বিশৃঙ্বলা। কেহই কাহারও নিকট আমানত রাখিয়া নিশ্চিত্ত হইতে পারে না যে, আমানতী দ্রব্য হুবহু থাকিবে । অধিকাংশ লোকই আমানতী টাকা নিজের কাজে ব্যয় করিয়া বসে। এইরূপে চারি পাচ শত আমানতী টাকা ব্যয় করিয়া উহা পরিশোধ করা সম্বন্ধে কোনই চিন্তা করে না। আমানতকারী বেচারা তাহার নিকট টাকা চাহিলে বলে, ভাই! টাকা তো ব্যয় করিয়া ফেলিয়াছি। হাতে আসিলে দিয়া দিব। সে বলেঃ আপনি আমানতের টাকা ব্যয় করিলেন কেন? যেইখান হইতে সম্ভব হয়, আমার টাকা দিন। তখন আমানতদার বলেন ঃ বন্ধু! ড্খড.21170001109.0010

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।