১৭৮ মাওয়ায়েষে আশ্রাফিয়া এই ভূমিকার পরে আমি বলিতেছি__মুসলমানগণ যদিও আখেরাতের অস্তিত্বে বিশ্বাস রাখে এবং উহাকে দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তমও মনে করে; কিন্তু তাহাদের আমল উক্ত বিশ্বাসের অনুরূপ নহে। সুতরাং উপরোক্ত নিয়ম অনুসারে বলা ঠিক হইবে যে, আখেরাতের অস্তিত্বে তাহাদের পর্ণ বিশ্বীস নাই। কেননা, যেই বিশ্বাসের অনুরূপ আমল করা হয় না, তাহা অপূর্ণ বা ক্রটিপূর্ণ। এখন তো আপনারা অবশ্যই বুঝিতে পারিয়াছেন যে, এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আর আমাদের আমল এবং বিশ্বাসের সহিত যে এক্য নাই, তাহা আমাদের অবস্থা হইতেই স্পষ্ট বুঝা যায়। কেননা, আমাদের কার্যক্ষেত্রে যদি কোন সময় দুনিয়া এবং আখেরাতের বিরোধিতা দেখা যায়, সেক্ষেত্রে আমরা দুনিয়াকেই শ্রেষ্ঠত্ব দান করিয়া থাকি। যেমন_ নামাযের সময় যদি আপনার দোকানে কোন খরিদ্দার আসিয়া পড়ে, তেমন অবস্থায় সাধারণত আপনি নামাকেই পশ্চাদবর্তাঁ করিয়া দুনিয়ার স্বার্থকে অগ্রবর্তী করিয়া থাকেন। ইহারই নাম দুনিয়াকে আখেরাতের উপর শ্রেষ্ঠত্ব দান করা। তওবার ভরসায় পাপ কার্য করা নিষিদ্ধঃ এইরূপে যদি কোন সুন্দরী স্ত্রীলোকের প্রতি দৃষ্টি পতিত হয়, তবে এমন লোক অতি কমই দেখা যায়, যিনি খোদার ভয়ে বা আখেরাতের চিন্তায় দৃষ্টি নি্নগামী করিয়া ফেলেন; বরং অধিকাংশ লোকই নফ্সের তৃপ্তির জন্য তাহাকে খুব নিরীক্ষণ করিতে থাকেন। ইহাও দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্যদানজনিত পাপের একটি শাখা। আবার কেহ এইরূপ মনে করিয়া থাকে__আখেরাতকে দুনিয়া হইতে অগ্রগণ্য করা আমার দ্বারা সম্ভব নহে, আমি অক্ষম; ইহা তো বুযুর্গ লোকের কাজ। এই শ্রেণীর লোক পাপ কার্য করিয়া নিজেকে পাপীও মনে করে না। আবার অনেকে এমনও আছে যে, পাপ কার্ধকে পাপই মনে করে বটে; কিন্তু মনকে প্রবোধ দেয় যে, পরে তওবা করিয়া লইব। এই ভুলের মধ্যে বহু লোক পতিত রহিয়াছে। কিন্তু স্মরণ রাখিবেন, ইহা সম্পূর্ণই নফসের ধোকা। আমি অস্বীকার করি না যে, তওবা গুনাহের জন্য বিষ বিনাশক ওঁষধ বিশেষ । কিন্তু বিষ বিনাশক ওঁষধের ভরসায় বিষ পান করা কত বড় বোকামি! নিজের কাছে বিষ বিনাশক ওঁষধ আছে, পরে উহা সেবনপূর্বক বিষের ক্রিয়া নষ্ট করিব; এই ভরসায় স্বেচ্ছায় দুই তোলা বিষ পান করিয়াছে, এমন কোন লোক আজ পর্যন্ত দেখি নাই। যদি এইরূপ কেহ করেও, তবে তাহাকে সকলেই পাগল অথবা নির্বোধ বলে এবং তিরস্কার করে যে, বিষের ক্রিয়া তো এখনই তুমি অনুভব করিবে; বিনাশক ওষধের ক্রিয়া যে পরে হইবে, তাহাও অনিশ্চিত। কেননা, এমনও হইতে পারে যে, বিষের ক্রিয়া অত্যধিক হইয়া যাওয়ায় বিনাশক ওঁষধে তাহা বিনষ্ট হইবে না। কিংবা বিষের তীব্র ক্রিয়া হঠাৎ এমন হইয়া পড়িতে পারে, যাহাতে তুমি বিনাশক ওঁষধ সেবনের অবকাশই পাইবে না। এইরূপে তওবার ভরসায় পাপ কার্য করাও আস্ত বোকামি । কারণ, গুনাহের অপক্রিয়া নগদ । আর তওবার উপকারিতা পরে লাভ করার ধারণা । কি নিশ্চয়তা আছে যে, ইহার পরে আয়ুও আছে কিনা? অনেক লোক ঠিক “যেনা” কার্ষে লিপ্ত অবস্থায় মৃত্যুমুখে পতিত হইয়াছে বলিয়া শুনা গিয়াছে। পাপ কার্য হইতে অবসরলাভের অবকাশও পায় নাই। দ্বিতীয়ত, তওবার ভরসায় একবার পাপ কার্য করিলে পাপের প্রতি আকর্ষণ সৃষ্টি হইয়া যায়, পরে আর তওবার সুযোগ ঘটে না। কেননা, পরে আর কখনও এই পাপ কার্ষ করিব না-__ এইরূপ দৃঢ় প্রতিজ্ঞা করাও তওবার জন্য অপরিহার্য কর্তব্য। “হে খোদা! আমার তওবা কবুল করুন” এরূপ মৌখিক তওবা গ্রহণীয় নহে। ড্খড.21110001109.0010
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।