Mawayeze Ashrafiya : Ashraf Ali Thanwi — Mawayeze Ashrafiya 2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া যেমন, কেহ ডাকাতিকে গচ্ছিত ধন আত্মসাৎ করার উপর ধারণা করিয়া মনে করে, গচ্ছিত ধন আত্মসাৎ করাও পরের দ্রব্য বিনষ্ট করা এবং ডাকাতির মধ্যেও তাই। সুতরাং এই দুইটিই এক পর্যায়ের পাপ। এইরূপ ব্যক্তিকে যুগের শাসক অবশ্যই আইনের অধিকারে হস্তক্ষেপের দোষে দোষী সাব্যস্ত করিবেন এবং বলিবেনঃ আইনত যখন ডাকাতি এবং গচ্ছিত ধন আত্মসাৎ করার শাস্তি পৃথক অর্থাৎ, ডাকাতির অপরাধে দ্বীপান্তর কিংবা কমপক্ষে ১৪ বৎসরের সশ্রম কারাদণ্ড এবং গচ্ছিত ধন আত্মসাৎ করার শাস্তি এত গুরুতর নহে, তবে উভয় অপরাধ সমান করিয়া দেওয়ার তোমার কি অধিকার আছে? তুমি আইনের উপর অনধিকারচর্চা করিতেছ। এইরূপে শরীঅতে যখন প্রত্যেক পাপের ভিন্ন ভিন্ন শাস্তি নির্ধারিত রহিয়াছে, তখন সমস্ত পাপ কার্যকে সমান মনে করার অধিকার কাহারও নাই। যদি কেহ কবীরা গুনাহ্‌কে ছগীরা মনে করে, তবে সে শরীঅতের বিধান পরিবর্তন করার দরুন অতিরিক্ত আরও এক পাপে পাপী হইবে। এই কারণে ফেকাহ্শীস্ত্রবিদগণ পরিষ্কার ভাষায় বলিয়াছেন, পাপ কার্যকে লঘু মনে করাও পাপজনক; বরং কুফরীর নিকটবর্তী । আখেরাত সম্বন্ধে নিশ্চিন্ত থাকার কুফল ঃ আল্লাহ্‌ পাক অভিযোগ করিয়া বলিতেছেন ঃ তোমরা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেওয়ার রোগে আক্রান্ত রহিয়াছ। ০ ৪৩ ১ ৯০৯২ (এ ৬০) উঠা হা ০১৯৬ ও “বরং তোমরা পার্থিব জীবনকে আখেরাতের উপর শ্রেষ্ঠত্ব দান করিতেছ। অথচ আখেরাত দুনিয়া অপেক্ষা উৎকৃষ্ট এবং অধিক স্থায়ী।” অর্থাৎ, দুনিয়ার সুখ-শান্তি পূর্ণমাত্রায় উপভোগ করার চেষ্টায়ই তোমরা ব্যস্ত। আখেরাতের কাজ যাহাই নষ্ট হউক তাহার প্রতি ভুক্ষেপ নাই। এখানে আখেরাত সম্বন্ধে একটি শব্দ বলা হইয়াছে ২৯ ইহা আধিক্যবোধক শব্দ। অর্থ এই যে, আখেরাত দুনিয়া অপেক্ষা বহুগুণে উত্তম। আরও একটি শব্দ বলা হইয়াছে ৬৪ ইহাও আধিক্যবোধক শব্দ। অর্থাৎ, আখেরাত দুনিয়ার চেয়ে বহুগুণে অধিক স্থায়ী। কিন্তু তথাপি তোমরা দুনিয়াকেই শ্রেষ্ঠ মনে করিতেছ। আখেরাতের জন্য কোন চিন্তাই নাই। অথচ ইহাও দেখা গিয়াছে যে, আখেরাত সম্বন্ধে নিশ্চিন্ত হওয়ার সাথে সাথে দুনিয়া আরও নিকৃষ্ট হইয়া যায়। আমি একটু পরেই বর্ণনা করিতেছি, আখেরাত মুলত গুরুত্ব প্রদানের যোগ্য তো বটেই, তদুপরি এই কারণেও গুরুত্ব প্রদান-উপযোগী যে, আখেরাতের চিন্তা মনে স্থান পাইলেই দুনিয়ার স্বাদও তখনই ভাগ্যে জোটে। পক্ষান্তরে যাহারা আখেরাতি সম্বন্ধে নিশ্চিন্ত; খোদার শপথ! তাহারা দুনিয়ার স্বাদও পায় না। এখন বুঝা উচিত, আল্লাহ্‌ তাঁআলার এই অভিযোগের লক্ষ্যস্থল আমরাও কিনা? কাফেরদের উদ্দেশে অভিযোগ তো প্রকাশ্যে বুঝা যায়, কিন্তু দুঃখের বিষয়, মুসলমানগণও আজকাল এই অভিযোগের পাত্র হইয়া পড়িয়াছে। প্রায় প্রত্যেকেই এই রোগে আক্রান্ত । প্রত্যেকেই আখেরাতের তুলনায় দুনিয়ার প্রতি অধিক গুরুত্ব দিতেছে । আমি বলি না যে, মুসলমানদের আখেরাতের প্রতি বিশ্বাস নাই কিংবা বিশ্বাসের পরিপ্রেক্ষিতে তাহারা দুনিয়ার চেয়ে আখেরাতকে কম গুরুত্বপূর্ণ মনে করিতেছে। কোন মুসলমান এইরূপ নাই, আখেরাতের প্রতি যাহার বিশ্বাস নাই কিংবা সে আখেরাতকে দুনিয়ার চেয়ে কম মনে করিতেছে। অবশ্য কাফেরদের বিশ্বাস এইরূপ হইতে পারে। ড৮ড.21110001109.0010

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।