১৮০ মাওয়ায়েষে আশ্রাফিয়া ঘুষ গ্রহণ এবং অন্যায় উৎপীড়নের সুযোগ বা উপায় সকলের কোথায়? অবশ্য পরের ধন আত্মসাৎ করিবার একটি উপায় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, বু লোক ইহাতে লিপ্ত রহিয়াছে। তাহা এই যে, কাহারও নিকট হইতে টাকা ধার লইয়া উহা পরিশোধে গাফ্লতি করা। কাহারও কোন দ্রব্য কোন উপায়ে ঘরে আসিলে তাহা মালিকের কাছে পৌঁছাইয়া দিতে জানে না। মৃত ব্যক্তি হইতে প্রাপ্ত ওয়ারিসী হক বণ্টনে অন্যায় পন্থা অবলম্বন করে বা ব্যয় করিতে বেহিসাব ব্যয় করে। এইরূপ অবস্থা তাহাদেরই, যাহারা মৃতের পরিত্যক্ত সম্পত্তি গোপন করে না। কতক লোক তো এমনও আছে যে, মৃতের পরিত্যক্ত সম্পত্তি গোপনই করিয়া ফেলে। শাশুড়ীর ঘরে কোন বধূর মৃত্যু হইলে শাশুড়ী তাহার নিজস্ব ভাগু-বাসন এবং অলঙ্কারপত্র হজম করিয়া ফেলে তাহার মাতা-পিতাকে সামান্য কিছু দেখাইয়া বলে, তাহার নিকট ইহাই ছিল। পক্ষান্তরে মা-বাপের বাড়ীতে মৃত্যু হইলে যাহাকিছু তাহাদের হাতে পড়ে, মৃতার স্বামীকে সেই সম্বন্ধে কিছুই জানান হয় না; ইহা তো হইল একেবারে ময়লার উপর ময়লা । আমার কথা হইতেছে সে সমস্ত লোকের সম্বন্ধে, যাহারা মৃতের পরিত্যক্ত সম্পত্তি গোপন বা হজম করে না; কিন্তু ব্যয় করিবার ক্ষেত্রে তাহারাও অসতর্কতার সহিত ব্যয় করে। কোন কোন স্থানে দেখা যায়, মৃত ব্যক্তির গায়ের উপর বহু মূল্যবান শাল বা আলোয়ান দেওয়া হয়। পরে তাহা গরীব-মিস্কীনকে দান. করা হয়; অথচ তাহাতে অনেক উত্তরাধিকারীর হক রহিয়াছে, যাহাদের মধ্যে নাবালকও আছে। সাবালকদের মধ্যেও সকলে এই কার্যে সম্মত নহে। আবার দেখা যায়, মৃত ব্যক্তির ফাতেহা ইত্যাদি রসম পালনে তাহার পরিত্যক্ত সম্পত্তি হইতেই সমস্ত ব্যয়নির্বাহ করা হয়। ইহাতে সমস্ত ওয়ারিসেরই হক্ রহিয়াছে, কিন্তু নাম করে বড় ওয়ারিস। (নাম ও গর্বের জন্য নিজেরে ধনণ্ ব্যয় করা হারাম |/পরের ধনে নাম অর্জন করা তো আরও অধিক জঘন্য ব্যাপার। অধিকন্ত তন্মধ্যে নাবালকও থাকে, আবার সাবালকেরাও সকলে অন্তরের সহিত তাহাতে সম্মত থাকে না। সম্মত থাকিলে পশ্চাতে এই সম্বন্ধে অভিযোগ করা হয় কেন? অথচ দেখা যায়, পরে ভাগ-বন্টনের বেলায় নানা প্রকারের অভিযোগ উথিত হয় ; “এই ব্যয় তো তুমি নিজে করিয়াছ, আমাদের মত লইয়া তো এই খরচ কর নাই, সেই খরচের ভাগী আমরা কেন হইব ?” লজ্জার খাতিরে কেহ না বলিলেও এই নীরবতায় সম্মতি প্রমাণিত হয় না! এইভাবে অযথা টাকা উড়াইতে হইলে সকলকে তাহাদের নিজ নিজ অংশ বাহির করিয়া দিয়া পরে নিজের অংশ হইতে তোমার যত ইচ্ছা খরচ কর। অথবা তাহাদের নিকট হইতে ধার লও এবং পরে সকলের ধার পরিশোধ কর। কিন্তু সেই ধার গ্রহণও যেন কাগুজে বিষয় না হয়, বরং প্রকৃত অর্থেই তাহা ধার গ্রহণ হইবে । অন্যথায় এজন্য আখেরাতে পাকড়াও করা হইবে। হাদীস শরীফে বর্ণিত আছেঃ “খণগ্রস্ত ব্যক্তি বেহেশ্তে যাইতে আবদ্ধ থাকে। খণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে বেহেশতে যাইতে পারে না।” যে সমস্ত খণ পরিশোধের নিয়তে গ্রহণ করা হয় নাই এবং অনাবশ্যক গ্রহণ করা হইয়াছে, উহাদের উদ্দেশ্যেই এই ভীতি প্রদর্শন করা হইয়াছে। তবে একান্ত প্রয়োজনে যে সমস্ত ধার লওয়া হইয়াছে, যাহার অভাবে বিশেষ ক্ষতির সম্ভাবনা ছিল, বিশেষ কষ্ট হইত; সেই ধার সম্বন্ধে এই ভীতি প্রদর্শন করা হয় নাই। এখন চিন্তা করিয়া দেখুন, অনাবশ্যক “রসম' পালন করিলে কি ক্ষতি! আবার মৃত ব্যক্তির কাপড়-চোপড়ও খুব বদান্যতার সহিত মুক্তহস্তে বিতরণ করিয়া দেওয়া হয়। মূল্যবান কাপড়ও দান-খয়রাত করা হয়, অথচ খয়রাত করা কোন কোন ওয়ারিসের ইচ্ছা নহে। ড্ডখড.21170001109.0010
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।