Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪ মাওয়ায়েষে আশ্রাফিয়া তুমি আমার আকৃতি দেখ না? বল, আমার আকার উটের চেয়ে কিসে কম £ আবার যদি বলা হয়, আচ্ছা যদি উট বলিয়া উড়িতে অক্ষম হও, তবে উট্েরই কাজ কর। বোঝা বহন কর এবং সন্মুখে চল। তখন উত্তর দেয়, মিয়া! তুমি দেখিতেছি অন্ধ এবং নির্বোধ। তুমি আমার বিরাট পাখা এবং লম্বা পালক দেখিতে পাও না? পাখীকে কোথাও বোঝা বহন করিতে দেখিয়াছ? পাখী তো কেবল উড়িয়া বেড়াইবার জন্য সৃষ্ট হইয়াছে। অর্থাৎ, যেই অবস্থাকে নিরাপদ মনে করে, উহাই অবলম্বন করে। যদি উট হইলে বোঝা বহন করিতে হয়, তবে পাখী বনিয়া যায়। আবার পাখী হইলে যদি উড়িতে বলা হয়, তবে উট সাজিয়া যায়। নফসের অবস্থাও এইরূপ। আমোদ-আহলাদ এবং চিত্তবিনোদনের আয়োজন হইলে বেশ শক্তিশালী হয়। খুব লাফালাফি করে। প্রাণ খুলিয়া পাপের কাজ করে। কিন্তু নামায-রোযার আলোচনা উঠিলে দুর্বল সাজে । অজুহাত তালাশ করে। খোদার কোন নিরীহ বান্দা খোদার ভয়ে শেষ রাত্রে উঠিতে ইচ্ছা করিলে তাহাকে এই সান্ত্বনা দিয়া শোয়াইয়া দেয় যে, এখনও অনেক রাত বাকী। একটু পরেই উঠিয়া নামায পড়িবে । এইরূপে হাত বুলাইয়া পিঠ চাপড়াইয়া শোয়াইয়া রাখে এবং সান্ত্বনা দিতে থাকে । অবশেষে ভোর হইয়া যায়। এইরূপে যদি খোদার কোন বান্দা খোদার ভয়ে খুব ভীত হইয়া পড়ে, পাপের ভয়ঙ্কর রূপসমূহ তাহার সম্মুখে শাস্তির বিভীষিকা টানিয়া আনিয়া উপস্থিত করে, তখন সে তওবার ইচ্ছা করে। কিন্তু তৎক্ষণাৎ নফ্‌স তওবার পথে প্রতিবন্ধক হইয়া দীড়ায় এবং বলে ঃ বাস্তবিক, তওবা তো অবশ্যই করা আবশ্যক । কিন্তু ইহাও ভাবা উচিত, আল্লাহ্‌র দরবারে প্রতিশ্রুতি ভঙ্গকারী সাব্যস্ত হই কিনা। আচ্ছা আরও কিছু পাপ কার্য করিয়া সাধ মিটিলে তখন সত্যিকারের তওবা করিয়া লইব। কবি কেমন সুন্দর বলিয়াছেন ঃ ২৫1২১৪০১৬০০ ২৪০ 1০5 এত ৩৪ 195 ০81 4১1৭5 এ 78৩৫ ০০৪০৪ “প্রত্যেক দিনই বলি, আগামীকল্য তওবা করিব।” পাপ যাহা করিবার. ছিল করিয়া ফেলিয়াছি। দুই একটা যাহা বাকী আছে, তাহা করিয়া দৃঢ়তার সহিত তওবা করিব। “অতঃপর যখন আগামীকল্য আসে, তখন উহাকে পরবর্তা দিনের উপর ন্যস্ত করে।” এইরূপে ইহাও নফসের একটি ধোকা যে, হারাম মাল খাওয়ার সময় হিন্দুস্তানকে শত্রু দেশ বলিয়া বিনাদিধায় সুদ খাইতে আরম্ভ করে। আবার যাকাতের সময় আসিলে মালকে হারাম বলিয়া দেয়। কেমন সুন্দর মনগড়া মাস্আলা আবিষ্কার করিয়াছে, যাহা সম্পূর্ণ অমূলক ও ভিভ্তিহীন। কেননা, মালিকানা-স্বত্ব থাকিলেই মালের যাকাত ওয়াজেব হয়। নির্দিষ্ট পরিমাণ মাল কাহারও অধিকারে থাকিলে তাহা হালালই হউক কিংবা হারামের সহিত মিশ্রিত হউক, যাকাত অবশ্যই ওয়াজেব হইবে । হারামের সহিত মিশ্রিত মালের যাকাত আদায় না করিলে দুই শাস্তির উপযোগী হইবে। হারাম মাল খাওয়ার জন্য এক শাস্তি এবং যাকাত আদায় না করার জন্য আর এক শাস্তি কিন্তু যাকাত আদায় করিলে শুধু হারাম মাল খাওয়ার শাস্তি হইবে । যাকাত অনাদায়ের শাস্তি হইবে না। অবশ্য পারলৌকিক কঠিন দণ্ড ভোগ করার জন্য প্রথম অপরাধই যথেষ্ট। তথাপি যাকাত আদায় করিলে শাস্তি কিছু লাঘব তো হইবেই। সারকথা এই যে, আমরা আখেরাতের সফর হিসাবে নিজদিগকে মুসাফির মনে করা উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে তো নিজেকে “মুকীম' মনে করিলাম শুধু এই জন্য যে, সফরের অবস্থা মনে ড্খড.21110001109.0010

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।