১৮২ মাওয়ায়েষে আশ্রাফিয়া অনুমতি ব্যতীত পর-্্রব্য ব্যবহার করা অবৈধ ঃ কেহ চিনা মাটির বা তান্রের ডিশে করিয়া যদি আপনার বাড়ীতে খাদ্য-দ্রব্য পাঠায়, তবে আপনি সেই ডিশ বা ভাণ্ু-বাসন ফেরত পাঠাই- বার নাম করেনই না; বরং নিশ্চিন্ত মনে মাসের পর মাস ধরিয়া উক্ত পাত্রে খাদ্য আহার করিয়া থাকেন। অথচ ফকীহ্গণ বলিয়াছেনঃ যেই পাত্রে করিয়া খাদ্যদ্রব্য প্রেরণ করা হয়, তাহা হইতে অন্য পাত্রে লইয়া উক্ত খাদ্য খাওয়া উচিত। সেই পাত্রে রাখিয়া খাওয়া জায়েয নহে। হা, যদি এইরূপ খাদ্য হয় যে, অন্য পাত্রে লইলে উহা বিস্বাদ হইয়া যায়, কিংবা আকার- আকৃতি বিকৃত হইয়া যায়, তবে সেই পাত্রে খাওয়া জায়েয আছে। যেমন, ফির্নী তশ্তরীর মধ্যে জমাইয়া পাঠান হইল । এমতাবস্থায় ফির্নী অন্য পাত্রে লওয়া হইলে উহার আকৃতি নষ্ট হইয়া যায়। বস্তত যেই পাত্রে ফির্নী জমান হয়, সেই পাত্রে খাওয়াতেই ফিরনীর স্বাদ; অন্য পাত্রে লইতে গেলে ফিরনী এলোমেলো হইয়া বিশ্রী আকার ধারণ করে, তখন আর উহা খাইতে প্রবৃত্তি হয় না। কাজেই এইরূপ খাদ্য প্রেরকের পাত্রেই খাওয়া জায়েয আছে। অন্য প্রকার খাদ্য হইলে প্রেরকের ভাণ্ডে খাওয়া জায়েয নহে। ফকীহ্দের এই বিধানের যুক্তি এই যে, বিনানুমতিতে পরের দ্রব্য ব্যবহার করা জায়েয নহে। ভাণ্ডে করিয়া খাদ্য পাঠাইলে বুঝা যায় না যে, সেই ভাণ্ডে করিয়া খাওয়ার অনুমতিও দেওয়া হইয়াছে । তবে পাত্র পরিবর্তনে যেই ক্ষেত্রে খাদ্যের স্বাদ বা আকার বিনষ্ট হয়, সেই ক্ষেত্রে উক্ত পাত্রে খাওয়ার অনুমতি আছে বলিয়া প্রকারান্তরে বুঝা যায়। আমি এই মাস্আলার কারণ ইহাই নির্ধারণ করিলাম; তবে খুব সম্ভব এইরূপ বিধান ফকীহ্গণ তৎকালীন প্রচলিত প্রথার উপর ভিত্তি করিয়াই দিয়াছেন। সেইকালে হয়তো খাদ্য প্রেরণকারীদের ভাণ্ডে খাওয়ার অনুমতি ছিল না। কিন্তু এইকালে আমাদের সমাজের রীতি অনুসারে খাদ্য প্রেরণকারীর তরফ হইতে তাহার ভাণ্ডে খাওয়ার অনুমতি থাকে। কিন্তু প্রেরিত খাদ্য খাওয়ার পর ভাণ্ড নিজ গৃহে রাখিয়া পরেও উহা মাসের পর মাস ধরিয়া ব্যবহার করার অনুমতি অবশ্যই থাকে না। তদুপরি আরও মুশকিল এই যে, কাহারও বাড়ীতে কোন স্থান হইতে খাদ্যসহ বাসন-পেয়ালা আসিলে তাহার যদি কোথাও খাদ্য প্রেরণের প্রয়োজন হয় ; তবে নিজের বাসনে না পাঠাইয়া সেই পরের পাত্রেই পাঠাইয়া থাকে। অতঃপর উক্ত ভাণ্ পরের বাড়ী যাইয়াও দীর্ঘ দিন পড়িয়া থাকে। যদি ঘটনাক্রমে কোন দিন এই ভাণ্ডে করিয়া দ্বিতীয় ব্যক্তি ভাণ্ডের প্রকৃত মালিকের বাড়ী কিছু পাঠান, তবে উহা লইয়া বিবাদের উদ্ভব হয়। প্রকৃত মালিক বলে, ইহা আমার ভাগ, অপর ব্যক্তি বলে, বাঃ! ইহা তো কয়েক মাস ধরিয়া আমার বাড়ীতে পড়িয়া আছে। এখন কাহারও স্মরণ নাই যে, উক্ত বাসন কাহার বাড়ী হইতে আসিয়াছে এবং প্রকৃত মালিকের বাড়ী হইতে কাহার বাড়ী গিয়াছিল। এখন বিবাদ ভঞ্জনের জন্য ঈমান কোরআন ইত্যাদির কসম খাওয়া আরম্ভ হয়। ইহাও কি একটা সামাজিকতা বা জীবনযাত্রা £ আল্লাহ্র কসম; আমাদের মধ্যে বর্তমানে বড় নিকৃষ্ট ধরনের জীবনযাত্রা চলিতেছে। প্রত্যেকের উচিত নিজের গৃহিণীকে কঠোরভাবে বলিয়া দেওয়া, যখনই কাহারও বাড়ী হইতে খাদ্যদ্রব্য আসে, তৎক্ষণাৎ যেন তাহাদের বাসনপত্র ফেরত দেওয়া হয়। আল্হামদুলিল্লাহ্! এই সম্বন্ধে আমার বিশেষ কড়াকড়ি রহিয়াছে; অপরের ভাগু-বাসন ফেরত না দেওয়া পর্যস্ত আমার কোন শাস্তি থাকে না। এই তো বলিলাম সাধারণ লোকদের অবস্থা । ড্খড.21110001109.0010
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।